প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৫-২৬ মৌসুমটি চরম হতাশার মধ্যে শেষ করেছে রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুম শেষে ক্লাবের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি এ পরিস্থিতির মধ্যে আগাম নির্বাচন ডাকার সিদ্ধান্ত নেন। নির্বাচনে জয়ী হলে তিনি ভঙ্গুর রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে দুই বড় তারকা ইবরাহিম কোনাটে এবং ডেনজেল ডামফ্রিসকে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছেন।
মার্কার এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, বর্তমানে লিভারপুলে খেলা ফরাসি সেন্টার-ব্যাক ইবরাহিম কোনাটেকে দলে নেয়ার ব্যাপারে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। লিভারপুলের সঙ্গে তার চুক্তি নবায়নের সম্ভাবনা নেই এবং বেশ কয়েক মাস ধরেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছে রিয়াল।
ডেভিড আলাবার বিদায় এবং মিলিতাওয়ের চোট সমস্যা, সেইসঙ্গে ডিন হুইসেন প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া ক্লাবটি রক্ষণভাগে দ্রুত শক্তি বাড়াতে চায়।
কিন্তু, কোনাটেই একমাত্র সম্ভাব্য নতুন মুখ নন। সাম্প্রতিক খবরে জানা গেছে, রিয়ালের দীর্ঘদিনের অধিনায়ক দানি কার্ভাহাল ১৩ বছর এবং ২৭টি শিরোপা জয়ের পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পেরেজের পরিকল্পনায় তার বিকল্প হিসেবে ডেনজেল ডামফ্রিসকে বেছে নেয়া হয়েছে।
বর্তমানে ইন্টার মিলানে খেলা ডামফ্রিসের চুক্তিতে ২ কোটি ইউরোর রিলিজ ক্লজ সক্রিয় করতে পারে রিয়াল। দলে এলে তাকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের সঙ্গে ডান-ব্যাক পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে।
আগামী ৭ জুন ফ্লোরেন্তিনো পেরেজ এবং তার প্রতিদ্বন্দ্বী এনরিকে রিকুয়েলমের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বর্তমান সভাপতি বড় ব্যবধানে জয়ী হয়ে আরও চার বছরের জন্য দায়িত্বে থাকবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন