বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৭:৪৩ পি.এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম জানিয়েছেন, দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। সেই ধারাবাহিকতায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনগণের দোরগোড়ায় মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসে কাজ করে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরীর আন্দরকিল্লা সংলগ্ন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপারসন মোহাম্মদ আছিফ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. নাজ সোহানী সুলতানা, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রক্ত কেন্দ্রের প্রধান ডা. মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা ইউনিট চেয়ারম্যানের পিএস মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার, যুব প্রধান সিরাজুল করিম হিরো, উপ-যুব প্রধান আব্দুর রহমান অপি ও অভিষেক চৌধুরীসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্বেচ্ছাসেবকরা তাকে স্বাগত জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের অপশাসন এবং দুর্নীতির জঞ্জাল দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় অপশাসন ও দুর্নীতির জঞ্জাল বিদ্যমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এফডিসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি।
তথ্য প্রতিমন্ত্রী অতীতের নির্বাচন নিয়ে বিচার করে বলেন, শিল্পী সমিতির নির্বাচনের উদাহরণ দেখে অনিয়মের কথা আমরা জানি। তবে বর্তমান সরকারের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করার অভিপ্রায় নেই। সরকার চেয়েছে শিল্পীরা যাকে খুশি তাকে নির্বাচিত করবে এবং স্বাধীনভাবে ভোট দেবে। এই কারণে এবারের নির্বাচনের সঙ্গে কোনো বিতর্ক নেই।
তিনি আরও বলেন, সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে কঠোর ছিল। যাতে নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করেছে।
ডিরেক্টর সমিতির অভিযোগের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার কাউকে আইনের আশ্রয় নিতে বাধা দিতে পারে না। কারণ সরকার কিন্তু আইনের রক্ষক। তবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—নিজেদের বিরুদ্ধে মামলা করবেন কিনা!
এফডিসির উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের অর্থ খরচ করে এবং সেই অর্থ ফেরত আসবে কিনা সে বিষয়টি আপনাদেরও ভাবতে হবে। আমি জনগণের টাকার রক্ষক। বিগত সরকারের মতো ইচ্ছেমতো খরচ করে জনসাধারণকে অবজ্ঞা করতে পারব না।
এদিকে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন, ৪৭ কোটি টাকা দিয়ে ফিফার কাছ থেকে স্বত্ত্ব কিনে বিটিভি বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে। আমরা অত্যন্ত তৎপর ছিলাম, যার ফলে এখন পর্যন্ত ৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
এটিকে একটি ‘বিরল ঘটনা’ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এর আগে এমন উদাহরণ তৈরি হয়নি। বিগত ফ্যাসীবাদী সরকার আগের বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করতে গিয়ে জনগণের প্রায় ১০০ কোটি টাকা লোপাট করেছিল।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চলচ্চিত্র নির্মাণ করার ওপর সরকার গুরুত্বের সাথে চিন্তা করছে। চলচ্চিত্র শিল্পকে আগের গৌরবময় অবস্থায় ফিরিয়ে আনতে এফডিসির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ইথুন বাবু, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি সামছুল আলম এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী।
সভা শুরুর আগে নবনির্বাচিত শিল্পীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হয় শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর মাধ্যমে। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিল্পীদের পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ রাখার পর এবার বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ লোহিত সাগরের নৌপথও পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশনা ইরান কর্তৃক দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিড অথবা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে কোনো হামলা চালায়, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এই পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উচ্চপর্যায়ের একাধিক সূত্রের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেহরানের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা শেষে এই বার্তা ইয়েমেনের হুথি গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালি আগেই বন্ধ থাকার কারণে, বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট বিরাজমান, তার মধ্যে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীর মতো প্রধান তেল রপ্তানি রুট বন্ধের হুমকি বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, ইয়েমেনের হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল এবং লোহিত সাগরের প্রবেশদ্বারের নিকট ইতিমধ্যে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। ওই রুট দিয়ে চলাচলকারী বাণিজ্যিক এবং মারণাস্ত্রবাহী জাহাজে হামলার ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে যা নৌপথ অবরুদ্ধ করার জন্য প্রয়োজনীয়। ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিদের কাছ থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়া মাত্রই তারা এই সর্বাত্মক হামলা শুরু করবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের জেরে তেহরান বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। এরপর, জুনে দুপক্ষের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিলে তেহরান এই নতুন কৌশলগত পাল্টা চাল দিয়েছে। যদি হরমুজ এবং লোহিত সাগর—মধ্যপ্রাচ্যের এই দুটি প্রধান নৌপথ একসঙ্গে সম্পূর্ণ অচল হয়ে যায়, তাহলে তা বৈশ্বিক সংঘাতের পরিধি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
ঝুঁকি বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মতে, লোহিত সাগরের এই রুটটি বন্ধ হলে বিকল্প উপায়ে তেল রপ্তানির আর কোনো পথ খোলা থাকবে না। ইরান এবং হুথিদের পক্ষ থেকে আসা এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সৌদি আরবও। বিশেষ করে সোমবার (১৩ জুলাই) সৌদি আরবের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর চার বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় এই অঞ্চলের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।
আজ সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে তিনি শহীদ আবু সাঈদের কবরটি জিয়ারত করেন। কবর জিয়ারতের পর তিনি আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কথা বলেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে যাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদেরও অংশগ্রহণের কথা রয়েছে।
এর আগে বুধবার রাতে রাকিব ছাত্রদলের বিভাগীয় ছাত্র সমাবেশস্থল ও শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আধুনিক এবং মানসম্মত রোগ নির্ণয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পপুলার ডায়াগনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের পদে আছেন সাফিউল আজম দুলাল, যিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ অমৃতা সরকার।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা সায়েম উদ্দিন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হাফেজ মোঃ আল আমিন, ঔষধ ব্যবসায়ী মনিরুল ইসলাম মিঠু, উপজেলা ফারিয়ার সভাপতি খাইরুল ইসলাম এবং অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তাদের মধ্যে আলোচনা হয়েছে, সঠিক রোগ নির্ণয়ই উন্নত চিকিৎসার প্রাথমিক ধাপ। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে পরিচালিত এই ডায়াগনস্টিক সেন্টার কাউখালীর মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠান শেষে হাফেজ সরোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ অমৃতা সরকার বলেন, বর্তমান সময়ে সঠিক রোগ নির্ণয় ছাড়া উন্নত চিকিৎসা সম্ভব নয়। তিনি আশা করেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার নির্ভুল পরীক্ষা, মানসম্মত সেবা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নৈতিকতা, দক্ষতা ও মান বজায় রেখে প্রতিষ্ঠানটি কাউখালীর মানুষের আস্থা অর্জন করবে।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাফিউল আজম দুলাল বলেন, কাউখালীর মানুষ যাতে উন্নত রোগ নির্ণয় সেবা পেতে দূর-দূরত যেতে বাধ্য না হন, এই লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট এবং দক্ষ চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে স্বল্প খরচে মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করা হবে। মানুষের আস্থা ও সেবার মানই হবে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ