ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পড়াশোনার পাশাপাশি টিউশনের বাইরে আয় করতে পারেন যেসব পার্ট-টাইম কাজে


পড়াশোনার পাশাপাশি টিউশনের বাইরে আয় করতে পারেন যেসব পার্ট-টাইম কাজে

শিক্ষার্থীদের জন্য টিউশনের বাইরেও আয়ের নতুন সুযোগ হচ্ছে পার্ট-টাইম কাজ। এই কাজগুলো শিক্ষার্থীদের জন্য যাদের প্রধান উদ্দেশ্য পড়াশোনার খরচ মেটানো, পরিবারের সহায়তা করা বা চাকরির বাজারে দক্ষতা অর্জন করার লক্ষ্য থাকে, তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বর্তমান ২০২৬ সালের ডিজিটাল ও করপোরেট বাস্তবতায়, প্রচলিত টিউশনের বাইরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতাভিত্তিক কাজের সুযোগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এসব কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনার সময়সূচির ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদি কেউ বাংলা ও ইংরেজি লেখার দক্ষতা রাখেন, সেক্ষেত্রে অনলাইন পোর্টাল, ই-কমার্স প্রতিষ্ঠান এবং স্টার্টআপে কাজের সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট লেখার, ব্লগ তৈরি বা পণ্যের বিবরণ লেখার মাধ্যমে মাসে প্রায় ৮ হাজার থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব।

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান

ছোট ব্যবসা থেকে বড় ব্র্যান্ড—সবাই এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনায় সহায়তার জন্য বরাদ্দ রাখে। পোস্ট দেওয়া, সময়সূচি ঠিক করে রাখা এবং গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজ করে মাসে ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করা যাবে।

এছাড়া, টেলিকম, রাইড শেয়ারিং, খাবার ডেলিভারি এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পার্টটাইম গ্রাহক সহায়তা কর্মী হিসেবে কাজের সুযোগ রয়েছে। ফোন মাধ্যমে কিংবা অনলাইনে গ্রাহকের সমস্যা সমাধানের কাজে মাসে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা আয় করা সম্ভব।

বাণিজ্য মেলা, বইমেলা, সেমিনার অথবা কনসার্টে স্বল্পমেয়াদি কাজে প্রতিদিন ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পাওয়া যায়।

গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও সম্পাদনার কাজের ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সুযোগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন প্রোজেক্টভিত্তিক কাজের মাধ্যমে মাসে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।

আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা

বিশেষজ্ঞদের মতে, এসব পার্টটাইম কাজ শুধু আয়ই নয়, বরং কর্মজীবনের অভিজ্ঞতাও তৈরি করতে সহায়তা করে। এর ফলে শিক্ষার্থীরা সময় ব্যবস্থাপনা, পেশাদার দক্ষতা ও করপোরেট পরিবেশ সম্পর্কে আগেভাগেই ধারণা পেয়ে যান।

অনলাইনে বিভিন্ন চাকরি প্ল্যাটফর্ম এবং ক্যারিয়ার গ্রুপের মাধ্যমে এই ধরনের কাজের সুযোগ খোঁজা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালের বিচি খাওয়ার ৯টি দারুণ স্বাস্থ্য উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:১১ এম


কাঁঠালের বিচি খাওয়ার ৯টি দারুণ স্বাস্থ্য উপকারিতা

কাঁঠালের বিচির পুষ্টিগুণ জানলে আপনি আর কখনোই এগুলো ফেলে দেবেন না। কাঁঠাল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল, যা জাতীয় ফল হিসেবেও পরিচিত। শুধু কাঁঠালের কোয়া নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। কিন্তু অনেকেই কাঁঠালের বিচি ফেলে দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই বিচিতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা অবাক করা পুষ্টি উপাদান।

কাঁঠালের বিচি নানা শক্তির উৎস হিসেবে পরিচিত। এটি প্রোটিন, খাদ্যআঁশ, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। নিয়মিত এবং পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের নানা উপকারে আসতে সক্ষম। পুষ্টিবিদদের মতে, কাঁঠালের বিচিতে উপস্থিত উদ্ভিজ্জ প্রোটিন শরীরের কোষ গঠন, পেশির বৃদ্ধি এবং ক্ষয়পূরণে কার্যকরভাবে সাহায্য করে। বিশেষ করে নিরামিষভোজীদের জন্য এটি হতে পারে প্রোটিনের একটি ভালো উৎস।

এছাড়া, এতে থাকা খাদ্যআঁশ হজমশক্তি উন্নত করার ক্ষেত্রে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করা এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। কাঁঠালের বিচিতে উপস্থিত নানা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় শরীর।

হৃদ্‌স্বাস্থ্যের জন্যও কাঁঠালের বিচির উপকারিতা রয়েছে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি খাদ্যআঁশ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা জানান, কাঁঠালের বিচিতে কিছু পরিমাণ আয়রন রয়েছে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। ফলে রক্তশূন্যতার ঝুঁকি কমাতেও এটি উপকারী হতে পারে।

ত্বকের যত্নেও কাঁঠালের বিচির ভূমিকা রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বককে দীর্ঘ সময় সতেজ রাখতে সহায়তা করে। এ ছাড়া, কাঁঠালের বিচিতে থাকা শর্করা শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায় এবং ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান হাড় মজবুত রাখতে সাহায্য করে।

এছাড়া, ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এই বিচি। কারণ এতে থাকা খাদ্যআঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। যদিও কাঁঠালের বিচি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচি সবসময় ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খাওয়া উচিত। অতিরিক্ত খেলে কারো কারও গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে। যাদের বিশেষ স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তারা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্যতালিকায় এটিকে যোগ করার সিদ্ধান্ত নিতে পারেন।

পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি তাই অবহেলা না করে মৌসুমে খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাল দুর্গে নতুন অধ্যায়, শিরোপা জিতলেন জভেরেভ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৪ এম


লাল দুর্গে নতুন অধ্যায়, শিরোপা জিতলেন জভেরেভ

 

অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। ভাঙল ফাইনালের গেরো।

নিজের স্নায়ুর চাপ এবং ইতালিয়ান তারকা ফ্লাভিও কোবল্লির কঠিন প্রতিরোধকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরলেন আলেকজান্ডার জভেরেভ।রোববার রাতে প্যারিসের লাল দুর্গে এক শ্বাসরুদ্ধকর পাঁচ সেটের লড়াইয়ে ১০ম বাছাই কোবল্লিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা হলেন ২৯ বছর বয়সী এই জার্মান তারকা।

রোলাঁ গারোঁর ফাইনাল ম্যাচটিতে জভেরেভ জয় পান ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ ব্যবধানে। প্রায় ৪ ঘণ্টা ১৬ মিনিটের এই লড়াইয়ে জভেরেভের অভিজ্ঞতা এবং শেষ সেটের ইস্পাতকঠিন মানসিকতাই তাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ নির্জন সৈকতে মিলবে ইতালির প্রকৃত সৌন্দর্যের দেখা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ এম


৬ নির্জন সৈকতে মিলবে ইতালির প্রকৃত সৌন্দর্যের দেখা

ইতালির উপকূলজুড়ে বেসরকারি বিচ ক্লাব এবং ব্যক্তিগত মালিকানাধীন সৈকতের প্রাধান্য নজরে পড়ে। কিন্তু এর ভিড়ের মধ্যেও কিছু সৈকত এখনও প্রাকৃতিক রূপ এবং উপভোগের জন্য উন্মুক্ত। ইতালিতে বসবাসরত একজন অস্ট্রেলীয় নাগরিকের চোখে দেশটির সেরা ছয়টি উন্মুক্ত এবং প্রাকৃতিক সমুদ্র সৈকতের কথা এখানে তুলে ধরা হলো। ১. রিভিয়েরা দেল কোনেরো, মার্চে: মার্চে অঞ্চলের অমূল্য রত্ন বলে পরিচিত এ সৈকত। গণপর্যটনের প্রভাব এখানে খুব কম। পাইন গাছের ঘেরা চুনাপাথরের পাহাড়ের পাশের সৈকতের স্বচ্ছ নীল-সবুজ পানি এবং সাদা নুড়ি পাথর পর্যটকদের মুগ্ধ করবে। 'সিরোলো' সৈকতটি দীর্ঘ এবং প্রাকৃতিক। এছাড়া ‘পোর্তোনোভো বে’-তে ষাটের দশকের আমেজ পাওয়া যায়। ১৯৫০ সাল থেকে পরিচিত 'রিস্তোরান্তে এমিলিয়া'-তে ঝিনুক দিয়ে তৈরি স্প্যাগেটি খাওয়ার অভিজ্ঞতা ভোলার মতো নয়। থাকা: সিরোলোতে সান মিশেল রিলে অ্যান্ড স্পা-তে রাতের জন্য খরচ ১০৮ ইউরো থেকে শুরু। ২. গারগানো, পুগলিয়া: পুগলিয়ার দক্ষিণভাগের সৈকতগুলো পর্যটকদের কাছে পরিচিত হলেও উত্তরের গারগানো উপদ্বীপটি অনেকটাই গোপন। গারগানো ন্যাশনাল পার্কের অংশ এ এলাকা পাথুরে খাঁড়ি এবং জলপাই বাগানের জন্য বিখ্যাত। 'পোর্তোগ্রেকো' একটি ছোট সৈকত, যা সমুদ্রের গুহা দ্বারা ঘেরা। এটি ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য আদর্শ। 'ভিগনানোতিকা' সৈকতের পেছনের বিশাল চুনাপাথরের পাহাড় গ্রীষ্মের বিকেলে শীতল ছায়া প্রদান করে। উল্লেখ্য, স্নরকেলিং হলো- পানির নিচে লুকিয়ে থাকা রঙিন মাছ এবং প্রবাল প্রাচীরের বিস্ময়কর জগৎকে দেখা। ৩. পোনজা, লাজিও: রোমবাসীদের জন্য প্রিয় এ দ্বীপে, মূল ভূখণ্ড থেকে ফেরিতে যাওয়ার সুযোগ রয়েছে। দ্বীপের দীর্ঘতম সৈকত 'ফ্রনতোন'-এ যাওয়ার জন্য ওয়াটার ট্যাক্সি রয়েছে। 'চিয়াইয়া দি লুনা'র মতো সৈকতে যেতে হলে নৌকা ভাড়া করতে হয়। সৈকত ঘুরে 'রিস্তোরো দা জেরার্দো' রেস্তোরাঁয় অক্টোপাস স্টু এবং টাটকা ডুমুরের মিষ্টান্ন ট্রাই করা যেতে পারে। থাকা: হোটেল চিয়াইয়া দি লুনা-তে খরচ ১১৫ ইউরো থেকে শুরু। ৪. পান্তেলেরিয়া, সিসিলি: সিসিলির চেয়ে তিউনিসিয়ার কাছে অবস্থিত এ দ্বীপটি মূল ইতালি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে কোনো বালুকাময় সৈকত নেই; পর্যটকরা আগ্নেয় শিলা বা পাথরের ওপর তোয়ালে বিছিয়ে রোদে পোড়ান এবং নীল পানিতে ডুব দেন। 'বালাতা দেই তুর্কি' এলাকা স্নরকেলিংয়ের জন্য আদর্শ। 'লাগেত্তো দেলে অনদিনে' এলাকা আগ্নেয় শিলার মাঝে শান্ত একটি প্রাকৃতিক জলাধার। ৫. এলবা, টাস্কানি: টাস্কান দ্বীপপুঞ্জের অংশ এলবা স্বচ্ছ পানি এবং পাহাড়ি ভূপ্রকৃতির জন্য পরিচিত। যদিও দেশের বাইরের কাছে এটি খুব জানা নেই, তবে এর ৯০ মাইল দীর্ঘ উপকূলজুড়ে রয়েছে ছোট ছোট বুনো সৈকত। 'নিস্পোর্তো' একটি শান্ত সৈকত, যা পরিবার নিয়ে ভ্রমণের জন্য চমৎকার। স্বচ্ছ পানির নিচে সামুদ্রিক জীববৈচিত্র্য দেখতে সেখানে স্নরকেলিং করা যায়। থাকা: নিস্পোর্তোতে রেসিডেন্স লা কোটা কুইন্টা-তে রাতপ্রতি খরচ প্রায় ৮০ ইউরো। ৬. মারেম্মা, টাস্কানি: গ্রোসেটো শহরের পাশে মারেম্মার আঞ্চলিক পার্ক। এখানে সৈকতগুলোতে নেই কোনো ছাতা, বার বা বিচ ক্লাব। আদিম বালুকাময় সৈকতে পড়ে থাকা কাঠ দিয়ে ছোট ছোট অস্থায়ী ছাউনি নজর কাড়ে। 'মেরিনা দি আলবেরেসে' এখানকার সবচেয়ে জনপ্রিয় সৈকত। সাইকেল ভাড়া করে বুনো ঘোড়া এবং মারেম্মা গরু দেখতে সৈকতে চলাফেরা করা যায়। স্থানীয় ডেইরি ফার্ম 'লা মারেম্মানা'র মহিষের দুধের মোজারেলা চিজ বিখ্যাত। থাকা: আলবেরেসে এগ্রিটুরিসমো ইল মেলোগ্রানো দি বান্দিতেল্লা-তে খরচ ১২০ ইউরো থেকে শুরু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপিন্সে ৮.২ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:২৭ এম


ফিলিপিন্সে ৮.২ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ফিলিপিন্সের মিন্দানাওতে সোমবার (৮ জুন) ৮.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, যা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর বরাতে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

জিএফজেড এর আগে ভূমিকম্পটির মাত্রা ৭.৩ বলে জানিয়েছিল। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা এই ভূমিকম্পের জন্য সুনামির সতর্কতা জারি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%