ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী


সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (১০ জুন) জাতীয় সংসদে জানিয়েছেন যে, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে। সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য অবস্থায় রয়েছে। তিনি আরো জানিয়েছেন, নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ খালি আছে।

এ ছাড়াও, সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি স্বাস্থ্যকর্মীর পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের বে-টার্মিনাল চালু কবে, জানালেন নৌপরিবহন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


চট্টগ্রামের বে-টার্মিনাল চালু কবে, জানালেন নৌপরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আশাবাদ ব্যক্ত করেছেন যে, চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল ২০৩০ সালের মধ্যে চালু হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশ্ন করেন, '২০২৪-২৫ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের গড় সময় কত দিন ছিল? কলম্বো, সিঙ্গাপুরের তুলনায় আমাদের টার্নঅ্যারাউন্ড টাইম তিনগুণ বেশি কেন? বে-টার্মিনাল ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল কবে পুরোপুরি চালু হবে এবং তাতে জট কত শতাংশ কমবে?'

এ বিষয়ে জবাবে মন্ত্রী শেখ রবিউল বলেন, 'চট্টগ্রাম বন্দরের কার্গো ওঠা-নামা করতে গড় সময় কমে এখন ২ দশমিক ১৩ দিন লাগছে। বে-টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদার ভেসেল প্রবেশে জোয়ার-ভাটার নির্ভরতা ও নাব্য সংকট দূর হবে। এর ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন সম্ভব হবে।'

মন্ত্রী আরও জানিয়ে বলেন, সরকারের উদ্যোগে বন্দরের ব্যবস্থাপনায় গতি আনতে কাজ চলছে। এরইমধ্যে দেশের স্বার্থ রক্ষা করে কয়েকটি বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, 'মোংলা বন্দরে চীনের অর্থায়নে তিনটি টার্মিনাল তৈরি করা হবে। চলতি অর্থবছরে মোংলা বন্দর থেকে সরকারী কোষাগারে ১০০ কোটি টাকা রাজস্ব এসেছে।'

শেখ রবিউল আলম আরও বলেন, 'চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরে জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য আধুনিক ইক্যুইপমেন্ট সংযোজন ও বন্দর ব্যবস্থাপনা গতিশীল করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে কনটেইনার হ্যান্ডলিংয়ে জাহাজের গড় টার্নঅ্যারাউন্ড সময় এরই মধ্যে কমেছে এবং ভবিষ্যতে আরও কমবে বলে আশা করা যায়।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কী বলল লিকুদ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


নেতানিয়াহুর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কী বলল লিকুদ পার্টি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টি জানিয়েছে, তিনি (নেতানিয়াহু) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-এর একটি মন্তব্যে সন্দেহ তৈরি হয়েছিল যে, নেতানিয়াহু আদৌ নির্বাচনে লড়বেন কি না। বুধবার (১০ জুন) এক বিবৃতিতে লিকুদ পার্টি বলেছে, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসন্ন নির্বাচনে অংশ নেবেন এবং ঈশ্বরের কৃপায় তিনি বিজয়ী হবেন।’ এর আগে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি জানেন না নেতানিয়াহু আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না। ইসরাইলের পরবর্তী নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা। এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল-এর এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ট্রাম্প তাকে বলেছেন, নেতানিয়াহু নির্বাচনে দাঁড়াবেন কি না তিনি জানে না। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি জানি না তিনি (নেতানিয়াহু) আদৌ নির্বাচনে লড়বেন কি না, তিনি অসাধারণ একটি রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন। তিনি কি চালিয়ে যেতে চান? কারণ তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। খুব শিগগিরই আমরা কোনো না কোনোভাবে এই যুদ্ধের সমাপ্তি দেখতে পাব।’ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে ইসরাইলে প্রথম জাতীয় নির্বাচন। ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি জোটের নেতৃত্বে ২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতায় ফেরার পর থেকে নেতানিয়াহু দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে সম্মুখীন হয়েছেন। এই সময়ের মধ্যে নেতানিয়াহুকে একাধিক সরকারবিরোধী বিক্ষোভ মোকাবিলা করতে হয়েছে। এছাড়া তিনি একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি। মঙ্গলবার প্রকাশিত ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউট-এর এক জরিপে দেখা গেছে, মোট ইসরাইলিদের ৬১ শতাংশ এবং ইহুদি ইসরাইলিদের ৫৭ শতাংশ মনে করেন, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়া উচিত নয়। তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


তেলের দাম নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ এবং বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায়, যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে।

বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানাচ্ছে, জুন ও জুলাই মাসজুড়ে ব্রেন্ট ক্রুড তেলের গড় মূল্য ব্যারেলপ্রতি প্রায় ১০৫ ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ)।

সংস্থাটির নতুন পূর্বাভাস অনুসারে, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে তেল পরিবহন ব্যাহত হওয়ার জন্য সরবরাহ সংকট আরো তীব্র হতে পারে। ফলে বৈশ্বিক বাজারে তেলের দাম বর্তমান প্রায় ৯১ ডলার এবং যুদ্ধ শুরুর আগে প্রায় ৭০ ডলারের তুলনায় অনেক বেশি অবস্থানে থাকতে পারে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেল রপ্তানি সীমিত থাকবে এবং উৎপাদন ও মজুদ কমে আসবে—এমন ভিত্তিতে এই মূল্য পূর্বাভাস তৈরি করা হয়েছে বলেও জানায় ইআইএ।

প্রতিবেদনে জ্বালানি বিশ্লেষকদের একাংশও একই ধরনের পূর্বাভাস দিয়েছেন। মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগানের মতে, যদি হরমুজ প্রণালি চলতি মাসেই পুনরায় চালু হয়, তাহলে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের গড় মূল্য ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলার থাকতে পারে।

ইআইএ’র এই পূর্বাভাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির সঙ্গে কিছুটা সাংঘর্ষিক বলা হচ্ছে। ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরানের সাথে একটি চুক্তি সম্পন্ন হলে বিশ্ববাজারে তেল ও জ্বালানির দাম দ্রুত কমে যাবে। তিনি বারবার দাবি করেছেন, এমন একটি চুক্তি খুব শিগগিরই সম্পন্ন হতে যাচ্ছে।

তবে সরকারি পূর্বাভাসে এখনো উচ্চমূল্যের ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি মূল্য নিয়েও নতুন পূর্বাভাস প্রকাশ করেছে ইআইএ। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য প্রতি গ্যালন ৩ দশমিক ৯০ ডলার এবং পরের বছর ৩ দশমিক ৬৪ ডলার হতে পারে। মে মাসে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনের তুলনায় এই পূর্বাভাস সামান্য বেশি বলা হয়েছে।

তবে ইআইএ বলছে, বৈশ্বিক চাহিদা কিছুটা কমে যাওয়ায় জ্বালানির দাম আরো বেশি বাড়েনি। উচ্চমূল্যের কারণে ভোক্তাদের মধ্যে ব্যয় কমানো, জ্বালানির সীমিত প্রাপ্যতা এবং এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সাশ্রয়ী উদ্যোগ গ্রহণের ফলে চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেল উৎপাদনের পূর্বাভাসও সামান্য বেশি করা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী, দেশটির দৈনিক তেল উৎপাদন ১ কোটি ৩৭ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে। এর আগে ইআইএ ধারণা দিয়েছিল যে উৎপাদন প্রায় অপরিবর্তিত থাকবে এবং দৈনিক এক কোটি ৩৬ লাখ ব্যারেল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে : প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এটি নিশ্চিত করতে হবে যাতে দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়ে।

বুধবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে ‘ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী জলবায়ু সহনশীল শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় মডেলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বেসরকারি সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বহু বছর ধরে নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। এটি একটি কার্যকর ও পরীক্ষিত মডেল। এখন প্রয়োজন এই অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে কিভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে একসঙ্গে কাজ করা।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। কিন্তু উদ্যোগ গ্রহণের চেয়ে তা সফলভাবে বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে সরকার এসব সফল উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে নীতিগত ও ব্যাবহারিক সহযোগিতা করতে চায়।

প্রতিমন্ত্রী ইউনেসকোকে বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি একই সঙ্গে ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার পাওয়ায় দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’কে বিশেষ অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%