০৭:৫৩ এম
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়া মুখোমুখি হয়েছে আর্জেন্টিনার। ম্যাচ শুরু হওয়ার আট মিনিটের মধ্যেই গোল করার সুযোগ পেয়েছিল দুদলই। কিন্তু দুটিরই গোল বাতিল হয়ে গেছে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচটি শুরু হয়।
এদিন মাঠে নেমে পঞ্চম মিনিটেই প্রতিপক্ষের জালে বল প্রবেশ করান আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। গোল পাবার সাথে সাথে উল্লাস শুরু করেন তিনি। গ্যালারি থেকেও আনন্দের ধ্বনি শোনা যায়। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু মুহূর্তের মধ্যেই রেফারি পতাকা উঁচিয়ে তুলে জানিয়ে দিলেন যে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়েছে। ফলে, মেসির গোলটি গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: তিন কনফেডারেশনের চিঠিতে সমালোচনার মুখে ইনফান্তিনো
রিপ্লেতে দেখা যায়, মেসি খুব সামান্য ব্যবধানে অফসাইড অবস্থায় ছিলেন। এই কারণে রেফারি সেই গোলটি বাতিল করে দেন।
অন্যদিকে, মাত্র তিন মিনিট পর, একই পরিস্থিতিতে পড়তে হয়েছে আলজেরিয়া দলকে। ম্যাচের আট মিনিটের মাথায় তারা আর্জেন্টিনার গোলরক্ষকের জালে বল উঠিয়ে আনন্দে মাতে। কিন্তু ভিডিও রিপ্লের মাধ্যমে দেখা যায়, আক্রমণ গড়ার সময় আলজেরিয়ার খেলোয়াড়টি অফসাইডে ছিলেন। ফলে, সেই গোলটিও বাতিল হয়ে যায়।
তবে, এরপর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ষোল মিনিটে, বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে মেসিই এগিয়ে দেন আলবিসেলেস্তেদের। নিজের ২০০তম ম্যাচে এসে মেসি আবারও দেখালেন সেই চিরচেনা পায়ের জাদু।
আরও পড়ুন: ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে ট্রাম্প!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন