০৪:৩০ পি.এম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এসআরবি-২-এর অধিনায়ক উল্লেখ করেন, দুর্গাপূজা উপলক্ষে এসআরবি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য স্পেশাল হটলাইন নম্বর চালু করা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজার মূল দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি
নয়মুল হাসান আরও বলেন, গুজব প্রতিরোধের জন্য সাইবার ইউনিট কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি বলেন, দেশে কোনো সংখ্যা লঘু নেই। সকলেই বাংলাদেশের নাগরিক। বৈচিত্র্যের বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দশমী আসার সঙ্গে সঙ্গে ভিড় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নিরাপত্তা পরিধিও বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন: ময়লার ভাগাড় থেকে বাগান: প্রধানমন্ত্রীর প্রশংসা ডিসি ফরিদার উদ্যোগে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন