ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয়বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

শনিবার (১১ জুলাই) রাতে এই ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফলাফল প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

এই পরীক্ষায় দেশের ৬৪৭টি কেন্দ্রে এক হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের সর্বমোট এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

তবে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কোনো ধরনের ভুল হলে বা অসঙ্গতি থাকলে সংশোধন কিংবা প্রয়োজনবোধে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩২ এম


ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

রাজধানী ঢাকা সহ দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করেছে সংস্থাটি।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি হরিজন পল্লীতে বাণিজ্যিক শূকর পালন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ এম


রাবি হরিজন পল্লীতে বাণিজ্যিক শূকর পালন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হরিজন পল্লীতে বাণিজ্যিকভাবে শূকর পালন করা হচ্ছে। খামারের দূর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে শুধু হরিজন পল্লীর বাসিন্দা নয়, বরং পল্লী ছাড়া আশেপাশের হাজারও মানুষও সমস্যায় পড়ছে। অভিযোগ রয়েছে, হরিজন পল্লীর বাসিন্দা ছাড়াও বহিরাগতরা এখানে শূকর পালন করে কেনাবেচা করছে।

রাবির পক্ষ থেকে তথ্যমতে, হরিজন পল্লীতে স্বীকৃত কোনো শূকর পালনের সুযোগ নেই। এতে আশেপাশের মানুষের অসুবিধা হবে বলে জানানো হয়েছে। শূকর পালন করতে দেওয়া যাবে না, এমন বিষয় আগে থেকেই স্থির রয়েছে।

জানা গেছে, উল্লেখযোগ্যভাবে এই হরিজন পল্লীতে ৯৬ ঘরে বসবাস করে প্রায় ৫০০ এর অধিক মানুষ। সেই সঙ্গে আশেপাশে বসবাস করছে কয়েক হাজার মানুষও।

সরেজমিনে রাবির হরিজন পল্লীতে গিয়ে দেখা যায়, পল্লীর পূর্বে পুকুর পাড়ে ১৩টি শূকরের খামার নির্মাণ করা হয়েছে। এখানে প্রতি খামারে ৫ থেকে ১৫টি করে শূকর পালিত হচ্ছে। এই শূকরগুলোকে রাবির বিভিন্ন হল এবং শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের নষ্ট খাবার খাওয়ানো হচ্ছে। সেই খাবারগুলো পোঁচে গিয়ে দূর্গন্ধ সৃষ্টি করছে। পুকুর পাড়ে বসবাস করা মানুষগুলো তাই অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সেখানে একজন বাসিন্দা বলেন, "নয়জন শূকর পালন করে টাকা খাই। আমরা দূর্গন্ধ খাই। সবচেয়ে খারাপ লাগে খাওয়ার সময় গন্ধ বের হলে।" তিনি জানান, অতিথি আসলে লজ্জায় পড়তে হয়। এই বিষয়টি পাড়ার সভাপতি জানেন এবং নিষেধ করেছেন, কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ হয়নি।

এছাড়া হরিজন পল্লীর উত্তরে রেলওয়ে বস্তি ও পূর্বে বুধপাড়া গণির মোড় অবস্থিত। এই সমগ্র এলাকায় চলাচল করা মানুষ অত্যন্ত অসুবিধায় রয়েছে। স্থানীয়রা একাধিক বার রাবি হরিজন পল্লীর সভাপতি শিবু কমার রায়কে বিষয়টি জানিয়েছেন। রোববার (১১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় রেলওয়ে বস্তির বাসিন্দা সেলিম এসব অভিযোগ জানান।

তিনি বলেন, "দূর্গন্ধে খেতে বসা যায় না। অনেক সময় দূর্গন্ধের কারণে বমি পর্যন্ত হয়ে যায়। আমরা এলাকার মানুষের পক্ষ থেকে রাবি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।"

শনিবার (১১ জুলাই) দুপুরে পল্লীতে শূকর পালনকারীদের বাড়ির ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। সভাপতি শিবু কমার রায় বলেন, "এমন অভিযোগ দীর্ঘদিনের। আমি তাদের চিঠি দিচ্ছি যাতে তারা শূকর পালন বন্ধ করে। এতে মানুষের সমস্যা হচ্ছে।"

চিঠিতে উল্লেখ রয়েছে, "আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত পূজার (২০২৫) সময় আপনারা শূকর পালন নিয়ে এলাকাবাসী ও সম্মানীয় ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে যে দূর্গন্ধ হয়, সে বিষয়ে কথা দিয়েছিলেন এক মাসের মধ্যে এটি বন্ধ করবেন। কিন্তু আপনি তা রাখেননি। পরবর্তীতে যদি শূকর পালন বন্ধ না করা হয়, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

হরিজন পল্লীতে শূকর পালন করার একাধিক বাসিন্দা জানায়, তারা সামান্য সংখ্যায় পালন করতে পারেন এবং অন্য মানুষের সমস্যা হবে না। কিন্তু বাণিজ্যিকভাবে পালন করার কারণে দূর্গন্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

এ বিষয়ে রাবি হরিজন পল্লির সভাপতি শিবু কমার রায় জানান, "তাদের ব্যবসা তিন বছর ধরে চলছে। তারা বিভিন্ন এলাকায় শূকর সরবরাহ করে। একেক জনের ১০ থেকে ১৫টি শূকর রয়েছে। শূকরের খামারের দূর্গন্ধের কারণে পল্লীর মানুষ ছাড়াও আশেপাশের মানুষেরা সমস্যায় পড়ছে। তাদের শূকর পালন বন্ধের জন্য চিঠি দেওয়া হচ্ছে। যদি তারা বন্ধ না করে, তাহলে রাবি কর্তৃপক্ষকে জানানো হবে।"

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, "আমি আগে সেখানে গিয়েছিলাম, তবে তা চোখে পড়েনি। যদি সত্যি তারা সেখানে শূকর পালন করে থাকে, তবে তা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। সেখানে শূকর পালন করতে দেওয়া যাবে না। আমি দ্রুত আবারও সেখানে যাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ এম


সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা করা হয়েছে।

 

রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্ট এ ছুটি ঘোষণা করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আপিল বিভাগ চলবে ১১টা পর্যন্ত ও হাইকোর্ট চলবে দুপুর ১টা পর্যন্ত।

এদিন ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থানে কওমি ছাত্রদের অবদান স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪১ এম


জুলাই গণ-অভ্যুত্থানে কওমি ছাত্রদের অবদান স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ঐতিহাসিক অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের সামনে সেই বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’।

 

অনুষ্ঠানটি সফল করার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় অংশগ্রহণ করেছেন ১৫টি কওমি মাদ্রাসা সংগঠন, দুটি অরাজনৈতিক সংগঠন এবং একটি মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধিরা।

জানানো হয়েছে, আসন্ন ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রস্তুতি সভায় বক্তারা উলেখ করে বলেন, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উদ্‌যাপন করা হবে। এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগ, দেশপ্রেম এবং অনবদ্য লড়াইয়ের ইতিহাস জাতির সামনে অর্থপূর্ণভাবে তুলে ধরা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মোহাম্মাদ আবু দারদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী, ইসলামী ছাত্র আন্দোলনের কওমী মাদ্রাসা সম্পাদক সাইদ আবরার, ইসলামী ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহীন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মাওলানা জাকির বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, ছাত্র জমিয়ত (একাংশ)-এর সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার হাসান ইনাম, জুলাই মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধি আকিফ আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আহ্বায়ক রাকিবুল হাসান রিয়াদ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা আলোচনা করেন অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের গৌরবোজ্জ্বল অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সেই ঐতিহাসিক সত্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%