ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বকশীগঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ


বকশীগঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ

 

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতিবিজড়িত গৌরবময় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা ও জুলাইয়ে নিহত-আহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।
গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একের পর এক মামলা দিয়ে আলোচনায় সামসুল হক মনু: ষড়যন্ত্র মূলক মামলায় আসামি সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


একের পর এক মামলা দিয়ে আলোচনায় সামসুল হক মনু: ষড়যন্ত্র মূলক মামলায় আসামি সাংবাদিক

বাবার পৈত্রিক সম্পত্তি এবং ব্যবসায়িক দ্বন্দ্বের বিরোধে ষড়যন্ত্রমূলক একের পর এক মিথ্যা মামলায় ভাইদের আসামি করে হয়রানি করছে। এসব মামলার সংবাদ প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক বশির খলিফার বিরুদ্ধেও একটি মামলায় আসামি করিয়েছে। ঢাকায় একটি বাদী সংগ্রহ করে জুলাই গণহত্যার একটি মামলা দায়ের করান সেই মামলায় তার ভাই শামীম আহমেদ ও বশির খলিফা কে আসামি করা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝালকাঠির স্বনামধন্য শাহী ৯৯ কোম্পানির মালিকানা নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠানটি বেশ কিছু দিন ধরে দুটি ভাগে চলছে। এরপরে কোম্পানির ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক নিয়ে বিরোধের সৃষ্টি হয় বড়ভাই সামসুল হক মনুর সঙ্গে ছোটভাই আরিফের।

আরিফুল হক শাহী ৯৯ কোম্পানির ট্রেডমার্ক মালিকানা নিয়ে মেজভাই শামীম আহাম্মেদ এর সাথে ব্যবসা শুরু করেন।
এরপর থেকে সামসুল হক মনু একের পর এক ষড়যন্ত্র শুরু করেন বলে আরিফের পরিবার দাবি করেছে। শাহী ৯৯ কোম্পানির ট্রেডমার্ক না পেয়ে অবৈধভাবে আদী শাহী ৯৯ নামে জর্দা তৈরি করে আসছেন সামসুল হক মুন । এমন সংবাদের ভিত্তিতে আরিফের স্ত্রী রোজি বেগম ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। এ সময় ওই ঘটনার সংবাদ শুনে বেশ কিছু সাংবাদিকরা ছুটে যান কোম্পানিতে এবং সত্যতা যাচাই করে তারা নিউজ করেন। ওই নিউজ করার পর থেকেই সাংবাদিক বশির খলিফার উপরে ক্ষিপ্ত হয়ে উঠেন শামসুল হক মনু।
ট্রেডমার্কের মালিক আরিফুল হক অবৈধভাবে আদী শাহী ৯৯ নামে জর্দা তৈরির বিরুদ্ধে ঝালকাঠি আদালতে ট্রেডমার্ক মামলা করেন। এরপর থেকেই বিভিন্নভাবে মামলা-হামলা শুরু করেন সামসুল হক মনু। এমন কি বিভিন্ন নামে-বেনামে ফেসবুক খুলে ভুয়া আইডি দিয়ে চলে আরিফুল হকের বিরুদ্ধে অপপ্রচার।
সম্প্রতি ব্যবসায়িক কাজে কোম্পানির জর্দা তৈরির তামাক আনার জন্য রংপুরে যায়। সেখানে আরিফুল হক ও তার মেজভাই শামীম আহাম্মেদ অবস্থান করেন। এ সুযোগ কাজে লাগিয়ে সামসুল হক মনু তাদেরকে মামলার জালে ফাঁসান। সেখানে চার পিস বিয়ারের ক্যান দিয়ে একটি মামলায় শামীম আহমেদ ও আরিফুল হককে আসামি করা হয়। এরপর থেকে একের পর এক মামলায় আসামি করা হয় তাদের দুই ভাইকে। আর এ সকল মামলার পিছনে কালো ছায়ার মত মামলার বাদি জোগাড় করে রাজনৈতিক মামলা তৈরি করে সেই মামলায় আসামি করা হচ্ছে তার সহধর দুই ভাইকে। এমনকি এই বিষয়ে কোন সাংবাদিক নিউজ করলে তাদেরকেও মামলার হুমকি দিয়ে আসছেন শামসুল হক মনু। এখন তার মামলার ভয়ে অনেকেই কথা বলেন না। এই শামসুল হক মনু ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ৫ই আগস্ট এর পরে আওয়ামী লীগ সরকারের পতন হলেও শামসুল হক মনুর বিরুদ্ধে কোন আইনি প্রক্রিয়া বা কোন মামলা হয়নি। অর্থের জোরে বর্তমানে সকলকে ম্যানেজ করে বহাল তবিয়াতে ক্ষমতা ব্যবহার করে যাচ্ছেন।
বর্তমানে আরিফুল হক ও শামীম আহমেদ জেল হাজতে আছেন।
এর পরে সামসুল হক মনুর মামলার জাল আরো বড় হয়। পরিবার আরো অভিযোগ করেন, মোটা অংকের টাকার বিনিময়ে সামসুল হক মনু একের পর এক রাজনৈতিক মামলায় আসামি করেছে। শামীম আহমেদ আরিফুল হককে আসামি করে জেলে রেখে সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করছেন শামসুল হক মনু।এমন অভিযোগ করেছেন আরিফের পরিবার।
বর্তমানে ঝালকাঠি এবং ঢাকায় বেশ কয়েকটি রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে তাদেরকে। আরিফুল হক কোনদিন কোন রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে যায়নি বা রাজনীতি করেনি। ঝালকাঠি জেলার সকলে জানেন যে, আরিফুল হক গরিব-দুঃখী এবং অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করেছেন বলেও জানান তার স্ত্রী রোজি বেগম।
অথচ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হয়ে শামসুল হক মনু বিভিন্ন নির্বাচনে কেন্দ্র দখল সহ বিভিন্ন অপকর্ম করেছেন। তার বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
শামসুল হক মনু শাহী কোম্পানি পুরো দখলে নিতে শামীম আহমেদ ও আরিফের পরিবারকে মামলা দিয়ে ষড়যন্ত্র করে চলছে। তাই প্রশাসনের কাছে মামলার সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ ন্যায় বিচারের দাবি পরিবারের। একজন নিরীহ ব্যবসায়ি মানুষ ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় আসামি করা হয়েছে। যা শামসুল হক মনু এর পিছনে থেকে অর্থ দিয়ে মামলার ষড়যন্ত্র করছে। পরিবার আরিফুল হকের বিরুদ্ধে মিথ্যে মামলা থেকে মুক্তির দাবি জানান এবং সাংবাদিক বশির আলম খলিফার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি বাদী জোগাড় করে বসিয়েছেন এই মামলা থেকে প্রত্যাহারের দাবী জানান ঝালকাঠি গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তথ্য আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠাল বাংলাদেশ দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তথ্য আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠাল বাংলাদেশ দূতাবাস

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ছুটিতে থাকা প্রবাসীদের ভিসা বাতিল হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার আইনি ও কূটনৈতিক সহযোগিতায় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীদের টানা দাবির পর গঠিত জরুরি ব্যবস্থার অংশ হিসেবে পাওয়া আড়াই হাজার আবেদনের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর সঠিক তথ্য যাচাই-বাছাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসার পর সম্প্রতি বেশ কিছু প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে। ফলে অনেক প্রবাসী নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় পড়েছেন। এই পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য ভুক্তভোগী প্রবাসীরা বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন।

প্রবাসীদের এই ভোগান্তি দূর করার উদ্দেশ্যে গত ৩১ জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস একটি যৌথ পদক্ষেপ গ্রহণ করে। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর এবং ইমেইল ঠিকানা চালু করা হয়।

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হটলাইন ও ইমেইল মারফত ইতোমধ্যে প্রায় ২,৫০০ জন ভুক্তভোগী প্রবাসী তাদের তথ্যাদি জমা দিয়েছেন। প্রাপ্ত আবেদনগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করার পর প্রাথমিকভাবে ৯৮৫ জন প্রবাসীর তথ্যের একটি সঠিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এই তালিকার ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার আন্তরিকভাবে কাজ করছে দ্রুত সময়ের মধ্যে এসব প্রবাসীর ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান করে তাদের কর্মস্থলে ফেরার সুযোগ নিশ্চিত করার জন্য, এমনটাই দূতাবাস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহিপুরে পূর্ববিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় মামলার প্রধান আসামি আল রুমান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


মহিপুরে পূর্ববিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় মামলার প্রধান আসামি আল রুমান গ্রেফতার
 
পটুয়াখালীর মহিপুরে পূর্ববিরোধের জেরে মো. ইদ্রিস আকন (৩৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৪ আগস্ট দুপুরে আলীপুর মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী ও আলোচিত মো. আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির ছেলে।
 
স্থানীয় সূত্র, পুলিশ ও মামলার বিবরনে জানা যায়, ২৬ জুলাই সন্ধ্যার দিকে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুলাল জোমাদ্দারের বাড়ির সামনের মুদি দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানির প্রত্যক্ষ হুকুম ও অংশগ্রহণে তার ছেলে আল রুমান ওরফে সাব্বিরসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আকনের ওপর চড়াও হন।এ সময় হামলাকারীরা চায়নিজ কুড়াল, হাতুড়ি, ধারালো দা ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। হামলায় ইদ্রিসের বাম হাতের কনুই ও কব্জির মাঝামাঝি স্থান, গোড়ালি ও পাজড়ে গুরুতর হাড়ভাঙা জখম হয়। নৃশংস এই মারধরের ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 
ঘটনার পর আহত ইদ্রিস আকনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি অভিযুক্ত আল রুমান ওরফে সাব্বিরসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেন।
 
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশি তৎপরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে আলীপুর মাছ বাজার থেকে মামলার প্রধান আসামি মোঃ আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কলাপাড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


৫ আগস্ট জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন্দ্রীয়ভাবে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালনের নির্দেশনা রয়েছে।’

তিনি মন্তব্য করেন, দেশব্যাপী জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আরও বলেন, ‘এখনো অনেক আহত মানুষ আছেন, যারা পঙ্গুত্ববরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের পরিবারের পাশে আমরা আছি।’

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী আরও জানান, ‘বিএনপি এমন একটি সরকার, যাদের দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, কাজ করতে হয়। এটি এখন থেকে নয়, ১৯৯১ সাল থেকে ক্ষমতায় থাকা অবস্থায় আমরা সেই দায়িত্ব পালন করে আসছি। আমরা খুব কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। তিনি বারবার লক্ষ্মীপুরে এসেছেন এবং লক্ষ্মীপুরবাসীর পাশে দাঁড়িয়েছেন। লক্ষ্মীপুরের উন্নয়নের অধিকাংশ তার হাত ধরেই হয়েছে। এখনো সেই ধারাবাহিকতা চলছে।’

এসময় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আবুল খায়ের ভূঁইয়া এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি, পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অনেকে।

এছাড়া, সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%