ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানাল রিয়াল মাদ্রিদ


ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানাল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ : বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত পরিকল্পনা বাতিল করায় রোববার ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

উয়েফা এবং আরও কয়েকটি কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শুক্রবার অপমানজনকভাবে নিজের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

লস ব্ল্যাঙ্কোস একটি বিবৃতিতে বলেছে, “আমাদের ক্লাব মনে করে, এটি ফুটবলের জন্য, এর প্রতিষ্ঠানগুলো এবং সর্বোপরি আমাদের প্রিয় খেলাটির কোটি কোটি সমর্থকের জন্য সুখবর। রিয়াল মাদ্রিদ উয়েফা, বিভিন্ন কনফেডারেশন ও ফেডারেশন এবং সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চায়, যারা দৃঢ়তা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রকল্পের বিরোধিতা করেছে। তাদের ঐক্য ও দায়িত্ববোধ একটি গুরুত্বপূর্ণ সময়ে ফুটবলকে রক্ষা করেছে।”

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

ব্যর্থ বিচ্ছিন্ন ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ক্লাব ফুটবলের স্বার্থে উয়েফার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানায় মাদ্রিদভিত্তিক ক্লাবটি। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক বছরের টানাপোড়েনের অবসান ঘটে।

মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ তাদের সবচেয়ে বড় আয়োজনগুলো পরিচালনার জন্য একটি বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার ঘোষণা করেছিল। এই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখার কথা ছিল। ইনফান্তিনো বলেছিলেন, এর মাধ্যমে ৪২০ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হতে পারে।

ফিফার এই পরিকল্পনার বিরোধিতায় নেতৃত্ব দেয় উয়েফা। তারা জানিয়েছিল, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে এবং ইনফান্তিনোর ওপর তাদের আস্থা নেই। সাম্প্রতিক দিনগুলোতে তীব্র চাপের মুখে পড়েছিলেন ফিফা সভাপতি। বিশ^জুড়ে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় ফিফা।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও তিন শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


হামের উপসর্গে আরও তিন শিশুর প্রাণহানি

দেশের বিস্তৃত অঞ্চলে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনটি শিশু মারা গেছে। এই সময়ের মধ্যে হাম এবং হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৮০টি শিশুর মধ্যে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বাচ্চাদের এই মৃত্যু ঘটেছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর নেই।

এখন পর্যন্ত, গত ১৫ মার্চ থেকে শুরু করে সমগ্র দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা মোট ৭৫১ শিশুর। অন্যদিকে, হামে আক্রান্ত শিশুর প্রাণহানি ঘটেছে আরও ৯৬টির। এই সমস্ত তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৮৪৭টি শিশু মৃত্যুবরণ করেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে নতুনভাবে ১১৩ শিশু হামের আক্রান্ত হয়ে দেখা দিয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা বর্তমানে ৯৬৭। এই সময়ের মধ্যে ৯০৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ১৫ মার্চ থেকে আজ সোমবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছের মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন ছাড়পত্র নিয়ে সেবার পর বাড়ি ফিরেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজবীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজবীজ ও সার বিতরণ

মেহেরপুর, ৩ আগস্ট, ২০২৬ : জেলার গাংনী উপজেলায় আজ ২০২৫- ২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষিদের মধ্যে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা কৃষি অফিস চত্বরে প্রণোদনার পেঁয়াজ বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম।

এ সময় গাংনি উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ হাজার কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার, পলিথিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে এক কেজি পেয়াঁজ বীজ, এক কেজি কীটনাশক, দুই কেজি পলিথিন, দশ কেজি ডিওপি ও দশ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।

৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে, রোজ সোমবার, নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে, নারায়ণগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশার নেতৃত্বে, বিভিন্ন অঙ্গ সংগঠনের অংশগ্রহণ দিয়ে, এন সি বির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন, ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান রনি মল্লিক, সাবেক কাউন্সিলর ১১ নম্বরের অহিদুল ইসলাম শককু, কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদক খোরশেদ আলম লিপি খন্দকার, যুবদলের সায়েদ, ও অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলটি নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়ক দিয়ে পরিদর্শন করা হয়। নেতৃবৃন্দ দাবি করেন যে, নাসির উদ্দিন পাটোয়ারী কটুক্তির জন্য ক্ষমাপ্রার্থনা না চাইলে বিএনপির নেতৃবৃন্দ তাহার বিরুদ্ধে কঠোর আন্দোলন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

এবার বাংলাদেশে আসতে পারেন এমবাপ্পে।

বাংলাদেশে বিশ্বকাপজয়ী অনেক ফুটবলার এসেছেন। বিশেষ করে এই বছর ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল ঘুরে গেছেন।

লিওনেল মেসির আর্জেন্টিনা তো বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছিল।

এমবাপ্পে বাংলাদেশে আসার পরিকল্পনা করছে সরকার। এর আগে ২০০৬ সালে জিনেদিন জিদানের বাংলাদেশে আসার মধ্য দিয়ে শুরু হয়েছিল। ১৯৯৮ এর বিশ্বকাপজয়ী ফ্রান্সের মিডফিল্ডার ২ দিনের সফরে এসেছিলেন। ২০২২ বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে এসেছিলেন জিজুরই বিশ্বকাপজয়ী সতীর্থ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বুও।

এবার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার কথা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই স্ট্রাইকারকে দেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ তারকাকে দেখা যেতে পারে।

আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান মীর শাহে আলম। তিনি বলেন, ‘আমরা চাই সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।’

মীর শাহে আলম বিশ্বাস করেন, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। তিনি বলেন, ‘নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই ফুটবল দল গঠন করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ যদি দল গঠন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। ছাত্র কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা উচিত।’

টুর্নামেন্টটি আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। প্রতিযোগিতার প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%