প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে ওমর ফারুক নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ঈশ্বরপুরগঞ্জ এলাকার ‘চন্দের বিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই এলাকার মোঃ সাদ্দাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওমর ফারুক তার দুই-তিনজন খেলার সঙ্গীর সাথে বাড়ির পাশের চন্দের বিলে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে ওমর ফারুক পানিতে তলিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে সঙ্গে থাকা অন্য শিশুরা আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয়রা বিলে নেমে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন এবং একপর্যায়ে পানির নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারসহ পুরো ঈশ্বরপুরগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন