০৩:৫৮ পি.এম
স্টিভ ক্লার্ক, স্কটল্যান্ডের কোচ, যত দ্রুত সম্ভব মরক্কো ম্যাচ ভুলে যেতে চান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এরপর নিজেদের গুছিয়ে নিয়ে প্রস্তুত হতে চান ব্রাজিলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের জন্য। বাংলাদেশের সময় অনুযায়ী শনিবার ভোরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়েছে।
তবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সূচনা করে স্কটল্যান্ড। ৩৬ বছর পর সেই জয় নক আউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে দলের। ক্লার্ক সেই সুযোগ কাজে লাগানোর জন্য উন্মুখ।
মরক্কো ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ব্রাজিল কারও কাছেই হারতে পছন্দ করে না। এজন্য আমরা বিশ্রাম নেব, রিকোভারি করব এবং আবার খেলার জন্য প্রস্তুত হব। ওই ম্যাচটি সহজ হবে না। আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমরা যে ফল চেয়েছিলাম, তা না পাওয়ায় আমরা হতাশ। তবে টুর্নামেন্টে যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই।’
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড দুটি পেনাল্টির আবেদনের করে। ডি বক্সে ভিন্ন দুটি ঘটনায় পড়ে যান জন ম্যাকগিন ও স্কট ম্যাকটোমিনে। ক্লার্ক কেবল একটি ব্যাপার পরিষ্কারভাবে দেখার কথা জানান। তিনি বলেন, ‘ম্যাকগিনের পেনাল্টির বিষয়ে ৫০-৫০ ছিল। কেউ হয়তো পেনাল্টি দিবে। তবে আমি মনে করি রেফারি পেনাল্টি দিলে ভিএআর সিদ্ধান্ত পাল্টাত না। আমি কেবল এই একটা নিয়েই কথা বলতে পারি। তবে শুনে রাখুন, এটি নিয়ে আমাদের কিছু করার নেই।’
মায়ামিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন