০৫:৩৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, পার্শ্ববর্তী দেশগুলোয় এখনও বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে। এই তথ্য তিনি ২ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, ‘অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
সরকার দফায় দফায় মূল্যবৃদ্ধি করলেও এর পেছনে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোয় এখনও বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন
এছাড়া, আরও উদ্বেগজনক বিষয় হলো, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হয়েছে।
সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। সরকারের অযোগ্যতায় গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ১৮ কোটি মানুষ।
তিনি গ্যাস সিলিন্ডারের এই অযৌক্তিক ও অবৈধ মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন: জানা গেল মার্কিন নির্বাচনে হিজাবি নারীদের পরিচয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন