প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে চলা কইকা স্কলারশিপ প্রগ্রাম ২০২৭-এ অংশগ্রহণ করতে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা এই প্রগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। সম্প্রতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে দিয়েছেন।
সব জেলা প্রশাসক এবং সব মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কইকা স্কলারশিপ প্রগ্রাম ২০২৭-এর আওতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাসমূহ এবং মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উচ্চশিক্ষার লক্ষ্যে ১৫টি পূর্ণবৃত্তির সুযোগ পাওয়া গিয়েছে, যার মধ্যে ১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি রয়েছে।
এই প্রগ্রামে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাবতীয় ব্যয় দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক বহন করা হবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। নিম্নোক্ত শর্তাবলি অনুসরণপূর্বক উল্লিখিত মাস্টার্স ও পিএইচডি প্রগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।
বর্ণিতাবস্থায়, নিম্নরূপ শর্ত সাপেক্ষে প্রতিটি প্রগ্রামের বিপরীতে যোগ্যতার মানদণ্ড অনুযায়ী ৪ জন প্রার্থী মনোনয়ন করতে হবে। মনোনীত কর্মকর্তাদের জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা ২০২৩ এবং কইকার নির্ধারিত ফর্মে আবেদনসহ প্রয়োজনীয় তথ্যাদি ই-মেইলে ([email protected]) একটি ফাইলে আগামী ৯ জুলাইয়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত রেখে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানোর জন্য নির্দেক্রমে অনুরোধ করা হলো।
শর্তাবলী : প্রার্থীর বয়স ৪০ বছর অথবা এর কম হতে হবে। প্রগ্রামের বিষয়বস্তুর সঙ্গে প্রার্থীর কাজের সম্পৃক্ততা থাকতে হবে। প্রার্থীদের রেলিভেন্ট ফিল্ড অব স্টাডিতে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব কর্মকর্তা পূর্বে কোনো কইকা স্কলারশিপ প্রগ্রামে অংশগ্রহণ করেননি, তবে কইকা মাস্টার্স ডিগ্রি প্রগ্রাম সম্পন্ন করেছেন এবং ইতিমধ্যে সর্বনিম্ন ৩ বছর সময় অতিক্রম করেছেন, তারা ডক্টরাল ডিগ্রি প্রগ্রামের জন্য আবেদন করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন