ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চীনে আজ থেকে বাড়ছে তেলের দাম, বৃদ্ধি ১২ শতাংশ


চীনে আজ থেকে বাড়ছে তেলের দাম, বৃদ্ধি ১২ শতাংশ

 

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চীন আজ ১৮ জুলাই থেকে পেট্রল ও ডিজেলের অভ্যন্তরীণ খুচরা মূল্য বৃদ্ধি করবে বলে শুক্রবার জানিয়েছে রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কমিশন।

চীনের এই কমিশন বিশ্ববাজারে তেলের দামের ওপর ভিত্তি করে খুচরা মূল্যের সর্বোচ্চ সীমা নিয়মিতভাবে সমন্বয় করে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

কমিশন ঘোষণা করেছে, শনিবার থেকে প্রতি টন পেট্রলের দাম ৩০০ চীনা ইউয়ান অথবা ৪৪.২৯ ডলার বৃদ্ধি পাবে। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাবিদ জানিয়েছেন, খুচরা ডিজেলের দাম টনপ্রতি ২৯০ ইউয়ান অথবা ৪২.৮২ ডলার বেড়ে যাবে।

তথ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান অয়েলকেমের প্রধান জ্বালানি বিশ্লেষক লিউ বিঙজুয়ানকে উদ্ধৃত করে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, ‘মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামে অস্থির উত্থান সর্বশেষ মূল্য নির্ধারণ চক্রটিকে চিহ্নিত করেছে, যা সমন্বয়ের পূর্ববর্তী ১০ কার্যদিবসের গড় অপরিশোধিত তেলের দামকে আগের মূল্য নির্ধারণ চক্রের চেয়ে বেশি করে তুলেছে।’

এ ছাড়াও এনডিআরসি রাষ্ট্রীয় পর্যায়ের বৃহত্ তেল শোধনাগার সংস্থা সিএনপিসি, সিনোপেক এবং সিএনওওসিকে ‘স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার জন্য উত্পাদন বজায় রাখতে এবং পরিবহন সহজতর করতে’ নির্দেশ দিয়েছে।

শুধু কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত চীনা বাজারেই নয়, যুক্তরাষ্ট্রসহ সব বাজারেই জ্বালানির খুচরা মূল্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

শুক্রবার ভোরে অপরিশোধিত তেলের দাম সাপ্তাহিক ১২ শতাংশ বৃদ্ধির পথে ছিল, যা এপ্রিলের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বৃদ্ধি এবং হরমুজ প্রণালির প্রবাহ পুনরুদ্ধারে আকস্মিক বিরতি অপরিশোধিত তেলের ভবিষ্যত্ মূল্যকে এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ঠেলে দিয়েছে।

গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম আবারও গ্যালনপ্রতি চার ডলারে পৌঁছতে আর মাত্র কয়েক পয়সা বাকি আছে, অন্যদিকে বৃহস্পতিবার দেশব্যাপী ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি পাঁচ ডলারে পৌঁছেছে।

ডি হান আরও বলেন, আমেরিকানরা গত বছরের একই দিনের তুলনায় বৃহস্পতিবার গ্যাসোলিনের পেছনে ৩০৮ মিলিয়ন ডলার বেশি খরচ করেছে। সূত্র: অয়েল.কম

আরও পড়ুন: তালা ভেঙে বাসায় ঢুকে ৮ লাখ টাকা, ২ ভরি সোনা ও মূল্যবান সামগ্রী চুরি: ডেমরায় চাঞ্চল্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাড়ছে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ এম


দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাড়ছে শঙ্কা

কানাডার দাবানলের ধোঁয়ার ফলে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুদূষণ মারাত্মক আকার গ্রহণ করেছে। এর ফলে সন্দেহের উদ্রেক হয়েছে যে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে কিনা। তবে আপাতত ফাইনালের ভেন্যু বদলানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্য আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে।

তথ্য অনুযায়ী, আগামী রবিবার স্থানীয় সময় বেলা ৩টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু কানাডার দাবানল থেকে উৎপন্ন ধোঁয়া বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ার ফলে এলাকাজুড়ে বায়ুর মান দ্রুত খারাপ হয়েছে। এর ফলে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে।

এই পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানে পড়তে শুরু করেছে। মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং শিকাগো ফায়ারের মধ্যে খেলা বায়ুদূষণের কারণে স্থগিত করা হয়েছে।

তবে ইএসপিএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিফা এখনও ফাইনাল সম্পর্কে চিন্তিত নয় এবং বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি কোনো হুমকির মুখে নেই বলে তারা মনে করছে। যদিও পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খারাপ হলে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও অস্বীকার করা হচ্ছে না।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, স্বাস্থ্য, নিরাপত্তা, আবহাওয়া বা অন্য কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে ফিফা প্রয়োজন হলে কোনো ম্যাচ বাতিল, পুনর্নির্ধারণ অথবা অন্য ভেন্যুতে স্থানান্তর করতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি তাদের হাতে রয়েছে।

এদিকে নিউইয়র্কের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ধোঁয়ার মাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমলেও শনিবার ভোরে তা আবারও ঘন হতে পারে। তবে দিনের বেলায় আংশিক রোদ পড়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা দফতর বর্তমানে বায়ুর মানকে ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করেছে। এমন অবস্থার মধ্যেও বৃহস্পতিবার নিউ জার্সির ইস্ট হ্যানোভারে খোলা মাঠে অনুশীলন করেছে স্পেন দল।

আবহাওয়াবিদরা বলছেন, শনিবার সম্ভাব্য বৃষ্টিপাতের পর ধোঁয়ার ঘনত্ব এবং বায়ুর মান কেমন থাকবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই অনিশ্চয়তার ফলে বিশ্বকাপ ফাইনাল নিয়ে পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ এম


ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ব্রাজিল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। বুধবার রাতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ‘ট্রেড অ্যাক্ট’-এর ৩০১ নম্বর ধারার আওতার মধ্য দিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর এক বিবৃতিতে জানায়, এক বছরব্যাপী তদন্তের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তদন্তে উল্লেখ করা হয়েছে যে, ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য, শুল্কনীতি, মেধাস্বত্ব সুরক্ষা, ইথানল ব্যবহারের সুযোগ এবং বন উজাড়–সংক্রান্ত নীতিগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ক্ষতিকর।

জেমিসন গ্রিয়ার বলেন, মার্কিন শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ন্যায্য প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার জন্য ব্রাজিলের ‘অন্যায্য’ বাণিজ্যনীতির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, গত এক বছরে দুই দেশের মধ্যে বহু দফা আলোচনা হয়েছে, তবে সেগুলো ফলপ্রসূ হয়নি। তিনি জানান, ভবিষ্যতে আলোচনার সুযোগ খোলা থাকবে।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কিছু মাস ধরে চলমান আলোচনা থেকে কোনো অগ্রগতি না হওয়ায় ব্রাজিল পূর্ব থেকেই প্রস্তুতি নিচ্ছিল যে যুক্তরাষ্ট্র তাদের কিছু পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করেনি। তিনি বলেন, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশের স্বার্থের চেয়ে নিজের অবস্থানকে বেশি গুরুত্ব দিয়েছেন।

কিন্তু যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল সরকার। প্রেসিডেন্ট লুলার কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ব্রাজিলীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এটিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের জন্য নেতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ এম


বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে নতুন রেকর্ড

স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে টিকিটের দাম নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিটের গড় মূল্য যুক্তরাষ্ট্রের ক্রীড়ার ইতিহাসে বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টের রেকর্ড সৃষ্টি করেছে। ফলে এনএফএল সুপার বোল এবং এনবিএ ফাইনালের টিকিটের দামকেও ছাড়িয়ে গিয়েছে বিশ্বকাপের ফাইনাল।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফিফার শেষ মুহূর্তের বিক্রয় সাইটে কেবল 'ফ্রন্ট ক্যাটাগরি-১'-এর সীমিতসংখ্যক টিকিট অবশিষ্ট রয়েছে। শুক্রবার পর্যন্ত প্রত্যেকটি টিকিটের মূল্য ছিল ৩০,০০০ মার্কিন ডলার।

ফিফার আনুষ্ঠানিক রিসেল প্ল্যাটফর্মেও টিকিটের দাম অত্যধিক বেশি। সেখানে ক্যাটাগরি-৩-এর সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ৮,০০০ ডলার। ক্যাটাগরি-১-এর টিকিট শুরু হচ্ছে ১১,৭০০ ডলার থেকে। অন্যদিকে ফ্রন্ট ক্যাটাগরি-১-এর টিকিট কিনতে গুনতে হচ্ছে অন্তত ১৭,২০০ ডলার। হুইলচেয়ার ও সহজ প্রবেশাধিকার বিভাগের টিকিটের দামও ১৪,০০০ থেকে ২০,০০০ ডলারের মধ্যে।

তবে বেসরকারি রিসেল প্ল্যাটফর্মে দাম আরও বিস্ময়কর। সেখানে ক্যাটাগরি-১-এর একটি টিকিটের মূল্য ৫,৭৫,০০০ ডলার, ফ্রন্ট ক্যাটাগরি-১-এর টিকিট ৫,৯৫,০০০ ডলার এবং ক্যাটাগরি-৩-এর একটি আসনের মূল্য সর্বোচ্চ ২৩,০০,০০০ ডলার পর্যন্ত চাওয়া হচ্ছে। যদিও এই দামে টিকিট বিক্রি হবে কি না, তা নিশ্চিত নয়। তবে চলতি বিশ্বকাপে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

সম্পর্কিত তুলনায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে এনএফএল সুপার বোলের টিকিটের সর্বনিম্ন মূল্য ম্যাচের তিন দিন আগে প্রায় ৪,৫০০ ডলার ছিল। আর জুনে অনুষ্ঠিত এনবিএ ফাইনালের একটি ম্যাচের টিকিট শুরু হয়েছিল প্রায় ৭,০০০ ডলার থেকে।

বিশ্বকাপের টিকিট বিক্রিতে 'ডাইনামিক প্রাইসিং' পদ্ধতি চালু করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই পদ্ধতিতে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বৃদ্ধি পায়।

এপ্রিল মাসে টিকিট বিক্রির চতুর্থ ধাপে ক্যাটাগরি-১-এর টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০,৯৯০ ডলার, যা আগের বছরের অক্টোবরের শুরুর দামের তুলনায় ৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একইভাবে, ক্যাটাগরি-২ এবং ক্যাটাগরি-৩-এর টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মূল্য ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালের গড় টিকিট মূল্যের তুলনায় চার থেকে ছয় গুণ বেশি। এরপর ফাইনাল যত ঘনিয়ে এসেছে, টিকিটের মূল্যও তত বেড়েছে।

বিশ্বকাপ শুরুর আগে ধারণা করা হয়েছিল, এত বেশি দামের কারণে অনেক স্টেডিয়ামেই দর্শকসংখ্যা কম হতে পারে। কিন্তু বাস্তবে ১৬টি আয়োজক শহরের অধিকাংশ ম্যাচই ছিল দর্শকে পূর্ণ। ফাইনালও সম্পূর্ণ দর্শকপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, বিশ্বকাপের টিকিটের এই অস্বাভাবিক মূল্য ভবিষ্যতে সাধারণ সমর্থকদের জন্য টুর্নামেন্ট উপভোগ করা আরও কঠিন করে তুলতে পারে। একই সাথে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও কি একই ধরনের মূল্যনীতি অনুসরণ করা হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন স্প্যানিশ ডিফেন্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ এম


বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন স্প্যানিশ ডিফেন্ডার

বয়সটা খুব বেশি নয়, ২৮ ছুঁইছুঁই। তবে এই বয়সে মার্ক কুকুরেয়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে শর্ত হলো, যদি আর্জেন্টিনাকে ফাইনালে হেরে বিশ্বকাপ জিততে পারে স্পেন; তবেই তিনি ফুটবলকে বিদায় জানাবেন এই ডিফেন্ডার। শুধু তাই নয়, কুকুরেয়া এর আগে মজা করে বলেছিলেন যে, স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন। পুরো টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা মার্ক কুকুরেয়া এসব মন্তব্য করেছেন।

ফুটবল নিয়ে পাগলামির একেবারে সীমা নেই। সমর্থকেরা যেমন পাগলামি করেন, মাঝে মাঝে খেলোয়াড়রাও অদ্ভুত কিছু পাগলামি করে বসেন। তবে মার্ক কুকুরেয়ার বিষয়টি ভিন্ন। এটিকে নিছক পাগলামি বলা যায় না, আবার ধরলে পাগলামির চেয়ে কমও নয়। কারণ, বিশ্বকাপ জিতলে ২৭ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর কথা বলছেন!

মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে কুকুরেয়া বলেছেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেবো। ইউরো আর বিশ্বকাপ- দুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’

একজন ডিফেন্ডারের জন্য ২৭-২৮ বছরকে সাধারণত ক্যারিয়ারের সেরা সময় হিসাবেই ধরা হয়। এই বয়সে বেশিরভাগ রক্ষণভাগের খেলোয়াড়েরা অভিজ্ঞতা, পরিপক্বতা ও শারীরিক সক্ষমতার নিখুঁত সমন্বয়ে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেন।

ইউরো ২০২৪ শিরোপা জয়ের পর থেকেই মার্ক কুকুরেয়া স্পেনের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন। ধারাবাহিক পারফরমেন্সে কোচের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। চলতি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কুকুরেয়া। সাতটি ম্যাচে স্পেনের রক্ষণভাগ মাত্র একটি গোল খেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%