ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

কালিগঞ্জে সুমাইয়া হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৩


কালিগঞ্জে সুমাইয়া হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৩

 সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে সুমাইয়া খাতুনকে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার কাশিবাটি ও নওয়াপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পত্রিকাপড়ুন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাশিবাটি গ্রামের মৃত মীর মহসিন আলীর ছেলে মীর আব্দুস সামাদ (৪০), মনিরউদ্দিন খানের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫) এবং নওয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালিগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মল্লিকের আদালতে পাঠানো প্রতিবেদনের বরাতে জানা গেছে, আব্দুস সামাদকে কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে, শিমুল হোসেনকে তাঁর বাড়ি থেকে এবং মোস্তাফিজুর রহমানকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রোববার তাঁদের রিমান্ডের আবেদন করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হোসেন গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মানচিত্রদেখুন

উল্লেখ্য, কালিগঞ্জের কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানা সুলতানার হাত-পা বাঁধা মরদেহ কাশিবাটি গ্রামের আমিরুল ইসলামের দেয়াল আলমারি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমিরুলের স্ত্রী সুমাইয়া খাতুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্থানীয় লোকজন মারধর করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

ফারজানা হত্যার ঘটনায় তার মা নাজমা খাতুন বাদী হয়ে ২২ জুলাই সুমাইয়ার ভাই আল আমিনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় আল আমিন বর্তমানে কারাগারে রয়েছেন। পরে ২৫ জুলাই সুমাইয়ার স্বামী আমিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি হত্যা মামলা করেন। পরদিন সুমাইয়ার বাবা লতিফ শেখ হামিদুল মোড়ল ও হুসাইন খানসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। গত ১১ সেপ্টেম্বর এ ঘটনায় নূর ইসলাম মীর ও আরিফুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, জাতীয় পর্বে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


বেরোবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, জাতীয় পর্বে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্ব। এতে রংপুরের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা পাঁচজনকে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভেন্যু ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে রংপুর বিভাগের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও ড. বিজন মোহন চাকী।

এ ছাড়া অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নিতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। প্রাথমিক পর্বের মূল্যায়ন শেষে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী পাঁচজনকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ বিষয়ে ড. মো. হারুন-আল-রশীদ বলেন, “রসায়ন অলিম্পিয়াড শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরে গিয়ে বিজ্ঞানকে নতুনভাবে জানার ও বোঝার সুযোগ তৈরি করে। রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের এমন একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক। আমরা চাই, এ অঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে যাক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখুক।”

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের রসায়নবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

উল্লেখ্য, ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্বে অংশগ্রহণের জন্য আবেদনের শেষ সময় ছিল ২০ অক্টোবর ২০২৬। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার রংপুর অঞ্চলের ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সলকে নির্বাচিত ঘোষণা, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সলকে নির্বাচিত ঘোষণা, গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। আজ গেজেট প্রকাশের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত আসছে.....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে ১৩৯ শিক্ষার্থী ফেল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে ১৩৯ শিক্ষার্থী ফেল করেছে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া, মাদরাসা শিক্ষাবোর্ডের আওতায় ২টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী সকলেই ফেল করেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নীলফামারী জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- নীলফামারী সদর উপজেলার আদর্শ কলেজ (৪০ জন), পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ (৬ জন), তারনিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ (২ জন), লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ (১ জন), কিশোরগঞ্জ উপজেলার ভেরভেরি মঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ (৫১ জন), নয়ন খাল স্কুল অ্যান্ড কলেজ (৩ জন), ডোমার উপজেলার জামিরবারি মহিলা কলেজ (৫ জন), বাগডোকড়া নিমোজখানা হাই স্কুল অ্যান্ড কলেজ (৩ জন), জলঢাকা উপজেলার সমিরুদ্দিন আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ (২ জন), ডিমলা উপজেলা আদাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ (২ জন), জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ (১ জন) এবং গয়াখড়িবাড়ি মহিলা কলেজ (১ জন)।

মাদরাসা বোর্ডের অধীনে দুইটি প্রতিষ্ঠান হলো- সৈয়দপুরের পোড়াহাট ইসলামিয়া আলিম মাদরাসা (৭ জন) এবং ডোমারের পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদরাসা (১৫ জন)।

নীলফামারী সদর উপজেলার আদর্শ কলেজের প্রভাষক সারিউল ইসলাম জানান, "২৫ বছর ধরে প্রতিষ্ঠান চলছে, এমন ফলাফল এর আগে হয়নি। আমাদের প্রতিষ্ঠানের কোনো বিল-বেতন এখনো খোলেনি। কলেজের ৩৭ জন স্টাফ মানবেতর জীবনযাপন করছি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।"

ডোমারের পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম বলেন, "আমাদের মাদরাসা থেকে এবার ১৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। পর্যাপ্ত গুরুত্ব সহকারে সবাইকে পাঠদান করার পরেও এবারের ফলাফল কেন এমন হলো বুঝতেছি না। বেশিরভাগ শিক্ষার্থী ১ বিষয়ে ফেল করেছে, আমরা বোর্ড চ্যালেঞ্জ করার পরিকল্পনা নিয়েছি।"

স্থানীয়রা জানান, ফেল করা অনেক স্কুলের এখনো বিল-বেতন খুলেনি। এরপরেও ১৪ প্রতিষ্ঠানে মোট ১৩৯ জন শিক্ষার্থীর শতভাগ ফেল করার ব্যাপারে প্রতিষ্ঠানের উদাসীনতাকে দায়ী করছেন তারা।

মনিরুজ্জামান নামে এক অভিভাবক ক্ষুব্ধ হয়ে বলেন, "একটা কলেজে ৪০ বা ৫০ জন অংশ নিয়ে সবাই ফেল করবে এটা মেনে নেয়া যায়না। যদি সামান্য কয়েকজন পাস করত এরপরেও তাদের বিষয়গুলো মেনে নেওয়া যেত- যে তারা চেষ্টা করেছে।"

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেননি।

২০২৫ সালে নীলফামারী জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৩ দশমিক ৭১ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৯২ শতাংশে। এক বছরের ব্যবধানে জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ১৩ দশমিক ৭৯ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ পাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যবিপ্রবির রসায়ন বিভাগের আয়োজনে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭ এর শুভ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এই উদ্বোধনী অনুষ্ঠানটি যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অলিম্পিয়াডের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সাতটি কলেজের অংশগ্রহণে রসায়ন অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার শেষে সেরা দশ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর উল্লেখ করেন, “ডিজিটাল আসক্তি এখন মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাই মোবাইলের এই নেশা ছেড়ে তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। সবসময় বড় স্বপ্ন দেখবে, আত্মবিশ্বাস ও পরিশ্রম থাকলে তোমাদের মধ্য থেকেই একদিন নোবেল বিজয়ী হওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, জানার আগ্রহ নিয়ে অংশগ্রহণ করাটাই আসল। রসায়নকে ভালোবেসে, আনন্দের সঙ্গে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেদের দক্ষ রসায়নবিদ ও দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলো।”

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “কেমিস্ট্রি অলিম্পিয়াডের মতো আয়োজনের মূল উদ্দেশ্য হলো পাঠ্যবইয়ের জটিল বিষয়গুলোকে তোমাদের সামনে সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরা। আমি আশা করি, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনূস, অমর্ত্য সেন কিংবা আব্দুস সালামের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও নোবেলজয়ী বিজ্ঞানী তৈরি হবে।” তিনি আরও বলেন, “একজন অভিভাবক ও শিক্ষক হিসেবে আমি মনে করি, সন্তান ও শিক্ষার্থীরা যখন নিজ নিজ যোগ্যতায় আমাদের ছাড়িয়ে অনেক বড় অবস্থানে পৌঁছায়, সেখানেই একজন শিক্ষক ও মা-বাবার সবচেয়ে বড় আনন্দ ও গর্ব নিহিত থাকে। আশা করি তোমরা একদিন আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন। এসময় রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%