০৯:৪২ পি.এম
কুয়েতের বিমানবন্দরে ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের সংবাদ এসেছে। এই হামলার পর কুয়েত সরকার ইরান দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে এবং তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
বুধবার (৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েত এই পদক্ষেপ নিল। কুয়েতের উপপররাষ্ট্র মন্ত্রী হামাদ সুলাইমান আল-মাশআন ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে। তিনি দূতাবাসের দুই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অগ্রহণযোগ্য ব্যক্তি) ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না
আনুষ্ঠানিক প্রতিবাদলিপি হস্তান্তরের পাশাপাশি কুয়েতে অবস্থিত ইরানি দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। হামলায় বিমানবন্দরে অবস্থানরত ১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৬৩ জন আহত হন। নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
এদিকে, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সিটি অংশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটি বিদ্যমান। তবে ইরান দাবি করছে, তেহরান আসলে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন