ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ


প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে। আজ ৩০ দেশের ১০ ক্লাব নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিনে আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ একটি অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আয়োজনের প্রশংসা করে বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে।' তিনি আরও উল্লেখ করেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার সঙ্গে প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি হামজা চৌধুরীদের উদাহরণ দিয়ে বলেন, “যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।”

আরও পড়ুন: ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’

তিনি আরও জানান, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়া এবং ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালে গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নিবেন বলে তিনি জানান।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ জানান, অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়াবান্ধব। ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ায় তিনি বিসিবিকে ধন্যবাদ জানান। ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন। তিনি জানান, ভালোমানের ব্রডকাস্টিং নিশ্চিত করতে ওটিটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বলেন, ‘বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’

আরও পড়ুন: গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা

বাংলাদেশের ওয়ানডের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ৩০টি দেশকে সম্পৃক্ত করে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করতে পারলে এটি একটি ভালো উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, '৩০টি দেশকে নিয়ে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ার সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।'

সংসদ সদস্য সানজিদা ইসলাম ‍তুলি বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনেও আমরা তাদের অবদান দেখেছি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা এই আয়োজনের সঙ্গে অবশ্যই থাকবো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জান্নাতুল সুমনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা আফজাল হোসেন, বেলাল উদ্দিন তুহিন, ক্রীড়া সংগঠক মাসুম ভুঁইয়া, ক্রীড়াবিদ শরিফুল হক শিপন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক রিমন ইসলাম, পিটুপি গ্রুপের চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: শিরিন আক্তার ১৮তম বারের মতো দ্রুততম মানবী খেতাব অর্জন করেছেন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম ‍তুলি, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিকল্পনা, প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ এবং ক্রিকেটের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সংযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদারের ভাবনা তুলে ধরা হবে। আয়োজকদের লক্ষ্য, ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী জনগোষ্ঠীকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা।

প্রথমবারের মতো আয়োজনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব প্রথমবারের মতো অনুষ্ঠেয় এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এ অংশ নিবে। এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এর খেলা অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করে ঋণ শোধের জন্য কৃষি ব্যাংকে চুরি চেষ্টা যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


বিয়ে করে ঋণ শোধের জন্য কৃষি ব্যাংকে চুরি চেষ্টা যুবকের

কাওসার আহমেদ নামে এক যুবক বিয়ে করে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে জিম্মি করার সময় ভল্টের তালা ভাঙার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া কাউসার আহমেদ ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের সব গেট বন্ধ করে নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম ঘুমিয়ে পড়েন। এ সময় কাউসার ব্যাংকের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। তিনি নিরাপত্তাকর্মীকে ঘুম থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। পরে গামছা দিয়ে তার মুখও বেঁধে রাখা হয়।

নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, কাউসার ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। আমি কোনোভাবে বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ওই যুবক ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। পরে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টেরও ক্ষতি হয়নি।

কাওসার দাবি করেছেন যে, তিনি কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন, কিন্তু ব্যবস্থাপক জানান, ওই যুবক কখনো ঋণের জন্য ব্যাংকে আসেননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। আটক কাওসার পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস আগে বিয়ের সময় তিনি প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার যুবকের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত নেতার গণজোয়ারের দাবি, নির্বাচনে জনগণের ক্ষোভ প্রকাশের আশাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত নেতার গণজোয়ারের দাবি, নির্বাচনে জনগণের ক্ষোভ প্রকাশের আশাবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশ পাবে। তিনি উল্লেখ করেন, সরকার গণভোটের গণরায় অস্বীকার করার পাশাপাশি জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে, যার জন্য জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তার যথাযথ জবাব দেবে।

মাওলানা আবদুল হালিম বলেন, মজলুম জননেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে একটি গণজোয়ার তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত জগন্নাথপুর, বেগুনবাড়ী, নারগুন, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর, চিলারং, রহিমানপুর, আকচা ও সালন্দর ইউনিয়নে নির্বাচনি কর্মী ও দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি প্রতিরোধে জামায়াতের কর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা পালন করবে। ঠাকুরগাঁও-১ আসনের জনগণ কোনো প্রকারের কারচুপি, ইঞ্জিনিয়ারিং ও ভোটডাকাতি বরদাশত করবে না।

মাওলানা আবদুল হালিম অভিযোগ করেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে বাস্তবে ‘সবার আগে বিএনপি’ হয়ে উঠেছে। তিনি বলেন, সব খাতে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং পরাজিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ মজলুম জননেতা ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

বৃহস্পতিবার মাওলানা আবদুল হালিম মোট ১০টি ইউনিয়ন সফর করেন এবং বিভিন্ন দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন। এসব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী এবং বালিয়াডাঙ্গী উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের বনরূপা ট্রাফিক পুলিশ বক্সের সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
‎
‎আটক দুজন হলেন মাগুরা জেলার জীবলু মোল্লা ও মোস্তফা কামাল। পুলিশ জানায়, বাসের বক্সে রাখা একটি বস্তা থেকে ৩০টি রোলে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎কোতয়ালী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রাঙামাটি থেকে ঢাকাগামী একটি বাসে গাঁজা পাচার হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ দল বাসটিতে তল্লাশি চালায়। এ সময় গাঁজাভর্তি বস্তাটি উদ্ধার করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করা হয়।
‎
‎পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের পরিচয় ও পুলিশি রেকর্ড যাচাই করে জীবলু মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি এবং মোস্তফা কামালের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
‎
‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুজন রাঙামাটি থেকে যাত্রীবাহী বাসে করে তিনবার গাঁজা পরিবহনের কথা জানিয়েছেন। প্রতিবার ১৫ কেজি করে গাঁজা নিয়ে তাঁরা মাগুরার দিকে যেতেন বলে দাবি করা হয়েছে।
‎
‎পুলিশের প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় এক অটোরিকশাচালকের মাধ্যমে তাঁরা গাঁজা সংগ্রহ করতেন। পরে বস্তাটি শ্যামলী পরিবহনের বাসে তুলে যাত্রীবেশে নিয়ে যেতেন। এরপর মাগুরা হয়ে কাশিনাথপুর এলাকায় শাহিন ও রোমান নামের দুই ব্যক্তির কাছে গাঁজা হস্তান্তর করা হতো বলে জানা গেছে। এসব তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
‎
‎ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গাঁজার উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে আন্তজেলা মাদক পাচারচক্রের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তালাশ বিডি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

২৩ শে অক্টোবর ২০২৬,, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাপ্তি, সমৃদ্ধি ও সাফল্যের আর ও একটি বছর পেরিয়ে ৪৮ বছর পূর্ণ করবে,
অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে, এই স্লোগানকে সামনে রেখে বিআরবি প্রায় পাঁচ দশক ধরে মানসম্পন্ন পূর্ণ সরবরাহ ও সন্তোষজনক গ্রাহক সেবায় মাধ্যমে কে তাদের আস্তা, বিশ্বাস ও সরমান অর্জন করেছে,
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এর সকল গ্রাহক, ক্রেতা ব্যাংক বিভাগ পরিবেশ ও সুভা অনধাবি সাফল্যের এই অগ্রতার অংশীদার এবং বাংলাদেশের সকল ইলেকট্রিশিয়ান দের সহযোগীতা করে আসছেন দীর্ঘদিন যাবৎ, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় উপস্থিত, ৪৬ বছর সাফল্য উপলক্ষে দেশের সকল টেকনিশিয়ানদের সংগঠনের মাঝে মিষ্টি বিতরণ করেন, নারায়ণগঞ্জ জেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির পক্ষ থেকে, বিআরবি কেবলস লিমিটেডের সকল কর্মকর্তা বিন্দুদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%