ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ১, আহত ৩


দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো ১, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সজীব নামে এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন।

এ দুর্ঘটনায় সজীবের সহকারী জিহাদসহ আরও তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন: দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তার সহকারী জিহাদ। কিন্তু ৯ মাইল এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই সজীব প্রাণ হারান। আহত হন তার সহকারী জিহাদ, অপর ট্রাকের চালক ও সহকারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহত সজীবের মরদেহ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: ভৈরবে ডাকাতের হামলায় স্কুল শিক্ষকসহ ৩ জন আহত, মোবাইল ও টাকা লুট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে গর্জে উঠল সন্দ্বীপ-সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:০২ পি.এম


মাদকের বিরুদ্ধে গর্জে উঠল সন্দ্বীপ-সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ

সন্দ্বীপভিত্তিক ৩৩টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেছে। এ কর্মসূচি সোমবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিটি সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত হয়েছে, যেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি এনাম নাহার গোলচত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবি ব্যাংকের সামনে ঘুরে সন্দ্বীপ থানা গেটে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন স্লোগান প্রদর্শন করেছেন।

র‍্যালি শেষে এনাম নাহার মোড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময়, প্রায় ৭ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, এনাম নাহার মোড় ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আসিফ আখতার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান নওশাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক নজরুল নাইম, অর্থ সম্পাদক আমিন রসুল রিয়াদসহ পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, মাদক শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

তারা আরও বলেন, সামাজিক সংগঠনগুলো যদি একযোগে কাজ করে, তাহলে সমাজের নানা সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে মাদকমুক্ত, সবুজ ও মানবিক সন্দ্বীপ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেলিকপ্টারটির পাইলটরা নিরাপদ আছে।

ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কেউ আহত হয়নি’ (হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায়)।

এ ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবারের (৯ জুন) মধ্যেই প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

তবে হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে—তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এই বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত অবরোধ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে আসছে।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা। একই সময়ে ইরান দাবি করেছে, তারা ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।

সাধারণত টহল ও নজরদারি মিশনে ব্যবহৃত হলেও, সম্প্রতি অ্যাপাচি হেলিকপ্টারগুলো আরও গভীর এলাকায় অভিযান চালাচ্ছে, যা সেন্টকমের আরও আক্রমণাত্মক অবস্থান প্রদর্শনের প্রচেষ্টার অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে সেন্টকম রোববার এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। একই সঙ্গে মার্কিন বাহিনী ইরানের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে কোন কোন দেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


ব্রাজিলকে ৭ গোল দিয়েছে কোন কোন দেশ

ফুটবল ইতিহাসে ব্রাজিলকে সাধারণত ধরা হয় শক্তিশালী রক্ষণভাগ ও বড় ব্যবধানে হার এড়ানোর জন্য পরিচিত এক পরাশক্তি হিসেবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়া প্রতিপক্ষের সংখ্যা খুবই সীমিত। তবে দীর্ঘ ফুটবল ইতিহাসে এমন দুটি বিরল ম্যাচ আছে, যেখানে ব্রাজিল এক ম্যাচে ৭ বা তার বেশি গোল হজম করেছে এবং সেই কৃতিত্ব অর্জন করেছে মাত্র দুটি দেশ।

এই ধরনের প্রথম ঘটনা ঘটে ১৯৩৪ সালের ৩ জুন। বেলগ্রেডে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় যুগোস্লাভিয়ার। ম্যাচের শুরুটা ছিল ব্রাজিলের জন্য আশাব্যঞ্জক মাত্র ৮ মিনিটেই তারা গোল করে এগিয়ে যায়।

তবে সময় যত গড়ায়, ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিকদের হাতে। একের পর এক আক্রমণে ব্রাজিলের রক্ষণভাগ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত যুগোস্লাভিয়া ম্যাচটি ৮-৪ ব্যবধানে জিতে নেয়। এই ম্যাচটিই ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের এক ম্যাচে ৭ বা তার বেশি গোল হজমের ঘটনা হিসেবে বিবেচিত হয়।

প্রায় আট দশক পর দ্বিতীয়বার একই ধরনের ধস নামে ব্রাজিলের ওপর। ২০১৪ সালের ফিফা বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল জার্মানি।

বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে সেই ম্যাচ শুরু থেকেই একতরফা হয়ে ওঠে। আক্রমণাত্মক জার্মানি মাত্র ২৯ মিনিটেই ৫ গোল করে ফেলে। শেষ পর্যন্ত ম্যাচের ফল দাঁড়ায় ৭-১, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ফল হিসেবে বিবেচিত।

ব্রাজিলের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন অস্কার।

এই দুটি ম্যাচই ফুটবল ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এক ম্যাচে ৭ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছে মাত্র দুটি দেশ যুগোস্লাভিয়া এবং জার্মানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে বৈদ্যুতিক ক্যাবল চুরির অভিযোগে বাংলাদেশিসহ ৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


কুয়েতে বৈদ্যুতিক ক্যাবল চুরির অভিযোগে বাংলাদেশিসহ ৫ জন গ্রেফতার

কুয়েতে বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল চুরি করে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে মিশরীয় ও বাংলাদেশি। অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী এবং তার কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্দেহভাজনদের আটক করার জন্য দীর্ঘদিন নজরদারি এবং অনুসন্ধানের কার্যক্রম চালিয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী এবং তার কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এই অপরাধের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল বারবার চুরি করে সেগুলো বিক্রি করেছে।

তদন্তের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী একটি গুদামের সন্ধান পায়, যেখানে চুরি করা মালামাল সংরক্ষণ করা হতো। তদন্তের সময় জানা যায়, গুদামটি কুয়েতের একজন নাগরিকের মালিকানাধীন এবং মাসিক ২০০ কুয়েতি দিনারের বিনিময়ে অভিযুক্তদের কাছে ভাড়া দেয়া হয়েছিল।

পরিদর্শনের সময় গুদামটিতে পৌরসভার বিধিমালা ও কুয়েত ফায়ার ফোর্সের অগ্নি-নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘনের প্রমাণও পাওয়া যায়। পরবর্তীতে কুয়েত ফায়ার ফোর্স আইনগত ব্যবস্থা গ্রহণ করে গুদামটি বন্ধের নির্দেশ দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি অবকাঠামো চুরি ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%