জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৯:৩৬ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুয়েতের বিমানবন্দরে ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের সংবাদ এসেছে। এই হামলার পর কুয়েত সরকার ইরান দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে এবং তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
বুধবার (৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েত এই পদক্ষেপ নিল। কুয়েতের উপপররাষ্ট্র মন্ত্রী হামাদ সুলাইমান আল-মাশআন ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। তিনি দূতাবাসের দুই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অগ্রহণযোগ্য ব্যক্তি) ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দিয়েছেন।
আনুষ্ঠানিক প্রতিবাদলিপি হস্তান্তরের পাশাপাশি কুয়েতে অবস্থিত ইরানি দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। হামলায় বিমানবন্দরে অবস্থানরত ১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৬৩ জন আহত হন। নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
এদিকে, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সিটি অংশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটি বিদ্যমান। তবে ইরান দাবি করছে, তেহরান আসলে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য রক্ষা করতে, এবার রাশিয়া থেকে এস-৪০০ ‘সুদর্শন’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চতুর্থ স্কোয়াড্রন দেশটিতে যুক্ত হয়েছে।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, কয়েক দিন আগে সমুদ্রপথে রাশিয়া থেকে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে আনা হয়েছে। শিগগিরই এটিকে নির্ধারিত অপারেশনাল এলাকায় মোতায়েন করা হবে।
এস-৪০০ ব্যবস্থা ২০১৮ সালে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির অংশ। ওই চুক্তির আওতায় ভারত মোট পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন কেনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে প্রথম তিনটি স্কোয়াড্রন দুই বছর আগে সরবরাহ করা হলেও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাকি দুটি ইউনিটের সরবরাহ বিলম্বিত হয়।
ভারতীয় সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ‘অপারেশন সিন্দুর’-এ এস-৪০০ সুদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দাবী করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে থাকা পাকিস্তান বিমানবাহিনীর একটি উচ্চমূল্যের নজরদারি বিমান ভূপাতিত করা হয়েছিল, যা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইতিহাসে দীর্ঘতম সফল আঘাতগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পঞ্চম ও শেষ এস-৪০০ স্কোয়াড্রনও আগামী কয়েক মাসের মধ্যে ভারতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) আরো পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন কেনার প্রস্তাব অনুমোদন করেছে বলে জানা গেছে। এর মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে ভারত নিজস্ব দীর্ঘ-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির উদ্যোগও এগিয়ে নিচ্ছে। ‘প্রজেক্ট কুশা’ নামে পরিচিত এই কর্মসূচির লক্ষ্য হলো এমন একটি দেশীয় ব্যবস্থা তৈরি করা, যা এস-৪০০-এর মতো দূরত্বে শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশীয় হুমকি প্রতিহত করতে সক্ষম হবে।
এই প্রকল্পে উন্নয়ন ও উৎপাদন অংশীদার হিসেবে ভারতের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান সোলার ইন্ডাস্ট্রিজ অংশ নিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী সিটি কর্পোরেশ
ন (রাসিক)|
বুধবার দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন|
রাসিক সূত্রে জানা যায়, আগামী এক বছরে মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত ও ৩০টি ওয়ার্ডের উম্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে|
কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে| তালাইমারী থেকে কাটখালী সিটি কর্পোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচন্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হবে|
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন| তিনি বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে| আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো, যা পর্যায়ক্রমে চলমান থাকবে|
নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন| সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও ¯^াস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব|
তিনি আরও জানান, শুধু গাছ লাগানো নয়, রোপণকৃত গাছের পরিচর্যায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হবে| রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত পানি সরবরাহ ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করবেন|
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মোঃ আজিবার রহমানসহ রাসিকের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে হাঁসে জমির ধান খাওয়ার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আহত বাবা-ছেলেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত রিপন ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দুপুরে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মামুন ও তাঁর বাবা শামসুদ্দিন লাঠি ও সোঁটা নিয়ে সাদেকুল ইসলাম এবং তাঁর ছেলে রিপন ইসলামের ওপর হামলা চালান। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হন সাদেকুল ও রিপন। অভিযোগ অনুযায়ী, মামুন ও তাঁর সহযোগীরা তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। হামলার একপর্যায়ে গুরুতর আহত রিপনকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নালায় ফেলে রেখে ওই অভিযুক্তরা পালিয়ে যান।
স্থানীয়রা সাদেকুল ইসলামকে উদ্ধার করলেও প্রথমে রিপনের খবর পাননি। পরে দীর্ঘ সময় খোঁজার পর তাঁকে গুরুতর আহত এবং মুমূর্ষু অবস্থায় ওই নালা থেকে উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত মামুনের বাড়ি ঘেরাও করেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ