০৬:৪৮ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় একটি বাড়িতে পুলিশের একটি অভিযান পরিচালনা করে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এতে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়, এবং গনাই চন্দ্র (৪৫) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুত থাকা বাংলা মদ জব্দ করা হয়। এ সময় কারখানার সঙ্গে যুক্ত গনাই চন্দ্রকে আটক করা হয়। কিন্তু মূল হোতা হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। অভিযানের পর, বাড়ির মালিক হবিবউর রহমানকে সন্দেহভাজন হিসেবে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এদিকে, ফুলবাড়ীতে প্রথমবারের মতো বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেছেন, অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত পালিয়ে গেছে, তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন