০৬:২০ পি.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঘটে যাওয়া হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার জানিয়েছেন যে, মঙ্গলবার অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে দুর্বৃত্তদের একটি দল হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন