০৮:৪০ পি.এম
চট্টগ্রামের বাঁশখালীতে হাতির বিলুপ্তি রোধ, সুরক্ষা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল—‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি।’
বুধবার (১২ আগস্ট) নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাতি সংরক্ষণ প্রকল্পের অর্থায়নে চট্টগ্রাম বন প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে এবং বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ইসরাইল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা, আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ, বাঁশখালী সরকারি আলাওল কলেজ, মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, ডা. জুলকারনাইন শাওন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। চাম্বল বিট কর্মকর্তা মো. দিদার, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, পুইছড়ি বিট কর্মকর্তা কামরুল হাসানও সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা মনে করিয়ে দেন, যে, স্থানীয় বাস্তুহারা মানুষ গহিন বনে হাতির খাদ্য হিসেবে ব্যবহৃত বিভিন্ন গাছপালা ধ্বংস করে চাষাবাদ শুরু করেছেন। ফলে খাবারের সন্ধানে হাতি বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে।
এই সংকট যদি আরও বাড়তে থাকে, তাহলে হাতি-মানুষের দ্বন্দ্ব যেমন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে। এর ফলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রেঞ্জ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ৯ বছরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বাঁশখালী অংশে মোট ১৪টি হাতি মারা গেছে এবং হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে ১৫ জন মানুষ। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মোট আয়তন ২৪ হাজার ৪৫৪ একর, যার মধ্যে ১৫ হাজার ৫৯৬ একর (একটি রেঞ্জ ও চারটি বিট) বাঁশখালী উপজেলায় পড়েছে। এটি একটি সংরক্ষিত বন ও গুরুত্বপূর্ণ হাতি চলাচলের পথ।
আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন
অনুষ্ঠানে হাতির আক্রমণসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত ৪৫ জনের মধ্যে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন