শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৩ পি.এম
চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মদ ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে আজ এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮২ হাজার ৮৬০টি ইয়াবা, ২১ কেজি ৯১২ গ্রাম গাঁজা, ৫০০ লিটার মদ ও ৭৬১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৩০৫ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।
তিনি জানান, মাদক মামলায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন মাদক ব্যবসায়ী এবং ৩৮ জন মাদকসেবী।
এ ছাড়া, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৯ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে রাজশাহীর হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে নতুন টুর্নামেন্ট আয়োজন করা হবে।
আজ বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খেলোয়াড়দের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী এবং দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে খেলোয়াড়দের মাঠে নিয়ে আসছেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নতুন প্রজন্ম যেন মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে মেধার বিকাশ ঘটাতে পারে, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
মন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীন বড়ো স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি অতি দ্রুত এর ফ্লাডলাইট আগের মতো সচল করতে সকল প্রকার সহযোগিতা করা হবে। এই মাঠে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের বেশ কয়েকটি জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড়ো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর প্রায় ১৬টি ছোট-বড়ো মাঠ আছে যা বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অতি দ্রুত সংস্কার করে এগুলো খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে।
ভূমিমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহী শহরের কলেজ-স্কুলে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’-সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মোহনপুর উপজেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দুর্গাপুর উপজেলা দলের পলাশ এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় দুর্গাপুর উপজেলা দলের জুবায়ের।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোহনপুর উপজেলা দলের বাদল এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মোহনপুর উপজেলা দলের আবু রায়হান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
> রাজনীতি
> এনসিপি
নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ, বলেছেন যে, তারা বর্তমানে সংসদের এই অধিবেশনে উপস্থিত থাকলেও পরবর্তী অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত নন। শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, "স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার সমাধান যদি আপনি করতে না পারেন, তবে সেটা সবার আগে জনগণের কাছে স্বীকার করুন। স্বীকার করুন যে, এই সমস্যার সমাধান আপনার একার পক্ষে সম্ভব নয়। বিরোধী দল সমর্থন না দিলে এই দেশ আপনার পক্ষে একা চালানো সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিন।"
তিনি অভিযোগ করেন যে, পতিত স্বৈরাচারকে ফেরানোর পথ তৈরি করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, "আমরা স্বৈরাচারকে বা পতিত স্বৈরাচারকে আসার কোনো পথ করে দিচ্ছি না। এই পথ আপনারাই করে দিচ্ছেন। কারণ, জনগণকে আপনারা সমস্যার সমাধান দিতে পারছেন না। তাদের হক আপনারা আদায় করতে পারছেন না। ফলে জনগণ কিন্তু বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প আজকের লংমার্চে বাংলাদেশের জনগণ দেখেছে—বিকল্প শক্তি কারা।"
ডিজিটালম্যাপ দেখুন
নতুন কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "আমরা যেমন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং পতিত স্বৈরাচার কোনোভাবেই এই দেশে ফেরত আসতে পারবে না, একইভাবে নতুন কোনো স্বৈরাচার হওয়ার রাস্তাও আমরা এই বাংলাদেশে হতে দেব না, ইনশাআল্লাহ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির পরিচালনায় একটি চক্ষু হাসপাতাল রহনপুর উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বেগুনবাড়িতে এই উপকেন্দ্রের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। পরে একই স্থানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। আলোচনায় অংশগ্রহণ করেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, নিউ অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। এ সময় আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র চালু হওয়ার ফলে গোমস্তাপুর ও আশপাশের এলাকার মানুষের জন্য চোখের চিকিৎসা ও বিভিন্ন চক্ষুসেবা গ্রহণ করা সহজ হবে। স্থানীয়ভাবে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমবে এবং সময় ও অর্থ সাশ্রয় হবে বলেও তারা উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শাপলা, পিলখানা ও ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, পিলখানায় নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার খুনি এবং যারা আয়নাঘর ও জল্লাদখানা নির্মাণ করেছিল, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।
ইতিহাসেরবই পড়ুন
শনিবার রাতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন, যা চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়।
সরকারের বিরুদ্ধে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে চেয়েছিলেন। কিন্তু সরকার গণভোটের রায়কে অস্বীকার করে দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে। বিরোধী দলকে লোভ বা টোপ দিয়ে কেনা যাবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের দেওয়া ৭০ শতাংশ রায় বাস্তবায়ন করেই তারা ছাড়বেন। তিনি জানান, খুব শিগগিরই বৃহত্তর আন্দোলনের ডাক আসবে এবং এই লড়াইয়ে ফ্যাসিবাদ, অপরাধী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং আধিপত্যবাদীরা নিশ্চিতভাবে হেরে যাবে।
বিগত আন্দোলনের শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের ত্যাগের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, বিগত আন্দোলনে বিপুল মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকেই গুম হয়েছেন এবং আয়নাঘরে বন্দি ছিলেন। এমন পরিস্থিতিতে ছয় মাস ক্ষমতায় থাকার পর নিজেদের শিশু সরকার বলে দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি, বরং প্রাপ্তবয়স্ক বিবেচনা করে তাদের ওয়াদা শুনে ভোট দিয়েছে।
সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার একের পর এক উল্টাপাল্টা কাজ করবে আর বিরোধী দল বসে বসে আঙুল চুষবে—তা হতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত তাদের আঙুল সোজা রয়েছে, তবে প্রয়োজনে তা বাঁকা করতে দ্বিধা করা হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ