ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

কেরালায় ভারী বৃষ্টিতে প্রাণ গেল ১৫ জনের, নিখোঁজ ৭


কেরালায় ভারী বৃষ্টিতে প্রাণ গেল ১৫ জনের, নিখোঁজ ৭

ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টি ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। 

এখনও নিখোঁজ রয়েছেন সাতজন। 

সোমবার (৩ আগস্ট) কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানিয়েছেন। রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 

আরও পড়ুন: ভারতে স্টারলিংকের সেবা অনুমোদনে জটিলতা, গ্রাহকেরা অপেক্ষায়

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কোট্টায়াম জেলায় তিনজনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে পুঞ্জার বিধানসভা কেন্দ্রের দুজন এবং পানির ট্যাঙ্কে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

এ ছাড়াও এর্নাকুলামে দুজন, ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে, কোল্লামে দুজন, মালাপ্পুরমে চারজন, কান্নুরে একজন এবং কোঝিকোড়ে একজন মারা গেছেন। 

এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে কোল্লামে দুজন, কান্নুরে দুজন, মালাপ্পুরমে একজন এবং ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে নিখোঁজ রয়েছেন। 

মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণশিবির খুলে দেওয়া হয়েছে। এসব শিবিরে বৃষ্টি ও বন্যায় বাস্তুচ্যুত ১১ হাজার ১৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: সিটি নির্বাচনে অবৈধ নিয়োগপ্রাপ্তরা অংশ নিতে পারবেন না: নাহিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে রণজিৎ চন্দ্র মাঝি (৫৫)-কে আটক করে। এই সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রণজিৎ চন্দ্র মাঝি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে। পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। তারা মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচামাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক মোঃ সাকিব ঢাকা

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচামাল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২) আরও দুটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে। পৃথক অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে দুটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২টি ইয়াবা।

এসময় আটক হয় একটি কেমিস্ট ও একজন ডিলার। কিন্তু তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। রোববার (২ আগস্ট) র‍্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এবং কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানে ইয়াবা উৎপাদনে ব্যবহৃত দুটি মেশিন, বিপুল পরিমাণ কাঁচামাল এবং বাজারজাতের প্রস্তুত অবস্থায় থাকা ৩১ হাজার ২৭২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রাজধানী ও আশপাশের এলাকায় মাদক উৎপাদন এবং সরবরাহ চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯ জন, মামলা ৭১টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯ জন, মামলা ৭১টি

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরায় বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়, যেসব অভিযান চলাকালে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলে ওয়াশিংটনে জরুরি অবস্থা, পুড়েছে ৬০০ স্থাপনা নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


দাবানলে ওয়াশিংটনে জরুরি অবস্থা, পুড়েছে ৬০০ স্থাপনা নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ফলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার কারণে স্পোকেন এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় গভর্নর বব ফার্গুসন অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, শুষ্ক আবহাওয়া এবং প্রবল দমকা হাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। স্পোকেন, যেটি ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর, সেখানে এবং আশেপাশের এলাকায় আগুনের তাণ্ডবে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) জায়গা পুড়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও একাধিক দাবানল জ্বলছে, যার নিয়ন্ত্রণে ফেডারেল, অঙ্গরাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনজুড়ে এখনও পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকাতে দাবানল ক্ষতি করেছে। স্পোকেনের দাবানলসহ কয়েকটি আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সরিয়ে নেওয়া মানুষের মধ্যে রয়েছেন স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরা।

স্থানীয় ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি ভবন দাউ দাউ করে জ্বলছে, আবাসিক এলাকার ওপর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়ি পুরোপুরি পুড়ে গিয়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, সামনে কয়েক দিনেরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে না। সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, "আমরা এখনও বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন খুবই কঠিন হবে।"

শুধুমাত্র স্পোকেন নয়, পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনেও আগুন নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, যেখানে টানা দশম দিনের মতো বুলডোজার এবং হেলিকপ্টারের সহায়তায় চেষ্টা চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে। গবাদিপশুর খামারের জন্য পরিচিত ওই অঞ্চলে ৬০০টিরও বেশি বাড়ি এবং প্রায় ৮০০টি স্থাপনা হুমকির মুখে রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সপ্তাহজুড়ে সেখানে শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকবে। বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (৩২ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করতে পারে। কর্মকর্তাদের ধারনা, বজ্রপাত থেকেই দাবানলের শুরু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণের জন্য সতর্কতা জারি করেছে। পাশাপাশি উটাহ, মন্টানা এবং পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাংশ ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি প্রধান দাবানল সক্রিয় রয়েছে। এরফলে পুরো অঙ্গরাজ্যে বায়ুর গুণগত মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শনিবার গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থার ঘোষণা দেন। একই সঙ্গে জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন অঞ্চলের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে বিশেষ দাবানল সতর্কতা জারি করেছে।

উচ্ছেদ হওয়া মানুষের জন্য স্পোকেনের প্রধান কনভেনশন সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্পোকেন কাউন্টির কমিশনার ক্রিস জর্ডান জানিয়েছেন, তার স্বজনদের বাড়িও ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে। তবে এটা আগুনে টিকে আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার ভাষায়, "তারা গাড়িতে করে এলাকা ছাড়ছিলেন। চারপাশে শুধু ধোঁয়া দেখা যাচ্ছিল। অনেক মানুষের জন্য এটি ছিল অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতা।"

এদিকে স্থানীয় বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনস্ট্রেটার জানান, রবিবার পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এর আগে ওই সংখ্যা ৩০ হাজারে পৌঁছেছিল। তিনি বলেন, "দুটি বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের প্রয়োজন রয়েছে। ফলে আগামী কয়েক দিনে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে নতুন করে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।"

অন্যদিকে স্পোকেনের উত্তর-পশ্চিমাঞ্চলের কম জনবসতিপূর্ণ এলাকাতেও একাধিক বড় দাবানল জ্বলছে। শহর থেকে প্রায় ৮০ মাইল দূরের একটি দাবানলে প্রায় ২১০ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। পূর্ব ওরেগনের স্টিংকিংওয়াটার পর্বতমালার আরেকটি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৩৬ বর্গমাইল এলাকাও। পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনের বিগ গ্রাস ফায়ার মোকাবিলায় নিয়োজিত ফেডারেল দলের মুখপাত্র কেইলা ভিজকারা বলেন, "এ মুহূর্তে পুরো উত্তর-পশ্চিমাঞ্চলই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%