ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস


দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দেশের ৫টি অঞ্চলের ওপর দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরেছে।

এতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম: হামে এখন পর্যন্ত মৃত্যু ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিহারে গঙ্গা নদীতে নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু, অধিকাংশই শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ এম


বিহারে গঙ্গা নদীতে নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু, অধিকাংশই শিশু

ভারতের বিহারে গঙ্গা নদীতে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজ্যের বৈশালী জেলার রাঘোপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌকাটির যাত্রী সংখ্যা ছিল ১৫ থেকে ২০, এবং তারা একটি ভোজের অনুষ্ঠানে যাচ্ছিল। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকাজে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়। নিখোঁজদের সন্ধানে স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে পুলিশ এখনও পর্যন্ত নয় জনের পরিচয় নিশ্চিত করেছে। তারা প্রত্যেকেই শিশু। নিহতদের নাম হলো— পিঙ্কি কুমারী, অঙ্কিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী এবং নমন কুমার। তারা সবাই রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এছাড়া, নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে যৌথ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৩৪৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ এম


রাজধানীতে যৌথ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৩৪৪ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে, যার ফলে ৩৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চারটি এলাকার সব প্রবেশ ও বাহির পথ ব্লক করে একযোগে সাঁড়াশি চিরুনি অভিযানটি সম্পন্ন করা হয়।

অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন সজাগ রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর কথা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ এম


বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বাড়ল

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, অফশোর বিডিং রাউন্ড নিয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সম্প্রতি আলোচনা করা হয়েছে এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। পাশাপাশি, দরপত্র দাখিলের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রণালয় আশা করছে যে, সময় বৃদ্ধি এবং ডাটা প্যাকেজ সহজলভ্য হওয়ার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এ বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি পাবে।

‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’ এর আওতায় দরপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়সীমা চার মাস বৃদ্ধি করে ২০২৭ সালের ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, ঢাকার আকাশ মেঘলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


৫ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, ঢাকার আকাশ মেঘলা

খুলনা, বরিশালসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজধানী ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পৃথক দুটি পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিন ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এ সময় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিন সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%