০২:০১ এম
আর্লিং হালান্ডের জয়সূচক গোলে উল্লাসে মাতে নরওয়েজিয়ানরা, আর এর ফলে ২-১ গোলের ব্যবধানে স্বপ্নভঙ্গ হয় আইভরি কোস্টের। এই বিজয়ের মাধ্যমে নরওয়ে শেষ ষোলতে লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে।
আগের দিন জাপানের বিপক্ষে ব্রাজিলের এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটে। ২৯ মিনিটে পিছিয়ে পড়ার পরও তারা ২-১ গোলের জয়ের মাধ্যমে শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে। সেলেসাওরা অপেক্ষা করছিল তাদের প্রতিপক্ষ কে হবে, এবং নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে তারা প্রতিপক্ষের নাম নিশ্চিত করে।
আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে।
আরও পড়ুন: পিএসসির দুই সদস্যের পদত্যাগ, সদস্য সংখ্যা ২০ থেকে ১৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
