০৫:০০ পি.এম
জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে হুমায়রা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।
বুধবার (৩ জুন) দুপরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগাড়ী এলাকায় এ ঘটনা সংঘটিত হয়।
শিশু হুমায়রা নাদাগাড়ী গ্রামের স্বপন মিয়ার কন্যা।
আরও পড়ুন: নেছারাবাদে শীতলা মন্দিরের জমি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি
স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন জানান, দুপুরে ঘরের বিছানার ওপর বসে মোবাইল ফোনে ভিডিও দেখছিল শিশুটি। ওই সময় তার বাবা-মা দুজনেই বাইরে কাজে নিয়োজিত ছিলেন। এ সময়ে একটি বিষধর সাপ তার ওপর ছোবল দিলে হুমায়রা চিৎকার করে। চিৎকারের আওয়াজে বাড়ির লোকজন তার কাছে ছুটে আসে। শিশুটি তখন জানায়, একটি বড় সাপ তাকে কামড় দিয়েছে।
পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু ঘটেছে।
আরও পড়ুন: ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে সন্দ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন