প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার্থীদের জন্য টিউশনের বাইরেও আয়ের নতুন সুযোগ হচ্ছে পার্ট-টাইম কাজ। এই কাজগুলো শিক্ষার্থীদের জন্য যাদের প্রধান উদ্দেশ্য পড়াশোনার খরচ মেটানো, পরিবারের সহায়তা করা বা চাকরির বাজারে দক্ষতা অর্জন করার লক্ষ্য থাকে, তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বর্তমান ২০২৬ সালের ডিজিটাল ও করপোরেট বাস্তবতায়, প্রচলিত টিউশনের বাইরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতাভিত্তিক কাজের সুযোগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এসব কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনার সময়সূচির ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি কেউ বাংলা ও ইংরেজি লেখার দক্ষতা রাখেন, সেক্ষেত্রে অনলাইন পোর্টাল, ই-কমার্স প্রতিষ্ঠান এবং স্টার্টআপে কাজের সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট লেখার, ব্লগ তৈরি বা পণ্যের বিবরণ লেখার মাধ্যমে মাসে প্রায় ৮ হাজার থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
ছোট ব্যবসা থেকে বড় ব্র্যান্ড—সবাই এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনায় সহায়তার জন্য বরাদ্দ রাখে। পোস্ট দেওয়া, সময়সূচি ঠিক করে রাখা এবং গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজ করে মাসে ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করা যাবে।
এছাড়া, টেলিকম, রাইড শেয়ারিং, খাবার ডেলিভারি এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পার্টটাইম গ্রাহক সহায়তা কর্মী হিসেবে কাজের সুযোগ রয়েছে। ফোন মাধ্যমে কিংবা অনলাইনে গ্রাহকের সমস্যা সমাধানের কাজে মাসে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা আয় করা সম্ভব।
বাণিজ্য মেলা, বইমেলা, সেমিনার অথবা কনসার্টে স্বল্পমেয়াদি কাজে প্রতিদিন ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পাওয়া যায়।
গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও সম্পাদনার কাজের ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সুযোগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন প্রোজেক্টভিত্তিক কাজের মাধ্যমে মাসে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এসব পার্টটাইম কাজ শুধু আয়ই নয়, বরং কর্মজীবনের অভিজ্ঞতাও তৈরি করতে সহায়তা করে। এর ফলে শিক্ষার্থীরা সময় ব্যবস্থাপনা, পেশাদার দক্ষতা ও করপোরেট পরিবেশ সম্পর্কে আগেভাগেই ধারণা পেয়ে যান।
অনলাইনে বিভিন্ন চাকরি প্ল্যাটফর্ম এবং ক্যারিয়ার গ্রুপের মাধ্যমে এই ধরনের কাজের সুযোগ খোঁজা যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন