১০:০৫ পি.এম
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে লিওনেল মেসির দ্বিতীয় গোলটি খেলার শেষ মুহূর্তে এসেছে। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ওই গোলের পর মেসি ছুটে যান গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিকের দিকে। আর্জেন্টাইন মহাতারকার এমন আচরণে সবার কৌতুহল জন্মেছে ওই সাংবাদিকের পরিচয় নিয়ে।
এটা বিশেষ গোল ছিল কারণ, এটি সহজে আসেনি। গোলরক্ষক এবং কয়েকজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ফিরতি বলে মেসি গোলটি করেছেন। দ্বিতীয়ত, গোলটি একেবারেই শেষ মুহূর্তে এসেছে। ম্যাচে শেষ বাঁশি বাজার কেবল কয়েক মুহূর্ত বাকি ছিল। তৃতীয়ত, গোলটির মাধ্যমে মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলসংগ্রাহকের তালিকায় দুই গোলের লিড নিয়ে নেন।
এমন গোলের পর সাধারণত ফুটবলাররা সতীর্থদের কাছে অথবা কর্নার ফ্ল্যাগের সামনে যান। কিন্তু মেসি গেলেন সাংবাদিক ব্রুনোর কাছে। কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলান। এই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। মেসির সঙ্গে এই সাংবাদিকের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
মার্চের পর সাংবাদিকের নাম হল হোয়াকিন ব্রুনো, যিনি আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক। ম্যাচের পর তিনি জানান, ঘটনাটি এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।
ব্রুনো টিওয়াইসিতে লেখেন, তিনি গোলপোস্ট থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিলেন। গোলের পর তিনি নিজেকে আর সামলাতে পারেননি। তিনি বলেন, ‘পাগলের মতো চিৎকার করে উঠি, যেন আমি কোনো সাংবাদিক নই, আর্জেন্টিনারই একজন সমর্থক।’
ব্রুনোর ভাষ্য, ‘দেখি, লিও আমার দিকে এগিয়ে আসছে। আমি তখনও চিৎকার করছি আর সে আমার দিকে তাকিয়ে আছে। কাছে এসে আমার সঙ্গে হাত মিলিয়ে উদযাপন করল।’
এই ঘটনাটি ঘটার পরপরই স্টেডিয়ামে দাঁড়িয়ে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ব্রুনো বলেন, ‘এখনও কাঁপছি, পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। লিও এসে এখানে দ্বিতীয় গোল উদ্যাপন করল, আমাকে চিৎকার করতে দেখে হাত মেলাল। বিশ্বাস করতে পারছি না। এটা আমার সাংবাদিক জীবনের সেরা দিনগুলোর একটি।’
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুনো লেখেন, ‘একজন আর্জেন্টাইন ফুটবলপ্রেমী, একজন মেসি–ভক্তের জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্ত আর সেই ছবিটি আমি সারা জীবন মনে রাখব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন