০১:১৪ এম
কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল বিক্রির কথা বলে ডেকে এনে নোয়াখালীর যুবক একজনকে আটকে লক্ষাধিক টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার মূলহোতা আবদুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। কাইয়ুম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
সোমবার বিকালে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ এই তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আবদুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানায় দায়ের হওয়া মামলার সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার চর জব্বার থানা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মমিনুল হক পেশায় একজন ট্রাক্টর চালক। গত এক বছর আগের একটি সময় ধনুসাড়া গ্রামের আবদুল কাইয়ুম ফেসবুকে মোটরসাইকেল বিক্রি করার একটি বিজ্ঞপ্তি দিলে যোগাযোগ করে সেটি ক্রয় করেন মমিনুল হক। এর সুবাদে কাইয়ুমের সাথে পরিচয় হয়ে যায় মমিনুল হকের। কিন্তু মোটরসাইকেলটি নষ্ট হয়ে যাওয়ায় মমিনুল হক সেটি অন্যত্র বিক্রি করে দেন।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল দেখতে রাবিতে সমর্থকদের উপচে পড়া ভিড়
পূর্ব পরিচিত হওয়ায় আবদুল কাইয়ুম খবরটি শোনার পর মমিনুল হককে একটি নতুন মোটরসাইকেল বিক্রির প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মত হয়ে মমিনুল হক তার এক বন্ধুসহ গত ৯ জুন মঙ্গলবার সকালে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে আসেন। পরবর্তীতে মোটরসাইকেলটি দেখানোর জন্য আবদুল কাইয়ুম সলাকান্দি গ্রামে তার একটি বন্ধুর কাছে এটি রয়েছে বলে জানান।
এরপর মমিনুল হক ও তার বন্ধু এবং অভিযুক্ত আবদুল কাইয়ুম ও লাকসামের দেলোয়ার হোসেন একটি সিএনজি অটোরিকশায় সলাকান্দি গ্রামে যান। আবদুল কাইয়ুম মমিনুল হক ও দেলোয়ার হোসেনকে গাড়ি থেকে নামতে বলেন এবং গাড়ির চালককে পাঠিয়ে দেন।
এ সময় আবদুল কাইয়ুম, তার সহযোগী ছাতিয়ানী গ্রামের ভুঁইয়া বাড়ির শাকিব, ধনুসাড়ার ছোটন, রাসেল, সবুজ এবং গুজরার রনি একত্র হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে মমিনুল হকের পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।
এই ঘটনায় দায়ের করা অভিযোগের পর রোববার রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ধনুসাড়ায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের মূলহোতা আবদুল কাইয়ুমকে আটক করে।
আরও পড়ুন: কক্সবাজারে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন