ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেট্রো স্টেশনে তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক


মেট্রো স্টেশনে তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে পুলিশ আটক করেছে। শুক্রবার (১৪ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে মেট্রো স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লা জেলার সদর থানার শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। এই যুবক পেশায় একজন গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে। অপরদিকে, ভুক্তভোগী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে যে, মেট্রো স্টেশন থেকে নামার সময় সিঁড়িতে গোপনে ওই দুই তরুণীর ভিডিও ধারণ করছিলেন অভিযুক্ত রঞ্জিত। তরুণীদের নজরে পড়লে তারা প্রতিবাদ জানান। পরে, আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

এ সময় অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনে ওই দুই তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া গেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীর একজন তরুণী বলেন, ‘সিঁড়ি দিয়ে নামার সময় তিনি আমাদের সামনে চলে যান এবং মোবাইল বের করে পেছনে ধরে আমাদের হাঁটার মুভমেন্ট ভিডিও করছেন।’

ভুক্তভোগী তরুণী আরও জানান, পরে তাকে ফোন দেখাতে বললে সে ফোনে ব্যক্তিগত ছবি আছে বলে দেখাতে অস্বীকৃতি জানায়। কিন্তু, পরে তার ফোন চেক করা হলে দেখা যায় তিনি অন্য একটি অ্যাপ দিয়ে ভিডিও করছেন। তার ফোনে মিনিমাম ১০০ মেয়ের ব্যাকসাইডের ভিডিও ও হাঁটার ভিডিও রয়েছে।

এ ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয়: এমপি জিন্নাহ কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয়: এমপি জিন্নাহ কবির

মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয়, এ কথা মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক নির্মূল কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় তিনি এসব জিনিস বলেন। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে মানিকগঞ্জ- ১ আসনের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার সকল স্তরের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রশাসনের সহায়তা ছাড়া মাদককে দূর না করা পর্যন্ত মাঠে থাকব। কিছু দিনের মধ্যেই এই তিন উপজেলাকে আমরা মাদকমুক্ত করে ছাড়ব।’ জনসভাটি শিবালয় উপজেলার রুপসা মাদক নির্মূল কমিটির সদস্যসচিব মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মিজানুর রহমান লিটন, নাছির উদ্দীন, হোসেন আলীসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার নতুন পর্ব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার নতুন পর্ব

জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ শেষ হচ্ছে না। বরং ভক্তদের জন্য আসছে নতুন পর্ব। নতুন পর্বটি এক্সক্লুসিভ নয়, বরং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ আয়োজনে টানা ছয় ঘণ্টা প্রচারিত হবে সিরিজটি। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার গুজবে আপাতত ইতি পড়ল।

বেশ কয়েক দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছিল, যে আট থেকে আশির পছন্দের এই বাংলা অ্যানিমেশন সিরিজ বন্ধ হয়ে যাচ্ছে। এই নতুন সংস্করণটি টেলিভিশনের জন্য নির্মিত এবং কৃষ্ণনগরের লোককথার জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে ঘিরে তৈরি করা হয়েছে। ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আটে প্রচারের পর থেকেই এটি সমস্ত বয়সের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

যখন সিরিজটি বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ে, তখন বিভিন্ন ভক্তরা হতাশ হয়ে পড়েন। তবে অবশেষে জানা গেল, খবরটি সামান্য মিথ্যা। বরং নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘গোপাল ভাঁড়’।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ প্রচারণামূলক পোস্ট প্রকাশ করে সনি আট কর্তৃপক্ষ। তারা নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়ে লেখে, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভার-এর নতুন পর্ব আসছে ১৫ আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’

প্রকাশিত পোস্টারে গোপাল ভাঁড় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে, এবং পোস্টারজুড়ে ভারতের স্বাধীনতা দিবসের আবহ রয়েছে। এরপর নতুন পর্বের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে চ্যানেলটি। সেখানে আরও চমক দিয়ে জানানো হয়, স্বাধীনতা দিবসে বিশেষ আয়োজন হিসেবে টানা ছয় ঘণ্টা চলবে গোপাল ভাঁড়ের নতুন পর্ব।

প্রচারণামূলক ভিডিওতে বলা হয়েছে, ‘স্বাধীনতা দিবসে স্বদেশ প্রেমে মজবে গোপাল… বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল… হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা।’ চ্যানেল কর্তৃপক্ষের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার খবরটি মিথ্যা। যারা বিভ্রান্ত এবং হতাশ হয়েছিল, তাদের জন্য নতুন পর্বের ঘোষণায় এসেছে স্বস্তির খবর। এখন ১৫ আগস্ট সকাল ১১টা থেকে টানা ছয় ঘণ্টা ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্বে আবারও হাসি, বুদ্ধি আর মজার গল্পে মাতবেন দর্শকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোকসভার আসন নিয়ে মোদির কাছে মুখ্যমন্ত্রী বিজয়ের ৩ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


লোকসভার আসন নিয়ে মোদির কাছে মুখ্যমন্ত্রী বিজয়ের ৩ দাবি

ভারতের লোকসভা আসন পুনর্বিন্যাস সংক্রান্ত রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) প্রধানমন্ত্রীর কাছে তিনটি দাবি পেশ করেছেন।

মুখ্যমন্ত্রী বিজয় লোকসভার মোট আসনসংখ্যার বিষয়টি এবং রাজ্যভিত্তিক আসন বণ্টন অপরিবর্তিত রাখার আহ্বান জানান। একইসাথে তিনি আসন্ন নির্বাচনে নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন নিশ্চিত করার কথাও বলেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো একটি চিঠিতে এসব দাবি জানিয়েছেন তিনি।

চিঠির সঙ্গে তামিলনাড়ু বিধানসভায় যে প্রস্তাব গৃহীত হয়েছে, তার অনুলিপিও সংযুক্ত করা হয়। বিধানসভার প্রস্তাবে উল্লেখ করা হয়, নতুন করে জনসংখ্যাভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ করা হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলো রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলোর জন্য এটি অন্যায় হবে।

বিজয় চিঠিতে উল্লেখ করেন যে, লোকসভার মোট সদস্যসংখ্যা স্থায়ীভাবে ৫৪৩টি রাখা প্রয়োজন। তিনি আরও জানান যে, প্রতি রাজ্যের নির্ধারিত আসন সংখ্যাও অপরিবর্তিত রাখতে হবে এবং এজন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনী আনার অনুরোধ জানিয়েছেন।

তামিলনাড়ু বিধানসভায় আলোচনায় বলা হয়, সীমানা পুনর্নির্ধারণের ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আসন কমতে পারে, একইসাথে জনসংখ্যা বেশি থাকা উত্তর ভারতের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, সীমানা পুনর্নির্ধারণের কারণে ১৯৬৭ সালে তামিলনাড়ুর লোকসভা আসন ৪১ থেকে ৩৯ এ কমে গিয়েছিল।

তামিলনাড়ুর সরকার জানায় যে, ১৯৭১ সালের পর জনসংখ্যাকে ভিত্তি ধরে আসন পুনর্নির্ধারণ করা হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলো দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। এই রাজ্যগুলো শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য তালিকাভুক্ত করেছে।

এছাড়া, বিধানসভায় প্রস্তাবে উল্লেখ করা হয় যে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায্য হবে না। আসন পুনর্বিন্যাসের পাশাপাশি নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়। লোকসভা ও বিধানসভা নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের নীতি বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

এখন সবার নজর কেন্দ্রীয় সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর রয়েছে। কারণ লোকসভা আসন পুনর্বিন্যাস কেবল সীমানা পরিবর্তনের বিষয় নয়, এটি জাতীয় রাজনীতিতে আঞ্চলিক ভারসাম্যের সঙ্গে সরাসরি যুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


জামালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

 

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাডেমিক ভবনের প্রবেশপথের পাশের দেয়ালে ১৫ আগস্ট উপলক্ষে শোক ব্যানার টাঙানোর অভিযোগে পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতের পর কলেজের মূল ফটকের পাশের দেয়ালে ওই শোক ব্যানারটি টাঙানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার দুপুরে ওই দুজনকে আটক করে।

আটককৃতরা হলেন মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯)। জামালপুর শহরের পাথালিয়া এলাকার আহসান হাবিবের ছেলে জিহান। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সীমান্ত একই এলাকার আব্দুল মমিনের ছেলে এবং ছাত্রলীগের কর্মী বলেও জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, ১৫ আগস্ট উপলক্ষে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা শোক ব্যানার টাঙিয়েছে। উক্ত ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে এবং ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ লেখা রয়েছে।

ব্যানারের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার নাম উল্লেখ করা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ঘটনায় জড়িত জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%