ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহীজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম


ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহীজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম

রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী সিটি কর্পোরেশ
ন (রাসিক)|
বুধবার দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন|
রাসিক সূত্রে জানা যায়, আগামী এক বছরে মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত ও ৩০টি ওয়ার্ডের উম্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে|
কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে| তালাইমারী থেকে কাটখালী সিটি কর্পোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচন্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হবে|
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন| তিনি বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন উদ্যোগের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে| আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো, যা পর্যায়ক্রমে চলমান থাকবে|
নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন| সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও ¯^াস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব|
তিনি আরও জানান, শুধু গাছ লাগানো নয়, রোপণকৃত গাছের পরিচর্যায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হবে| রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত পানি সরবরাহ ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করবেন|
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মোঃ আজিবার রহমানসহ রাসিকের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত, নালায় ফেলে দেওয়া হয় আহত যুবককে

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদন

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত, নালায় ফেলে দেওয়া হয় আহত যুবককে

রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে হাঁসে জমির ধান খাওয়ার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আহত বাবা-ছেলেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত রিপন ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দুপুরে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মামুন ও তাঁর বাবা শামসুদ্দিন লাঠি ও সোঁটা নিয়ে সাদেকুল ইসলাম এবং তাঁর ছেলে রিপন ইসলামের ওপর হামলা চালান। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হন সাদেকুল ও রিপন। অভিযোগ অনুযায়ী, মামুন ও তাঁর সহযোগীরা তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। হামলার একপর্যায়ে গুরুতর আহত রিপনকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নালায় ফেলে রেখে ওই অভিযুক্তরা পালিয়ে যান।

স্থানীয়রা সাদেকুল ইসলামকে উদ্ধার করলেও প্রথমে রিপনের খবর পাননি। পরে দীর্ঘ সময় খোঁজার পর তাঁকে গুরুতর আহত এবং মুমূর্ষু অবস্থায় ওই নালা থেকে উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত মামুনের বাড়ি ঘেরাও করেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে মাদকাসক্ত ১ জনকে এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


মধুপুরে মাদকাসক্ত ১ জনকে এক বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে মাদকের সর্বনাশা গ্রাসে অতিষ্ঠ হয়ে অসহায় পিতামাতার অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ জুন) উপজেলার বেরীবাইদ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে নুরুল ইসলামের ছেলে মাদকাসক্ত মোঃ রুমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট। জানা যায় মো. রুমান দীর্ঘদিন যাবৎ মাদকে আসক্ত।
মাদকদ্রব্য সেবনের জন্য রুমান ঘরের জিনিসপত্র বিক্রি, চুরি এমনকি পিতামাতাকে মারপিটের মতো ঘটনা ঘটাত। এধরণের অভিযোগের ভিত্তিতে
মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক বছরের কারাদন্ড দিয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম এর দ্বীপ উপজেলা সন্দ্বীপে নিজের ক্রয়কৃত জমিতে নিজেই নিষিদ্ধ !

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


চট্টগ্রাম এর দ্বীপ উপজেলা সন্দ্বীপে নিজের ক্রয়কৃত জমিতে নিজেই নিষিদ্ধ !

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের নুরুল ইসলাম অভিযোগ করেছেন যে, প্রতিপক্ষের বাঁধার কারণে তিনি নিজের ক্রয়কৃত জমিতে নিজেই যেতে পারছেন না।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সরকারী পাকা সড়কের উত্তর পার্শ্বস্থ এবং মগধরা মৌজার অন্তর্গত বিএস ৮৯৪৬ ও ৬৩৫৫ দাগের ৪৭ শতক জমি, যেটি বিগত ১৮/০২/২০১৪ এবং ১৪/০১/২০১৫ ইং তারিখে রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিলের মাধ্যমে পূর্বতন মালিক মোহাম্মদ আজাহারুল ইসলামের কাছ থেকে দুটি আলাদা দলিল সৃজনে ক্রয় করা হয়েছে। দলিল দুটির নাম্বার হচ্ছে ৯৯ ও ২৯২৮।

সম্প্রতি, তিনি তার নিজ ক্রয়কৃত বৈধ জমিতে একটি বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে গেলে, তার দুর প্রতিবেশি পূর্বের সরু রাস্তা আরো সংকীর্ণ হওয়ার অজুহাত তুলে কাজের মধ্যে বাঁধার সৃষ্টি করে। তারা পেশিশক্তি প্রদর্শন করে তার উন্নয়ন কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। এ কারণে, তার ৫ লক্ষাধিক টাকার ইট, বালি ও সিমেন্ট অরক্ষিত এবং অনিরাপদ অবস্থায় জমিতে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে, বলে তিনি এ প্রতিবেদককে জানান।

তিনি জোর দিয়ে বলেন, "আমি আমার ক্রয়কৃত জমির বাইরে এক ইঞ্চিও যাইনি এবং আমার জমিতে আমি কাজ করছি, তা ছাড়া আমার জমির সাথে আমার প্রতিপক্ষের নুন্যতম সীমানাও নাই।" এর পরেও, তিনি অভিযোগ করেন যে, কিছু খারাপ লোকের কুপরামর্শ নিয়ে তার দুর প্রতিবেশি তার উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি করছে এবং অযথা তাকে হয়রানি করছে। এর ফলে, তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নুরুল ইসলাম এই বিষয়টি নিয়ে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ ও ন্যায্য সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশে জনশক্তি রপ্তানির কাজে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। মঙ্গলবার (৩ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সিন্ডিকেটমুক্ত করা আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, চলে যাব। প্রথম দিন থেকে বলে আসছি, আমি যদি এখানে মন্ত্রী থাকি, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স।’ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।’ তিনি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আরো বলেন, ‘চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তবে ওই সফরে শ্রমবাজার-সংক্রান্ত কোনো নতুন সমঝোতা স্মারক সই হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।’ মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের জন্য একটি সমন্বিত কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এই প্রবাসী কার্ড চালু হলে আলাদা বিএমইটি কার্ড থাকবে না। একটি কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় সব সুবিধা পাবেন। এ লক্ষ্যে কাজ চলছে। তিনি আরো বলেন, রাশিয়ায় থাকা ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে মস্কোয় বাংলাদেশ রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভুক্তভোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%