ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং
কার্টুনে প্রতিবাদ

পোল্যান্ডে রুশ শিল্পীকে গুলি করে হত্যা


পোল্যান্ডে রুশ শিল্পীকে গুলি করে হত্যা

 

পোল্যান্ডে রাশিয়ান একজন শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিল্পীর নাম রবার্ট কে।

তিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবেও পরিচিত ছিলেন।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

স্থানীয় সময় সোমবার সকালে বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর বিআলা পোদলাসকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পোলিশ প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ৪৪ বছর বয়সী এই শিল্পীকে একটি গাড়ি পার্কিং এলাকায় লক্ষ্য করে গুলি করা হয়।

ঘটনাস্থলটি বেলারুশ কনস্যুলেট থেকে প্রায় ৬০০ মিটার দূরে অবস্থিত।

জেলা প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র মারচিন কোজাক বিবিসিকে জানান, অজ্ঞাত বন্দুকধারী শিল্পীর কাছে গিয়ে প্রথমে দুটি গুলি করে। শিল্পী মাটিতে পড়ে গেলে হামলাকারী আরো কাছে গিয়ে তিনটি গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

কোজাক আরো বলেন, ‘মোট পাঁচটি গুলি তার মাথা, বুকে ও পিঠে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা এবং একটি ৯ মিলিমিটার গেকো লুগার বুলেট উদ্ধার করেছে। বুধবার তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।

ঘটনার পর পুলিশ বেলারুশ কনস্যুলেটের কাছ থেকে ৩৩ ও ৩৭ বছর বয়সী দুই বেলারুশীয় নাগরিককে আটক করেছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।

ব্যঙ্গচিত্র ও সমালোচনা

আরও পড়ুন: ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়মে বিতর্ক

রবার্ট কুজভকভ ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ নাম ধারণ করে শিল্পচর্চা করতেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং চেচেন নেতা রমজান কাদিরভকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও চিত্রকর্মের জন্য পরিচিত ছিলেন।

প্রসিকিউটর কোজাক বলেন, ভুক্তভোগী প্রকাশ্যে শিল্পচর্চা করতেন এবং ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে রুশ সরকারের বর্তমান নীতির সমালোচনা করতেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ২০২১ সালে বিআলা পোদলাসকায় বসবাস শুরু করেন।

পুতিনবিরোধী বিক্ষোভ

আরও পড়ুন: ভারতের একক বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শনে রুবিও, কিন্তু কেন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গত ১২ জুন জার্মানির বার্লিনে রুশ দূতাবাসের সামনে অনুষ্ঠিত ‘রাশিয়া ডে’ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন স্ক্রেপেতস্কি।

সেখানে তার হাতে ছিল পুতিন ও সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনকে ব্যঙ্গ করে আঁকা একটি চিত্রকর্ম। এ ছাড়া তার ট্রাউজারের সঙ্গে বাঁধা একটি রুশ পতাকাও মাটিতে টেনে নিয়ে যেতে দেখা যায়, যা ছিল প্রতীকী প্রতিবাদের অংশ।

এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন: থাইল্যান্ডের ই-ভিসার আবেদন ৩ দিন বন্ধ, জানা গেল কারণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে দেড় মাসে ৩১ মাদকসেবীর কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


চাটমোহরে দেড় মাসে ৩১ মাদকসেবীর কারাদন্ড

১৬ জুন, ২০২৬,পাবনার চাটমোহর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আরো ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এইভাবে গত দেড় মাসে এই উপজেলায় মোট ৩১ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে, এর মধ্যে রয়েছে গাঁজা, হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট।

মঙ্গলবার (১৬ জুন) সকালে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের একটি দলে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন, উপজেলার ভাদড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে শামীম হোসেন (৪০), উথুলী গ্রামের শাজাহান আলীর ছেলে বাবু হোসেন (৪২), মথুরাপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৪৫), ধরইল গ্রামের জফির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৫০) এবং সাড়রা গ্রামের ওমর আলীর স্ত্রী বিনা খাতুন (৩৫)। তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেকে একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এদিকে সোমবার (১৫ জুন) সন্ধ্যায়, পুলিশ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাদড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আতিক হোসেন (৩৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) এবং চাটমোহর উপজেলার জগতলা গ্রামের ফজলুর রহমানের ছেলে বাঁধন হোসেন (২০)। আতিক হোসেন এবং আনোয়ার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাঁধন হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য সেবন, বিক্রি এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের শাস্তি প্রদান করেন।

অপরদিকে রোববার (১৪ জুন) রাতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী আরো ৩ জন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিল উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে বাধন হোসেন (২৩), অমৃতকুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজু হোসেন (৩০) এবং বুধপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২২)। এদের প্রত্যেককে এক মানের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। চাটমোহর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে রোববার সন্ধ্যায় এই তিন মাদকসেবীকে আটক করে।

এদিকে প্রতিদিনই পুলিশ মাদকসেবীদের আটক করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হচ্ছে। মাদকসেবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও মাদক ব্যবসায়ীরা বসে নেই। নির্বিঘ্নেই মাদকদ্রব্য বিক্রি চলছে। মাদকদ্রব্য বিক্রেতাদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মাদকদ্রব্য বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে উপজেলার চরপাড়া এবং কুমারগাড়া গ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার

১৬ জুন, ২০২৬, পাবনার চাটমোহরে ৪ বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাবার সময় জনতার হাতে আটক হয়েছেন একজন ব্যক্তি। আটক হওয়া ব্যক্তি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব খাটিয়াবাড়ি গ্রামের ফজল প্রামানিকের ছেলে আরশেদ প্রাং (৩০)। উদ্ধার হওয়া শিশুটি চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামের কেস্টু দাসের ছেলে রাজদেব (৪)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে। আটক ব্যক্তি এবং শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানাচ্ছে, আটক আরশেদ মানসিক ভারসাম্যহীন। ফুলছড়ি এলাকায় তিনি পাগল বলে পরিচিত।

পুলিশ এবং শিশুটির পরিবারের সদস্যরা জানাচ্ছেন, চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) এলাকায় শিশুটি খেলছিলো। সে সময় আরশেদ শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন। চাটমোহর পৌর সদরের পাশে দোলং এলাকা দিয়ে যাওয়ার সময় শিশুটি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। তখন এলাকাবাসী আরশেদকে আটক করে। তার কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর মধ্যে শিশুটির মা-বাবা এসে শিশুটিকে গ্রহণ করে নেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, শিশু এবং আটক ব্যক্তি পুলিশী হেফাজতে রয়েছে। আটক ব্যক্তির মানসিক ভারসাম্যহীনতা সম্পর্কে জানা গেছে। এটি চুরি কিনা তা যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ছাতকে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমা গুরুতর আহত হলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তাদের মধ্যে শিক্ষক জিবেশ চক্রবর্তী, আবুল কালাম, সুব্রত দাস, লায়লা আঞ্জুমান আরা ও তন্ময় চৌধুরী তপু তাঁদের কথা বলেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্রী উম্মে ফাতেমা স্পৃহা, দেবযানী রায় এবং ছাত্র সুজন বর্মন স্নেহ।

শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু বক্তব্য দিতে আসেন।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ছাতক শহরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে, ফুটপাত দখলমুক্ত করা, অপ্রাপ্তবয়স্ক ও নেশাগ্রস্ত চালকদের নিয়ন্ত্রণ এবং পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সঙ্গে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা শহরে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন দাবি তুলে ধরেন।

ইউএনও মো. মহি উদ্দিন জানিয়েছেন, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ছাতক শহরে নিরাপদ সড়ক ও জননিরাপত্তা নিশ্চিত করতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে আগামী ২০ জুন একটি আলোচনা সভার আয়োজন করা হবে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে আওয়ামী লীগের নেতাসহ ৬জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


চাটমোহরে আওয়ামী লীগের নেতাসহ ৬জন গ্রেফতার

 

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা এবং সাজাপ্রাপ্ত পলাতক ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাইকোলা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক এবং ছাইকোলা বাজারপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৫৫) এবং হান্ডিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হান্ডিয়াল গ্রামের ঋষিদেশ সাহার ছেলে সুভাষ কুমার সাহা (৪২)।

এছাড়া, সিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত আদাল কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪জনকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার মুসাগাড়ী গ্রামের আঃ রউফের ছেলে মোঃ মোহসিন (৪৫), মূলগ্রামের আকবার আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), তুমারগাড়া গ্রামের গোলজার ফকিরের ছেলে লুৎফর রহমান (৫৫) এবং মাঝগ্রামের দিরাজ হোসেনের ছেলে মহরম হোসেন (৪৫) । থানার ওসি জানিয়েছেন, মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%