ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৮৪১ মামলা


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৮৪১ মামলা

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৪১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ১৮ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৮৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ৪ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ১৮০ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ১৫ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১ টি মোটরসাইকেলসহ মোট ১৬২ টি মামলা হয়েছে।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ১৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ৩০ টি ট্রাক, ৫৮ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি, ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫ টি বাস, ১৯ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ২৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ২০৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮১ টি গাড়ি ডাম্পিং ও ৩৩৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, এমপিদের উপস্থিত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, এমপিদের উপস্থিত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে সংসদ সদস্যদের সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। গণতান্ত্রিক ধারাবাহিকতার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সংসদ ভবনে আয়োজিত বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ প্রদান করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী, মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য এই বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদীয় সভার মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক ও সংসদীয় সহকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বক্তৃতার সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং নতুন দায়িত্ব সঠিকভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীও তার রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা ও অবদানের কথা স্মরণ করেন।

শারীরিক অসুস্থতার কারণে ভোটপ্রক্রিয়া থেকে ছুটি চেয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চিকিৎসাধীন সংসদ সদস্য মির্জা আব্বাস এবং অসুস্থতার কারণে চিকিৎসাধীন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।

জাতীয় সংসদের চিফ হুইপ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং শেষ হয় ৪টা ৪০ মিনিটে। সংসদীয় দলের এই বৈঠকে রাষ্ট্রপতি পদ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাভোটির আয়োজন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর প্রার্থী হয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ। আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

একজন সদস্য কালের কণ্ঠকে বলেন, ‘দলের মহাসচিব আজকের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য্য ভোট। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে যথা সময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি পদে ভোট প্রয়োগ করার নির্দেশনা দিয়েছেন।’

অপর এক সংসদ সদস্য কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি মহাসচিব সভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তিনি। আবেগঘন কণ্ঠে জানানো হয়েছে যে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া তার জীবনের বড় পাওয়া। তিনি দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চান। দেশের ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন, সেই জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। সভা চলাকালিন পুরো সময়টাই তিনি আবেগপ্রবণ ছিলেন বলেও জানান ওই সংসদ সদস্য।

জাতীয় সংসদের এক সদস্য বলেন, মহাসচিব বক্তব্যে বলেছেন, ‘হয়তো আপনাদের সঙ্গে আর রাজনীতির মাঠে দেখা হবে না। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক হবে।’ এ কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় প্রধানমন্ত্রীও বিএনপি মহাসচিবের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং বক্তব্য দেন।

সভায় উপস্থিত কয়েকটি সূত্র জানায়, বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যরা কিভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সে বিষয়টি চীফ হুইপ নুরুল ইসলাম মনি প্রয়োজনীয় দিক তুলে ধরেন এবং সব সংসদ সদস্যকে সময়মতো উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। তিনি বলেন, ‘৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেব, ইনশাআল্লাহ। ২টা থেকে ভোট শুরু হবে এবং চলবে ৫টা পর্যন্ত।’

তিনি উল্লেখ করেন, ‘আমরা নির্বাচন কমিশন ও সংসদ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচন শুরু হওয়ার ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা এবং আমাদের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম সাহেব, তারা ভোট দেবেন; সেটা লাইভ দেখানো হবে।’

তিনি আরও বলেন, ‘তারপর সব রেকর্ড করা হবে। নির্বাচন শেষ হবার পাঁচ মিনিট আগে লাইভ টেলিকাস্ট শুরু হবে এবং এরপর ফলাফল ঘোষণাও লাইভ হবে। আপনারা দেখবেন, আগামীকাল একটি ইতিহাসের মাহেন্দ্রক্ষণ তৈরি হবে এবং ইতিহাসের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভা কক্ষে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হয়েছিল। ওই সময়ে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী। ১১তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে ১১তম রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, যিনি ভোট পেয়েছিলেন ১৭২ ভোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিনের আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। তবে আদালতের রায়ের পর সেই জটিলতা মিটে গেছে। এখন ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগের ফলে যেসব পদ শূন্য হবে, সেইসব পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু হবে। পাশাপাশি, ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও বর্তমানে চলছে।

বুধবার বিকেলে চট্টগ্রামের পিটিআইয়ের কনফারেন্স রুমে 'বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তন প্রত্যাশা' শীর্ষক একটি দিনব্যাপী ক্যাম্পে কর্মশালার শেষ পর্যায়ে প্রেস ব্রিফিংয়ে ববি হাজ্জাজ এসব আলোচনা করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. নুরুল ইসলাম।

ববি হাজ্জাজ আরও বলেন, নিবন্ধন ছাড়া কোন কিন্ডারগার্টেন অথবা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা যাবে না। নিবন্ধনের সুযোগ সহজ করা হলেও কেউ তা না মানলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেছেন, আইনিভাবে সকল প্রাথমিক বিদ্যালয় সরকারি তদারকির আওতায় থাকার কথা থাকলেও অতীতে কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা ছিল না। তবে এখন পরিবর্তন আনার চেষ্টা চলছে। আমরা প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে চাই। স্কুল খোলার ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করতে চাই না। তবে নিবন্ধনের সুযোগ দেওয়ার পরও কেউ তা না নিলে সরকার কঠোর সিদ্ধান্ত নেবে। নতুন মনিটরিং নীতিমালায় বিদ্যালয়ের আয়তন এবং শিক্ষার্থীর সংখ্যা বিষয়টি গুরুত্ব পাবে। ছোট পরিসরে বিদ্যালয় পরিচালনা করা হলে শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সীমিত রাখতে হবে।

তিনি জানিয়েছেন, বিদ্যালয় তদারকিতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল থাকলেও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউপিটিসি ইন্সট্রাক্টর এবং পিটিআই ইন্সট্রাক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে শূন্যতা রয়েছে। আইনি জটিলতার কারণে কিছু নিয়োগ এবং পদায়ন আটকে থাকলেও শিগগিরই এসব পদ পূরণের কাজ যাহা হবে। এর ফলে বিদ্যালয়গুলোর মনিটরিং আরও জোরদার করা সম্ভব হবে। ২০২৫ সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে ছয় হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। আদালতের রায় পেলে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহর মা সামিরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


সালমান শাহর মা সামিরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন

 

সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য সম্পর্কে সম্প্রতি এ হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর বিচার দাবিতে ফের সোচ্চার হয়েছেন সালমান শাহর পরিবার ও কোটি ভক্ত। এই প্রেক্ষাপটে লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সালমানের মা নীলা চৌধুরী।

লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী সরাসরি অভিযোগ করে বলেছেন, ‘এই মামলার অন্যতম আসামী সামিরা (সালমান শাহ্‌র সাবেক স্ত্রী) দোষী। ও খুনি। ওর বিচার চাই। খুনি না হলে ও পালাবে কেন? আমি শুনেছি সামিরা পালিয়ে ভারতের এলাহাবাদ অথবা হায়দরাবাদে গেছে। ভারত থেকে সালমান শাহ্‌র এক ভক্ত আমাদের জানিয়েছেন। সে নিশ্চিত হয়ে বলেছে সামিরা পালিয়ে ভারতে গেছে।’

সংবাদ সম্মেলনে দীর্ঘ তিন দশক আগের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে নীলা চৌধুরী উল্লেখ করেন, মামলা থেকে সরে দাঁড়াতে শত কোটি টাকার প্রলোভন ও ক্রমাগত হুমকির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। তিনি বলেন, ‘১৯৯৬ সালের সেপ্টেম্বর সালমান মারা যায়। ওই বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তৎকালীন জাতীয় পার্টির এক মন্ত্রী, যিনি আজিজ মোহাম্মদের (সালমান শাহ হত্যা মামলার আরেক আসামী) বন্ধু ছিলেন, সেই ব্যক্তির নাম বলতে চাই না, মনে হয় উনি বেঁচে নেই। তিনি আমার বাসায় বলেছিলেন, ভাবী আপনাকে ১০০ কোটি দেয়া হবে, এসব নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। আপনার বয়স হয়ে যাচ্ছে, এই টাকাগুলো খরচ কইরেন। আমি তাকে বলেছিলাম, ভাই আমি ১০০ কোটি টাকা চাই না, আমার ছেলেটাকে এনে দেন।’

এছাড়াও দীর্ঘ সময় ধরে সালমান শাহর সাথে অভিনেত্রী শাবনূরের প্রেমের যে গুঞ্জন প্রচলিত ছিল, সংবাদ সম্মেলনে তা পুরোপুরি উড়িয়ে দেন তাঁর মা। নীলা চৌধুরী জানান, সালমান ও শাবনূরের মধ্যে শুধুমাত্র পেশাগত ও ভাই-বোনের সম্পর্ক ছিল। সালমানের কোনো নিজের বোন না থাকায় তিনি শাবনূরকে ছোট বোনের মতোই স্নেহ ও সহযোগিতা করতেন। প্রেম বা অনৈতিক সম্পর্কের এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসভবন থেকে সালমান শাহর রহস্যজনক লাশ উদ্ধার করা হয়। তিন দশক ধরে মামলা ও তদন্তের নানা মোড় পেরিয়ে এখনো পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ ও বিচার নিষ্পত্তি অপেক্ষায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই দুই সদস্যের কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তদন্ত কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেক। এছাড়া কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আবদুস সাদেক।

রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ সংগঠনটির পরিচালনা পর্ষদের ১০ সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদনে সই করেন। আবেদনটিতে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয় উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয় নিয়ে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানি পরিচালনা করেন যুগ্ম সচিব মোস্তফা জামাল হায়দার। শুনানির ফলস্বরূপ, সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সভায় যুগ্ম সচিব রিহ্যাব সভাপতিকে অভিযোগকারীদের সঙ্গে ১৫ দিনের মধ্যে আলাপ-আলোচনার পরামর্শ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর ১ আগস্ট র‍্যাডিসন হোটেলে এজিএম অনুষ্ঠিত হয়নি। এমনকি ১২-১৫ আগস্ট গ্রীষ্মকালীন আবাসন মেলার আয়োজনও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%