ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

লালমনিরহাটে চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার আবারও গ্রেফতার


লালমনিরহাটে চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার আবারও গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ০৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার দ্বিতীয়বারের মতো জামিনে মুক্তি পাওয়ার পর যথারীতি জেলগেট থেকেই তিনি গ্রেফতার হয়েছেন।

জানা গেছে, আদালত থেকে জামিন লাভ করে হারাটি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার কারাগার থেকে মুক্তি পান। তবে মুক্তির পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে পুনরায় গ্রেফতার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল হক খন্দকারের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা বিনা মূল্যে, অন্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা ব্যবস্থাপনা পরিচালক সোহানের

দ্বিতীয়বারের মতো জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকেই পুনরায় গ্রেফতার হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে পরবর্তীতে তা তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বালিয়াকান্দিতে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশুর
 
 
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অটোভ্যানের ধাক্কায় ইয়ামিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ইলিশকোল গ্রামের আকমল হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় শিশু ইয়ামিনকে একটি অজ্ঞাতনামা অটোভ্যান পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
 
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
 
নিহত ইয়ামিন (৩) বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের হাসমত শেখের ছেলে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে হামলার জেরে দুই ইরানি কূটনৈতিককে দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


কুয়েতে হামলার জেরে দুই ইরানি কূটনৈতিককে দেশ ছাড়ার নির্দেশ

কুয়েতের বিমানবন্দরে ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের সংবাদ এসেছে। এই হামলার পর কুয়েত সরকার ইরান দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে এবং তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

বুধবার (৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েত এই পদক্ষেপ নিল। কুয়েতের উপপররাষ্ট্র মন্ত্রী হামাদ সুলাইমান আল-মাশআন ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। তিনি দূতাবাসের দুই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অগ্রহণযোগ্য ব্যক্তি) ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দিয়েছেন।

আনুষ্ঠানিক প্রতিবাদলিপি হস্তান্তরের পাশাপাশি কুয়েতে অবস্থিত ইরানি দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। হামলায় বিমানবন্দরে অবস্থানরত ১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৬৩ জন আহত হন। নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

এদিকে, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সিটি অংশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটি বিদ্যমান। তবে ইরান দাবি করছে, তেহরান আসলে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরো একটি ‘এস-৪০০’ পৌঁছাল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


আরো একটি ‘এস-৪০০’ পৌঁছাল ভারতে

ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য রক্ষা করতে, এবার রাশিয়া থেকে এস-৪০০ ‘সুদর্শন’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চতুর্থ স্কোয়াড্রন দেশটিতে যুক্ত হয়েছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, কয়েক দিন আগে সমুদ্রপথে রাশিয়া থেকে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে আনা হয়েছে। শিগগিরই এটিকে নির্ধারিত অপারেশনাল এলাকায় মোতায়েন করা হবে।

এস-৪০০ ব্যবস্থা ২০১৮ সালে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির অংশ। ওই চুক্তির আওতায় ভারত মোট পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন কেনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে প্রথম তিনটি স্কোয়াড্রন দুই বছর আগে সরবরাহ করা হলেও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাকি দুটি ইউনিটের সরবরাহ বিলম্বিত হয়।

ভারতীয় সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ‘অপারেশন সিন্দুর’-এ এস-৪০০ সুদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দাবী করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে থাকা পাকিস্তান বিমানবাহিনীর একটি উচ্চমূল্যের নজরদারি বিমান ভূপাতিত করা হয়েছিল, যা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইতিহাসে দীর্ঘতম সফল আঘাতগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পঞ্চম ও শেষ এস-৪০০ স্কোয়াড্রনও আগামী কয়েক মাসের মধ্যে ভারতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) আরো পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন কেনার প্রস্তাব অনুমোদন করেছে বলে জানা গেছে। এর মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে ভারত নিজস্ব দীর্ঘ-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির উদ্যোগও এগিয়ে নিচ্ছে। ‘প্রজেক্ট কুশা’ নামে পরিচিত এই কর্মসূচির লক্ষ্য হলো এমন একটি দেশীয় ব্যবস্থা তৈরি করা, যা এস-৪০০-এর মতো দূরত্বে শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশীয় হুমকি প্রতিহত করতে সক্ষম হবে।

এই প্রকল্পে উন্নয়ন ও উৎপাদন অংশীদার হিসেবে ভারতের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান সোলার ইন্ডাস্ট্রিজ অংশ নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহীজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহীজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম

রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী সিটি কর্পোরেশ
ন (রাসিক)|
বুধবার দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন|
রাসিক সূত্রে জানা যায়, আগামী এক বছরে মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত ও ৩০টি ওয়ার্ডের উম্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে|
কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে| তালাইমারী থেকে কাটখালী সিটি কর্পোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচন্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হবে|
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন| তিনি বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে| আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো, যা পর্যায়ক্রমে চলমান থাকবে|
নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন| সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও ¯^াস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব|
তিনি আরও জানান, শুধু গাছ লাগানো নয়, রোপণকৃত গাছের পরিচর্যায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হবে| রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত পানি সরবরাহ ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করবেন|
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মোঃ আজিবার রহমানসহ রাসিকের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%