ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ, দুই দিন পর তরুণের মরদেহ উদ্ধার


পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ, দুই দিন পর তরুণের মরদেহ উদ্ধার

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে সিলেটের জকিগঞ্জের তরুণ মাহবুব সারওয়ার রাজন (২৫) ঢাকায় গিয়েছিলেন। পরীক্ষা শেষে উপবন এক্সপ্রেসে সিলেট ফেরার কথা থাকলেও, এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রেললাইনের পাশ থেকে পুলিশ রাজনের মরদেহ উদ্ধার করে।

নিহত রাজন আবুল কালাম (কালু মিয়া)–এর ছেলে, সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাত্র আট মাস আগে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুন: কালিয়াকৈরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন গাজীপুরের ডিসির

পরিবারের সদস্যরা জানান, রাজন কয়েক দিন আগে সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যান। শুক্রবার পরীক্ষাটি শেষ হয়ে যাওয়ার পর তিনি উপবন এক্সপ্রেসে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা বলেছিলেন। সে সময় থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরিবারের সদস্যরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাননি, ফলে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।

রাজনের বড় ভাই মাহবুব হাসান মুন্না জানান, ‘অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিই।’

তিনি আরও বলেন, রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধারের খবর দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা নিশ্চিত হন, সেটি ছিল রাজনের মরদেহ।

পুলিশ জানায়, রবিবার (১২ জুলাই) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন সেটি রাজনের।

আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল বলেন, ‘রাজনের মৃত্যু কিভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক।’ তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজনের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রবিবার রাত প্রায় আড়াইটার দিকে হবিগঞ্জের বাহুবল এলাকায় পাওয়া গেছে। এটি থেকে ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে তার সঙ্গে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিরস্ত্র মো. রাশেদ পারভেজ ছায়িম। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজন হলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

আরও পড়ুন: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে তিন জুয়াড়ি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


রাজধানীতে পলাতক আসামি গ্রেপ্তার

 রাজধানীর একটি এলাকায় পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পল্টন মডেল থানার পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার রাজধানীর বাসাবো এলাকা থেকে এ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম হলো মো. মফিজুর রহমান লিটন, বয়স ৪৭ বছর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্যটি জানিয়েছেন।

গ্রেফতার করা আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজ মাছ ধরার ট্রলার থেকে মিলল ৯ জেলের লাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


নিখোঁজ মাছ ধরার ট্রলার থেকে মিলল ৯ জেলের লাশ

ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে বঙ্গোপসাগরের নিখোঁজ মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার করেছে পুলিশ ৯ জেলের মরদেহ। বর্তমানে ৬ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায়।

সোমবার (১৩ জুলাই) এতথ্য জানিয়েছে সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা। খবরটি প্রকাশ করেছে দ্য ওয়াল। গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জেলেসহ ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায়। টানা আট দিন অনুসন্ধানের পর রবিবার দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়।

পুলিশ জানিয়েছে, বন অধিদপ্তর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়। রাতে তল্লাশি চালানোর পর ট্রলারের ভিতর থেকে ৯ জন জেলের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ কাকদ্বীপে পৌঁছেছে। মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধারকাজে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূল পর্যন্ত টেনে আনা হয়। ঘটনার স্থানে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। আশঙ্কা করা হচ্ছে, ট্রলারের ভিতরে বা আশপাশে আরো দেহ আটকে থাকতে পারে। সেই কারণেই দিনভর তল্লাশি অভিযান চলবে বলে জানা গেছে।

সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুর-সহ উপকূলবর্তী মৎস্যজীবী মহলে। এখনো নিখোঁজ ৬ জনের খোঁজ না মেলায় উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি ভেবে অ্যাসিড পান তরুণীর, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


পানি ভেবে অ্যাসিড পান তরুণীর, অতঃপর...

ভারতের উত্তরপ্রদেশের হাপুরে একটি গয়নার দোকানে পানি ভেবে ভুল করে অ্যাসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক তরুণী। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় হাপুরের অর্জুন নগর এলাকায় একটি গয়নার দোকানে যান ওই তরুণী। সেখানে তৃষ্ণার্ত হওয়ায় তিনি দোকান মালিকের কাছে পানির আবেদন করেন। দোকান মালিক এক কর্মচারীকে পাশের একটি মিষ্টির দোকান থেকে বোতলজাত পানি আনতে পাঠান। কর্মচারী একটি সিল করা বোতল এনে দিলে তরুণী সেটি থেকে এক চুমুক পান করেন।

পানি পান করার সঙ্গে সঙ্গেই তার গলায় তীব্র জ্বালাপোড়া শুরু হয়। পরে জানা যায়, বোতলটিতে পানি নয়, অ্যাসিড ছিল। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উত্তরপ্রদেশের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ মিষ্টির দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার দাবি, তিনি ফ্রিজ থেকে একটি সিল করা পানির বোতলই দিয়েছিলেন। কীভাবে সেটির মধ্যে অ্যাসিড এল, তা তিনি জানেন না।

পুলিশ মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি অ্যাসিডভর্তি বোতল উদ্ধার করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে গয়নার দোকানের মালিকও পুলিশকে জানিয়েছেন, সিল করা বোতলে পানির পরিবর্তে অ্যাসিড কীভাবে এল, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গয়নার দোকানে বসে থাকা তরুণীকে পাশে থাকা এক নারী একটি বোতল তুলে দেন। বোতল থেকে এক চুমুক পান করার পরই তরুণী ছটফট করতে করতে দোকানের বাইরে ছুটে যান এবং বমি করার চেষ্টা করেন। দোকান মালিক ও সেখানে উপস্থিত অন্যরা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। পাশে থাকা নারী বারবার তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলেও তিনি কথা বলতে পারছিলেন না।

ভিডিওটি ইনস্টাগ্রামের ‘ইন্ডিবাজঅফিসিয়াল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই তরুণীর দ্রুত সুস্থতা কামনা করেছেন, আবার অনেকে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার কথা জানিয়েছেন ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার কথা জানিয়েছেন ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা একটি জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। এই ধারণা থেকে প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও বিজ্ঞানমনস্ক করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, অঙ্কভীতি নয়, বিজ্ঞান হোক ভবিষ্যতের পরিচয়। প্রাথমিকভাবে স্টেম ভিত্তিক ও খেলার মাধ্যমে শিক্ষা চালু করে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলারাও সরকারের পরিকল্পনা। শুক্রবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি আলোচনা করেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি তৈরি করতে খেলার মাধ্যমে শেখার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষার কোনো বিকল্প নেই।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ, আর সেই বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা।

এছাড়া তিনি বলেন, বর্তমানে দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করে, যা একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট নয়।

অতএব, প্রাথমিক থেকেই শিক্ষার্থীদের স্টেম বিষয়ে আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে আত্মবিশ্বাসের সঙ্গে বেছে নিতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ব্র্যাক, লেগো এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত প্লে-বেইজড শিক্ষা কার্যক্রম সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি জানান, এসব কার্যক্রমের সফল মডেল মূল্যায়ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকশ বিদ্যালয়ে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকার শুধু সরকারি বিদ্যালয় নয়, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদরাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে। তিনি বলেন, শিক্ষক, পাঠ্যক্রম, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান সব ক্ষেত্রেই একটি জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষায় ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শেখার অর্জন এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এই বাস্তবতা পরিবর্তনে সরকার শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্লে-বেইজড লার্নিং এবং স্টেম ভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগণ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%