০২:২৪ এম
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭০ জন, পূর্ববর্তী মামলায় ৫৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৩ জন, পরোয়ানা মূলে ৮৮ জন এবং সাজা পরোয়ানা মূলে ২০ জন রয়েছেন।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়
এ ছাড়া মাদক মামলায় ৭১ জনকে গ্রেফতার করা হয়, যারা সবাই মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ১৮টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ২৪ হাজার ৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৩, কক্সবাজারে ১, কুমিল্লায় ২, ব্রাহ্মণবাড়িয়ায় ১ এবং ফেনীতে ৯ জন রয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত
অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ৩৪১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৪৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলাভিত্তিক আটকদের মধ্যে চট্টগ্রাম ৭৮, কক্সবাজার ২৩, কুমিল্লা ১৯৩, ব্রাহ্মণবাড়িয়া ১৭, চাঁদপুর ৭৭, নোয়াখালী ১২, ফেনী ১১, লক্ষ্মীপুর ৪৬, রাঙ্গামাটি ১৮, খাগড়াছড়ি ৬ এবং বান্দরবান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পিস্তল হারালেন, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন