ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে বিলে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর করুণ মৃত্যু


গোমস্তাপুরে বিলে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর করুণ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ঈশ্বরপুরগঞ্জ এলাকার ‘চন্দের বিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই এলাকার মোঃ সাদ্দাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওমর ফারুক তার দুই-তিনজন খেলার সঙ্গীর সাথে বাড়ির পাশের চন্দের বিলে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে ওমর ফারুক পানিতে তলিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে সঙ্গে থাকা অন্য শিশুরা আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয়রা বিলে নেমে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন এবং একপর্যায়ে পানির নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারসহ পুরো ঈশ্বরপুরগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে ছাড় দেবে না জনগণ’: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে ছাড় দেবে না জনগণ’: গোলাম পরওয়ার

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ কাউকে ছাড় দেবে না বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্দেশ্যে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘১১ দলীয় ঐক্যের ডাকে রাজধানী ঢাকার বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বর থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আজ আমরা আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যের অংশীদার বীর চট্টলার লালদীঘির ময়দানে সমবেত হতে পেরেছি।’

স্থানীয়ট্যুর খুঁজুন

লংমার্চের যাত্রাপথে বিভিন্ন বাধা ও হুমকির কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা অনেক হুমকি-ধামকির কথা শুনেছিলাম। চট্টগ্রামের এক নেতাও বলেছিলেন, এই লংমার্চের ব্যাপারে নাকি আমাদের ছাড় দেওয়া হবে না। তবে আজকের পথ ও মহাসড়কের জনসমুদ্র প্রমাণ করেছে, জনতার বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ এই সরকারকেও ছাড় দেবে না।’

কর্তৃত্ববাদের বিরুদ্ধে নতুন বিপ্লবের হুংকার দিয়ে জামায়াতের এই নেতা আরও বলেন, ‘ব্রিটিশবিরোধী সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এবং ছাত্র আন্দোলনের রক্তের স্মৃতিবিজড়িত বীর চট্টলায় এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন এসেছি? আমরা চাই, কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের পথে যারা হাঁটছেন, তারা যেন সেই পথ থেকে ফিরে আসেন। এই চট্টগ্রাম থেকেই নতুন বিপ্লবের সূচনা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বালুর ট্রাক সরাতে পারে না, তারাই আবার পরামর্শ দেয়’: সারজিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


‘বালুর ট্রাক সরাতে পারে না, তারাই আবার পরামর্শ দেয়’: সারজিস

> রাজনীতি বালুর ট্রাক সরাতে ব্যর্থ হওয়া দল আমাদের পরামর্শ দেওয়ার অধিকার রাখে না: সারজিস

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিরোধী দল হিসেবে বিএনপির অতীতের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, "যারা অতীতে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়ে রাস্তার বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আমাদের সমালোচনা করার নৈতিক অধিকার রাখে না।"তিনি শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে এই মন্তব্য করেন।সারজিস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে বলেন, “আজ বিকেলে জনাব তারেক রহমান মন্তব্য করেছেন—আমাদের এই বাংলাদেশে নাকি নতুন করে একটা দল আর কিছু মানুষ অরাজকতা শুরু করেছে! তাদেরকে নাকি প্রচলিত আইনের মধ্য দিয়ে মোকাবিলা করা হবে। তারেক রহমানকে আমরা বলতে চাই—আমরা অরাজকতা শুরু করি নাই।”

তিনি লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, “গ্যাসে লুটপাট, বিদ্যুতে লুটপাট, জ্বালানিতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মধ্য দিয়ে বিগত ছয় মাসেই তারা অরাজকতা শুরু করেছে।”

বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে সারজিস আলম আরও বলেন, “যেই দল বালুর ট্রাক সরাতে পারে না, যেই দল বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল—সেই দলের পরামর্শের প্রয়োজন আমাদের নাই। বিগত ১৬ বছর যারা বিভিন্নভাবে ভয় দেখিয়ে, আইনের মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা করেছে এবং বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে, তাদের পরিণতি থেকে আপনারা শিক্ষা নেওয়া শুরু করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০৫

চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মদ ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে আজ এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮২ হাজার ৮৬০টি ইয়াবা, ২১ কেজি ৯১২ গ্রাম গাঁজা, ৫০০ লিটার মদ ও ৭৬১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৩০৫ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।

তিনি জানান, মাদক মামলায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন মাদক ব্যবসায়ী এবং ৩৮ জন মাদকসেবী।

এ ছাড়া, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৯ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়া ক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে : ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


ক্রীড়া ক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে রাজশাহীর হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে নতুন টুর্নামেন্ট আয়োজন করা হবে। 

আজ বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
খেলোয়াড়দের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী এবং দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে খেলোয়াড়দের মাঠে নিয়ে আসছেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নতুন প্রজন্ম যেন মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে মেধার বিকাশ ঘটাতে পারে, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

মন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীন বড়ো স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি অতি দ্রুত এর ফ্লাডলাইট আগের মতো সচল করতে সকল প্রকার সহযোগিতা করা হবে। এই মাঠে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের বেশ কয়েকটি জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড়ো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর প্রায় ১৬টি ছোট-বড়ো মাঠ আছে যা বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অতি দ্রুত সংস্কার করে এগুলো খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে।

ভূমিমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহী শহরের কলেজ-স্কুলে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’-সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। 

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোহনপুর উপজেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে। 

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দুর্গাপুর উপজেলা দলের পলাশ এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় দুর্গাপুর উপজেলা দলের জুবায়ের। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোহনপুর উপজেলা দলের বাদল এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মোহনপুর উপজেলা দলের আবু রায়হান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%