প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জিয়াউর রহমান সারাজীবন খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে গেছেন। দুর্ভিক্ষ থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিল। আমরা সকলেই তার আদর্শ ধারণ করে রাজনীতি করব।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপিকে মানুষ স্বৈরাচারী, ফ্যাসিবাদ বলতে পারে নাই কারণ বিএনপি জনগণের সেন্টিমেন্টের বাইরে যায় নি। জনবান্ধব দলের পরিচয় দিচ্ছে বিএনপি, জনগণও বিএনপির কাছে অনেক কিছু আশা করে। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
প্রধান আলোচক অধ্যাপক ড. কামরুল আহসান জিয়াউর রহমানের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরে বলেন, ‘৭৫ এর বাকশাল ও মুজিব হত্যার সঙ্গে যারা জিয়াউর রহমানকে জড়াতে চায় তারা ইতিহাস জানেনা, তাদের মনে রাখতে হবে সাকার জামিলের পুস্তকের কথা। জিয়াউর শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা।’
মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করি। তার সঙ্গে খাল খনন শিখেছি। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক। পাশাপাশি তিনি মাভাবিপ্রবি অবকাঠামোগত উন্নয়নের জন্য সালাউদ্দিন টুকুর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন