ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী


দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সোমবার (১৫ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেছেন।

জানা গেছে, সোমবার থেকেই দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার জন্য জাহেদ উর রহমানের অংশগ্রহণের কথা ছিল।

সেই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তিনি দিল্লিতে প্রবেশের অনুমতি পাবেন কি না, সে বিষয়টিও কর্তৃপক্ষ পরিষ্কার করেনি। এমতাবস্থায়, তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে রাতেই দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন। পরে আজ দুপুরের দিকে তিনি দেশে ফিরে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

 

ঢাকার আশুলিয়ায় একটি মোবাইল ফোন বিস্ফোরণের কারণে আহত মিজানুর রহমান ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগেই শনিবার (১৩ জুন) গভীর রাতে মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণটি ঘটে।

মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। তিনি আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করেন।

স্থানীয়দের মতে, মোবাইল বিস্ফোরণটির ফলে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন মিজান। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন।

পরে স্থানীয়রা দ্রুত তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থলে যে সকল আসবাবপত্র ছিল তা বিস্ফোরণে পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিন মজুরের মৃত্যু, ভ্যানচালক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিন মজুরের মৃত্যু, ভ্যানচালক আহত

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের একটি যাত্রী নিহত হয়েছেন। নিহতের পাশাপাশি আহত হয়েছেন ভ্যানের চালকও। আহত ভ্যানচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পূর্ব হাসামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসেন। এছাড়াও আহত ভ্যানচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত তোরাপ মোল্লা (৪০) ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি একজন দিনমজুর হিসেবে কাজ করতেন। ঘটনাস্থলে পৌঁছানোর সময় তিনি ভ্যানযোগে কাজে যাচ্ছিলেন এবং দুর্ঘটনায় মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দিনমজুর তোরাপ মোল্লা ভ্যানযোগে কর্মস্থলে যাওয়ার পথে পূর্ব হাসামদিয়া এলাকায় ঢাকার ভাঙ্গাগামী কাভার্ডভ্যানটির ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ভ্যানের চালক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহত ভ্যানচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি, দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন ঢাকা মহানগরের দুই প্রশাসক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে নগরীর ভেতর থেকে এসব টার্মিনালগুলো ধাপে ধাপে সরিয়ে, উপযুক্ত স্থানে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল ৮৫৪ কোটি টাকায় চেলসি থেকে ডিফেন্ডারকে দলে ভেড়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


রিয়াল ৮৫৪ কোটি টাকায় চেলসি থেকে ডিফেন্ডারকে দলে ভেড়াল

বিশ্বকাপের উন্মাদনার মাঝে একের পর এক দান মেরে চলেছে রিয়াল মাদ্রিদ। ফ্লোরেন্তিনো পেরেজ সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়ে দলবদলের বাজারে ঝড় তুলেছেন। এবার চেলসি থেকে আনুষ্ঠানিকভাবে ফুলব্যাক মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এই নতুন সাইনিংটি জোসে মরিনিয়ো সান্তিয়াগো বার্নাব্যুতে কোচ হয়ে আসার পর প্রথম বড় সাইনিং হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঁচ বছর ইংলিশ প্রিমিয়ার লিগে কাটিয়ে স্বদেশে ফিরে গেছেন কুকুরেয়া। স্পেনের হয়ে এবারের বিশ্বকাপ খেলতে যাওয়া এই ফুলব্যাকের ভবিষ্যৎ নিয়ে স্টামফোর্ড ব্রিজে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে।

মরিনিয়ো ক্লাবে ফেরার পরই ২৭ বছর বয়সী এই লেফট-ব্যাককে নিজের প্রধান লক্ষ্য বানিয়ে কাজ শুরু করেছিলেন এবং খুব দ্রুতই দল পুনর্গঠনের ধাপ শুরু করেছেন। গত দুই মৌসুমে কোনো বড় শিরোপা না জেতা রিয়াল মাদ্রিদের পুনর্গঠন পরিকল্পনায় কুকুরেয়ার আগমনকে একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। অভিজ্ঞ এই স্প্যানিশ ডিফেন্ডারকে নতুন রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে ভাবছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ বলে পরিচিত মরিনিয়ো।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুসারে, এই চুক্তির প্রাথমিক মূল্য ৬০ মিলিয়ন ইউরো (৫২ মিলিয়ন পাউন্ড/৮৫৪ কোটি টাকা)। চেলসিতে যোগ দেওয়ার পর কুকুরেয়া শুরুতে সমর্থকদের মন জয় করতে সংগ্রাম করলেও পরে তিনি দলের ইউরোপীয় এবং বৈশ্বিক সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।

রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে কুকুরেয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে। ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং চেলসি মার্ক কুকুরেয়ারের ট্রান্সফার নিয়ে সমঝোতায় পৌঁছেছে। তিনি আগামী ছয় মৌসুমের জন্য, অর্থাৎ ৩০ জুন ২০৩২ পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন।’

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী এই ডিফেন্ডার বর্তমানে স্পেন জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে রয়েছেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর তিনি নতুন সতীর্থদের সাথে যোগ দেবেন। তাঁর বিদায়ে চেলসির রক্ষণভাগের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

চেলসিও বিদায়ী বার্তায় কুকুরেয়ার অবদানের প্রশংসা করেছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘মার্ক কুকুরেয়া স্থায়ীভাবে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। তিনি ২০২২ সালে ব্রাইটন থেকে চেলসিতে এসেছিলেন এবং দলের হয়ে উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করেছিলেন।’

ক্লাব আরও উল্লেখ করেছে যে, স্ট্যামফোর্ড ব্রিজে থাকার সময় কুকুরেয়া নিয়মিত স্পেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এবং ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন। চেলসি তাদের বিবৃতিতে তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছে।

যাহোক, মাঠের সাফল্যের পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষের সাথে তাঁর সম্পর্ক চলতি বছরের শুরুতে কিছুটা তিক্ত হয়ে উঠেছিল বলে জানা যায়। পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর তিনি প্রকাশ্যে ক্লাবের নীতিমালার সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন এবং ‘অনভিজ্ঞতার’ জন্য দলকে মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন। সংযুক্তভাবে, এনজো মারেস্কাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারেও তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমনকি নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায় ফেরার সুযোগ এলে তা ফিরিয়ে দেওয়া কঠিন হবে বলেও স্বীকার করেছিলেন।

কুকুরেয়ার আগমনকে মরিনিয়োর বড় পুনর্গঠন পরিকল্পনার সূচনা হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যেই ডেনজেল ডামফ্রিস, ইবরাহিমা কোনাটে এবং বার্নার্দো সিলভার মতো তারকাদের সঙ্গে রিয়ালের নাম উঠেছে।

অন্যদিকে, কুকুরেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নতুন কোচ শাবি আলনসোকে দল পুনর্গঠনে সহায়তা করবে। যদিও ক্লাবের ভেতরে কেউ কেউ মনে করতেন বড়দিনের পর কুকুরেয়া কিছুটা কম পারফর্ম করেছেন, তবুও স্পেনের রাজধানীতে এই বড় ট্রান্সফার প্রমাণ করে যে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এখনও তার চাহিদা যথেষ্ট অনেক বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%