প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার আশুলিয়ায় একটি মোবাইল ফোন বিস্ফোরণের কারণে আহত মিজানুর রহমান ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগেই শনিবার (১৩ জুন) গভীর রাতে মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণটি ঘটে।
মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। তিনি আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করেন।
স্থানীয়দের মতে, মোবাইল বিস্ফোরণটির ফলে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন মিজান। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন।
পরে স্থানীয়রা দ্রুত তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থলে যে সকল আসবাবপত্র ছিল তা বিস্ফোরণে পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন