ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন


১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

সিলেটের হবিগঞ্জে একটি হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ জামিন দেন।

এ দিন ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

জানা গেছে, সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আরো ৪টি মামলা জামিন শুনানির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র ও সাধারণ মানুষ জড়ো বিক্ষোভ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত তাদের ওপর হামলা চালানো হয় এবং গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মো. মোস্তাফিজুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই বছর ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিনের রুল বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা চলমান থাকায়, এই জামিন পাওয়ার পরও এখনই তার কারাগার থেকে মুক্তি মিলছে না।

আরও পড়ুন: রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনিয়ে পালাল রেল পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোতে ইবোলায় ১ হাজার মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪৭৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


কঙ্গোতে ইবোলায় ১ হাজার মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪৭৩

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, যা ডিআর কঙ্গো হিসেবে পরিচিত, সেখানে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরো ভয়াবহ আকার ধারণ করেছে।

দেশটির সরকারি তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে জানা গেছে, এখন পর্যন্ত ৯৯৯ জনের মৃত্যু ঘটেছে।

বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেশের জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, সোমবার পূর্বাঞ্চলের ইতুরি ও উত্তর কিভু প্রদেশে নতুন করে ৫০ জনের শরীরে ইবোলা সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

এদিকে, স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন সংক্রমণ শনাক্ত, আক্রান্তদের চিকিৎসা প্রদান ও সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের জন্য জোরদার নজরদারি চালিয়ে যাচ্ছে। তবে কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান নিরাপত্তা সংকট ও দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছাতে বাঁধার কারণে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করায় এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

যুক্তরাষ্ট্র একটানা ১১তম রাতের সামরিক অভিযান শেষ করেছে ইরানের ওপর। বুধবার মার্কিন সামরিক বাহিনী এই তথ্য প্রকাশ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই হামলাগুলো ইরানের সামরিক অভিযান কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম রাখার স্থাপনাগুলোর ওপর পরিচালিত হয়েছে।

সেন্টকমের মতে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা কমানোর উদ্দেশে এই হামলাগুলো চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানটি মঙ্গলবার গভীর রাতে পরিচালিত হয় এবং প্রায় ৭৫ মিনিট স্থায়ী হয়। যুক্তরাষ্ট্রের দাবি, গত তিন মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরানও পাল্টা হামলা শুরু করে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং প্রায় ৫০০ জন আহত হয়েছেন। এদিকে সাম্প্রতিক সংঘর্ষে মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুর মতো স্থাপনাগুলোকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু করার কথা বলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে এবং গতি সঞ্চারে এডিপির বড় ভূমিকা রয়েছে।

যদি এটি সঠিকভাবে সম্পন্ন হয়, তবে দেশি এবং বিদেশি নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে।

এদিন বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে একটি ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। সভাটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।

পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বেশকিছু প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এ কথা বলেন, আইএমইডি’র সাম্প্রতিক রিপোর্ট পরীক্ষা করা হচ্ছে এবং পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের নীতিমালার খসড়া নিয়ে আলোচনাও চলছে।

এই এলাকা সমূহ শেষ হলে একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশিকা তৈরি হবে, যা ভবিষ্যতে প্রকল্পগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে। নতুন সরকারের মেয়াদের অল্প সময়ের মধ্যেও পুরনো কাজের ধারাবাহিকতা বজায় রেখে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চলমান রয়েছে। তবে আইনি বা নীতিগত পরিবর্তন রাতারাতি সম্ভব নয়; বরং সমন্বয়ের মাধ্যমে একটি ভালো পরিবেশ তৈরির কাজ চলছে।

রেট শিডিউল বা দর তালিকা পর্যালোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার (যেমন—এলজিইডি, স্বাস্থ্য মন্ত্রণালয়) আলাদা আলাদা রেট শিডিউল রয়েছে, যা দিয়ে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠিত হয়েছে, যা ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে।

খুব অল্প সময়ের মধ্যে এই রেট শিডিউলগুলো পর্যালোচনা করে সাধারণ এবং বিশেষ কাজের জন্য একটি নতুন রেট শিডিউল তৈরি করা হবে, যেন সে অনুযায়ী প্রাক্কলন তৈরি করা সম্ভব হয়।

প্রকল্পে দীর্ঘসূত্রতা ও গাফিলতি প্রসঙ্গে সাকি বলেন, প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে বাড়তি অপচয় ঘটে। এর পিছনে মূলত সমন্বয় ও জবাবদিহির অভাব এবং দায়িত্বহীনতা কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামাবাদে ইরান-পাকিস্তানের বৈঠকে কী আলোচনা হলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ইসলামাবাদে ইরান-পাকিস্তানের বৈঠকে কী আলোচনা হলো

ইরান ও পাকিস্তান সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে সফররত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও উপস্থিতি ছিল। উভয় পক্ষ একমত হয়েছে যে, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে পারস্পরিক সমন্বয় আরও বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে।

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং স্থগিত শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে পাকিস্তান ও কাতারের প্রস্তাবিত উত্তেজনা প্রশমন পরিকল্পনা নিয়ে এ সফরে আলাপ-আলোচনা চলছে বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিশেষ করে আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসবাদ ও মাদক পাচার রোধে ইরান এবং পাকিস্তানের মধ্যে আরো ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%