১০:০৩ এম
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত এবং গবাদিপ্রাণী কেনার উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩১ বন্যার্ত পরিবারকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এই সহায়তা প্রদান করা হয় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলার সরকারি আলাওল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এই অর্থ সহায়তা বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচির একটি অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভূমিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর শাহনাজ সুলতানা, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. একেএম হুমায়ুন কবির, কর্মকর্তা প্রতিনিধি সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. জালাল উদ্দিন, সহকারী রেজিস্ট্রার মো. ওমর ফারুক এবং ছাত্র প্রতিনিধি জিয়া উদ্দিন, মাইনুল হাসান, তানভীরুল ইসলাম, তারেকুর রহমান, আরিফুল হক আলভীর ও আশরাফ উদ্দিন মুন্না।
আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ
এর আগে গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া প্রাণী-খাদ্য ও গবাদিপ্রাণীর ওষুধসামগ্রীও বিতরণ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন