১০:৫৮ পি.এম
এবার নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ক্যালিফোর্নিয়াকে ঘোষণা করেছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পর এই পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে ইরান।
ভারতে অবস্থিত ইরান দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বুধবার (১৯ আগস্ট) ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করা হয়। মানচিত্রের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড।’
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম
এই মধ্যস্থতায় মার্কিন নৌবাহিনীর দাপট সংক্রান্ত উদ্বেগ জাহির করতে গিয়ে ইরান বলছে, তারা হরমুজের নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা? ট্রাম্প মঙ্গলবার (১৮ আগস্ট) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেন, যেখানে হরমুজ প্রণালির ওপর ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ লেখা ছিল। পরবর্তীতে ট্রাম্পের এই পোস্টটি হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও পুনরায় শেয়ার করা হয়।
ট্রাম্পের এই ঘোষণায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভাঙবে। যদি তা না হয়, তবে ইরান তার এই ভুল ধারণা ভেঙে দেবে।
এছাড়া উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। পরিসংখ্যান অনুযায়ী, সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত অধিবাসী রয়েছেন। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের অভিবাসন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যার ফলে লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকাটি তাদের প্রধান কেন্দ্রে পরিণত হয় এবং স্থানীয়ভাবে এটি ‘তেহরান অ্যাঞ্জেলস’ নামে পরিচিতি পায়।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন