ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি


ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের এমপি এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, 'ভুতুড়ে বিদ্যুৎ বিল কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।' তিনি যোগ করেন, 'এরকম বিল যেন জনগণকে দিতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।' তিনি মন্তব্য করেন, 'এ সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন।' তার মতে, 'এ সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়ন করা।' এরশাদ উল্লাহ বলেন, 'কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে।' তিনি জানান, 'এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে।'

বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক রোধে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ, পৌরসভার জি আর (চাল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এছাড়া মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন বীজ-সার, সবজি বীজ, ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এরশাদ উল্লাহ।

আরও পড়ুন: কর্মচারীর খোঁজে বেরিয়ে এল মুদি দোকানির মৃত্যুর ঘটনা

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ্ চৌধুরী ও মেহেদী হাসান সুজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি : প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি হয়েছে। এমনকি অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উদ্ভাবকও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একজন শিক্ষার্থী।

চুয়েট এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বড় বড় প্রতিষ্ঠানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমি আশা করি শিক্ষার্থীরা চুয়েট থেকে পাস করে বাংলাদেশ এবং বিশ্বের আলোকিত করবে।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল বলেন, ‘চুয়েটে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন।

এই যাত্রাকে অর্থবহ করতে হলে কঠোর অধ্যবসায়, গবেষণার মনোভাব এবং আত্মোন্নতির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিশেষত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের সঙ্গে কাজ করতে দেখেছি। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স, স্যামসাংসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে চুয়েটের শিক্ষার্থীরা দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান নবীন শিক্ষার্থীরা একদিন ঠিক এইভাবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার পরিচয় দেবেন।’

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে ভূমি সেবার বেশিরভাগ কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। ‘ভূমি অ্যাপ’ এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ বিভিন্ন সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘ভূমি দৃষ্টি’ নামে জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনা থাকবে; তবে কোনো অবস্থাতেই মাদকের আশ্রয় নেওয়া যাবে না। মাদক কখনো সমস্যা সমাধান নয়, বরং এটি মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়।’ তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিকূলতা মোকাবিলা করার আহ্বান জানান।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, ‘পৃথিবী চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে কেবল ভালো ফলাফল যথেষ্ট হবে না। তোমাদের দরকার হবে বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, গবেষণার মনোভাব, যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং নৈতিক নেতৃত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজ তোমাদের মধ্য থেকেই আগামী দিনের বিশ্বমানের গবেষক, সফল উদ্যোক্তা, প্রযুক্তি উদ্ভাবক, শিল্পনেতা এবং এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিললো নবজাতকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে  মিললো নবজাতকের মরদেহ
 
 
 
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা। 
এরআগে সকালে ওই ময়লার ভাগাড়ে বোতল কুরাতে গিয়ে একটি সাদা রংয়ের ব্যাগে লাল কাপড় দিয়ে মোড়ানো মরদেহটি দেখতে পায় মোঃ হাবিবুর রহমান নামে এক ব্যাক্তি। এ সময় তিনি স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এদিকে ময়লার ভাগাড়ে নব জাতকের মরদেহ খবরটি ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা। 
এ সময় স্থানীয় বাসিন্দা জনি বলেন, এমন ঘটনা কোন মানুষ করতে পারে না। কত মানুষ চেয়েও একটি বাচ্চা পায় না আর অমানুষগুলো ফেলে দিয়ে যায়। এদের দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া উচিৎ। 
ওই নবজাতকের পিতা দাবী করে এক ব্যক্তি বলেন, গত বুধবার রাত ১২টার পর রাজবাড়ী শহরের একটি ক্লিনিকে মৃত বাচ্চা প্রসব করে। মরদেহ দাফনের জন্য তার মামা শশুরকে দিয়ে পাঠানো হয়। পরে তিনি এ ময়লার বাগাড়ে ফেলে রেখে যায়। 
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সাথে সাথে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসে এবং মরদেহটি উদ্ধার করে। এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় সনাক্ত করাসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ হাজার ৮৭০ পরীক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ হাজার ৮৭০ পরীক্ষার্থী

সারাদেশের মতো টাঙ্গাইলের মধ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষা আজ শুরু হয়েছে।

এই পরীক্ষায় জেলার মোট ৬৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩২ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা বৃহত্তম পাবলিক পরীক্ষাগুলোর মধ্যে একটি।

বৃহস্পতিবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে জেলা প্রশাসক শরীফা হক পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক শরীফা হক বাসস’কে জানিয়েছেন, টাঙ্গাইলে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য কেন্দ্র সচিবদের নিদের্শনা প্রদান করা হয়েছে।

এছাড়াও, উপজেলা পর্যায়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করছেন, এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুস্তাবীন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু বাসস’কে জানিয়েছেন, জেলার এইচএসসি ৩৪ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ২৫ হাজার ৫০৫ জন, আলিম বিভাগে ১১ কেন্দ্রে ১ হাজার ৬৩৯ জন, এইচএসসি (ভোকেশনাল) ৩টি কেন্দ্রে ৩৫১ জন, এবং এইচএসসি (বিএমএ) ১৭ টি কেন্দ্রে ৫ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে দিনে-দুপুরে বাড়িতে দুধর্ষ চুরি নগদ টাকাসহ মালামাল লুট

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


রাজবাড়ীতে দিনে-দুপুরে বাড়িতে দুধর্ষ চুরি নগদ টাকাসহ মালামাল লুট
 

 

 

 

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামে এক দম্পতির বসতবাড়িতে দিনে-দুপুরে পর পর দুটি চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র দিনের আলোয় ঘরের গ্রিল কেটে ও দরজা ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাগুলোতে রাজবাড়ী সদর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আতঙ্কে দিন পার করছেন পরিবারের দু’টি শিশু সন্তানসহ গৃহকর্তা। 
প্রথম গত ১৭ জুলাই পরিবারের বসতঘরে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। সুমন সরদারের স্ত্রী লামিয়া আক্তার (২৮) থানায় দায়ের করেন। অভিযোগে  বলেন, ওই দিন সকাল উনি সোয়া নয় টায় তিনি সন্তানদের স্কুলে নিয়ে যান এবং স্কুল শেষে পূর্ব ভবদিয়া গ্রামের এক বান্ধবীর বাড়িতে একটি দাওয়াতে অংশ নেন। বিকেল সাড়ে চার টায় বাড়ি ফিরে তিনি দেখতে পান, অজ্ঞাতনামা চোরেরা বসতঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে। চোরচক্র ঘরের আলমারির তালা ভেঙে ড্রয়ারে থাকা ১২ ভরি ওজনের স্বর্ণের গহনা চুরি করে নিয়ে চম্পট দেয়। যার বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ ৪০ হাজার টাকা। গত ২৯ জুন  দ্বিতীয় দফায় চুরির ঘটনাটি ঘটে। গৃহকর্তা মোঃ সুমন সরদার (৩৭) থানায় দায়ের করা অভিযোগে  উল্লেখ করেন, ওই দিন সকাল সাড়ে দশটায়  তার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে যান। বিকেল সাড়ে তিনটায় বাড়ি ফিরে দেখেন ঘরের বারান্দার গ্রিল কাটা এবং ভেতরের দরজা ভাঙা। অজ্ঞাত চোরেরা ঘরে ঢুকে আসবাবপত্র এলোমেলো করে একটি মাটির ব্যাংকে রাখা নগদ ১২ হাজার টাকা এবং ১০ হাজার টাকা মূল্যের একটি বিদেশি হাতঘড়ি চুরি করে নিয়ে যায়।
পর পর দুটি চুরির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ দম্পতি। ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও চোর বা চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারটি রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট এ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারসহ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন। 
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশী কার্যক্রম চলমান রয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%