০৭:১৩ পি.এম
ইরান ও পাকিস্তান সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে সফররত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও উপস্থিতি ছিল। উভয় পক্ষ একমত হয়েছে যে, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে পারস্পরিক সমন্বয় আরও বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: মেঘনায় নৌ পুলিশের অভিযানে ৩৩ জেলে আটক, ২২ জনের বিরুদ্ধে মামলা
এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং স্থগিত শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে পাকিস্তান ও কাতারের প্রস্তাবিত উত্তেজনা প্রশমন পরিকল্পনা নিয়ে এ সফরে আলাপ-আলোচনা চলছে বলে জানা গেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিশেষ করে আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসবাদ ও মাদক পাচার রোধে ইরান এবং পাকিস্তানের মধ্যে আরো ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন