ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাবি হরিজন পল্লীতে বাণিজ্যিক শূকর পালন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী


রাবি হরিজন পল্লীতে বাণিজ্যিক শূকর পালন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হরিজন পল্লীতে বাণিজ্যিকভাবে শূকর পালন করা হচ্ছে। খামারের দূর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে শুধু হরিজন পল্লীর বাসিন্দা নয়, বরং পল্লী ছাড়া আশেপাশের হাজারও মানুষও সমস্যায় পড়ছে। অভিযোগ রয়েছে, হরিজন পল্লীর বাসিন্দা ছাড়াও বহিরাগতরা এখানে শূকর পালন করে কেনাবেচা করছে।

রাবির পক্ষ থেকে তথ্যমতে, হরিজন পল্লীতে স্বীকৃত কোনো শূকর পালনের সুযোগ নেই। এতে আশেপাশের মানুষের অসুবিধা হবে বলে জানানো হয়েছে। শূকর পালন করতে দেওয়া যাবে না, এমন বিষয় আগে থেকেই স্থির রয়েছে।

জানা গেছে, উল্লেখযোগ্যভাবে এই হরিজন পল্লীতে ৯৬ ঘরে বসবাস করে প্রায় ৫০০ এর অধিক মানুষ। সেই সঙ্গে আশেপাশে বসবাস করছে কয়েক হাজার মানুষও।

আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন

সরেজমিনে রাবির হরিজন পল্লীতে গিয়ে দেখা যায়, পল্লীর পূর্বে পুকুর পাড়ে ১৩টি শূকরের খামার নির্মাণ করা হয়েছে। এখানে প্রতি খামারে ৫ থেকে ১৫টি করে শূকর পালিত হচ্ছে। এই শূকরগুলোকে রাবির বিভিন্ন হল এবং শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের নষ্ট খাবার খাওয়ানো হচ্ছে। সেই খাবারগুলো পোঁচে গিয়ে দূর্গন্ধ সৃষ্টি করছে। পুকুর পাড়ে বসবাস করা মানুষগুলো তাই অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সেখানে একজন বাসিন্দা বলেন, "নয়জন শূকর পালন করে টাকা খাই। আমরা দূর্গন্ধ খাই। সবচেয়ে খারাপ লাগে খাওয়ার সময় গন্ধ বের হলে।" তিনি জানান, অতিথি আসলে লজ্জায় পড়তে হয়। এই বিষয়টি পাড়ার সভাপতি জানেন এবং নিষেধ করেছেন, কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ হয়নি।

এছাড়া হরিজন পল্লীর উত্তরে রেলওয়ে বস্তি ও পূর্বে বুধপাড়া গণির মোড় অবস্থিত। এই সমগ্র এলাকায় চলাচল করা মানুষ অত্যন্ত অসুবিধায় রয়েছে। স্থানীয়রা একাধিক বার রাবি হরিজন পল্লীর সভাপতি শিবু কমার রায়কে বিষয়টি জানিয়েছেন। রোববার (১১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় রেলওয়ে বস্তির বাসিন্দা সেলিম এসব অভিযোগ জানান।

তিনি বলেন, "দূর্গন্ধে খেতে বসা যায় না। অনেক সময় দূর্গন্ধের কারণে বমি পর্যন্ত হয়ে যায়। আমরা এলাকার মানুষের পক্ষ থেকে রাবি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।"

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

শনিবার (১১ জুলাই) দুপুরে পল্লীতে শূকর পালনকারীদের বাড়ির ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। সভাপতি শিবু কমার রায় বলেন, "এমন অভিযোগ দীর্ঘদিনের। আমি তাদের চিঠি দিচ্ছি যাতে তারা শূকর পালন বন্ধ করে। এতে মানুষের সমস্যা হচ্ছে।"

চিঠিতে উল্লেখ রয়েছে, "আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত পূজার (২০২৫) সময় আপনারা শূকর পালন নিয়ে এলাকাবাসী ও সম্মানীয় ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে যে দূর্গন্ধ হয়, সে বিষয়ে কথা দিয়েছিলেন এক মাসের মধ্যে এটি বন্ধ করবেন। কিন্তু আপনি তা রাখেননি। পরবর্তীতে যদি শূকর পালন বন্ধ না করা হয়, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

হরিজন পল্লীতে শূকর পালন করার একাধিক বাসিন্দা জানায়, তারা সামান্য সংখ্যায় পালন করতে পারেন এবং অন্য মানুষের সমস্যা হবে না। কিন্তু বাণিজ্যিকভাবে পালন করার কারণে দূর্গন্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

এ বিষয়ে রাবি হরিজন পল্লির সভাপতি শিবু কমার রায় জানান, "তাদের ব্যবসা তিন বছর ধরে চলছে। তারা বিভিন্ন এলাকায় শূকর সরবরাহ করে। একেক জনের ১০ থেকে ১৫টি শূকর রয়েছে। শূকরের খামারের দূর্গন্ধের কারণে পল্লীর মানুষ ছাড়াও আশেপাশের মানুষেরা সমস্যায় পড়ছে। তাদের শূকর পালন বন্ধের জন্য চিঠি দেওয়া হচ্ছে। যদি তারা বন্ধ না করে, তাহলে রাবি কর্তৃপক্ষকে জানানো হবে।"

আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, "আমি আগে সেখানে গিয়েছিলাম, তবে তা চোখে পড়েনি। যদি সত্যি তারা সেখানে শূকর পালন করে থাকে, তবে তা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। সেখানে শূকর পালন করতে দেওয়া যাবে না। আমি দ্রুত আবারও সেখানে যাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ এম


সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা করা হয়েছে।

 

রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্ট এ ছুটি ঘোষণা করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আপিল বিভাগ চলবে ১১টা পর্যন্ত ও হাইকোর্ট চলবে দুপুর ১টা পর্যন্ত।

এদিন ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থানে কওমি ছাত্রদের অবদান স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪১ এম


জুলাই গণ-অভ্যুত্থানে কওমি ছাত্রদের অবদান স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ঐতিহাসিক অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের সামনে সেই বীরত্বগাথা তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’।

 

অনুষ্ঠানটি সফল করার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় অংশগ্রহণ করেছেন ১৫টি কওমি মাদ্রাসা সংগঠন, দুটি অরাজনৈতিক সংগঠন এবং একটি মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধিরা।

জানানো হয়েছে, আসন্ন ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রস্তুতি সভায় বক্তারা উলেখ করে বলেন, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উদ্‌যাপন করা হবে। এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগ, দেশপ্রেম এবং অনবদ্য লড়াইয়ের ইতিহাস জাতির সামনে অর্থপূর্ণভাবে তুলে ধরা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মোহাম্মাদ আবু দারদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী, ইসলামী ছাত্র আন্দোলনের কওমী মাদ্রাসা সম্পাদক সাইদ আবরার, ইসলামী ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহীন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মাওলানা জাকির বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, ছাত্র জমিয়ত (একাংশ)-এর সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার হাসান ইনাম, জুলাই মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধি আকিফ আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আহ্বায়ক রাকিবুল হাসান রিয়াদ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা আলোচনা করেন অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার ছাত্রদের গৌরবোজ্জ্বল অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সেই ঐতিহাসিক সত্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ এম


কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে এনসিপির অঙ্গ সংগঠন জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ৮টায় কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটের এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ। এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি কুড়িগ্রামের তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করবে। সংগঠনটি শিক্ষা, কর্মসংস্থান, মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল বলেন, যুবসমাজ দেশের অন্যতম শক্তি। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই যুবশক্তি জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে একই দিন বিকেলে জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির একটি মোটরসাইকেল শোভাযাত্রা কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ঘিরে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ এম


নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ঘিরে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চব্বিশের জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। তার এই পোস্টের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী পোস্টটিকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে অভিযোগ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম ওই পোস্টটি করেন। পোস্টে তিনি দাবি করেন, জুলাইয়ের সারাদেশে প্রথম ছাত্রলীগমুক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখে লাল কাপড় বাঁধা কর্মসূচিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সবার আগে সফল করেছেন।

পোস্টটি প্রকাশের পরপরই জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাবির সাবেক সমম্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যের সমালোচনা করে এর বিপক্ষে মতামত দিতে শুরু করেন। রাবির শিক্ষার্থীরা দাবি করেন, ছাত্রলীগ বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রথম ছাত্রলীগমুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই এমন মন্তব্য বিভ্রান্তি তৈরি করতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা মন্তব্য করেন, "নাহিদ ইসলাম কি জুলাইয়ের ইতিহাস জানে আদৌ? জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশ সাক্ষী। ১৬ই জুলাই তল্পিতল্পা গুছিয়ে রাবি থেকে ছাত্রলীগ পলায়ন করে পুলিশি পাহারায়। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে জুলাইয়ের সুবিধাভোগীদের লাভ কী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমরা একে অপরের সহযোদ্ধা।"

আরেক সমন্বয়ক নওশাদ জামান নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করে লেখেন, "এনসিপির কিছু নেতা বলেন প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার কিছু নেতা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এভাবেই তারা সবাইকে সুখী করে বেঁচে থাকতে চায়। দেশের প্রথম জুলাই গাদ্দার এনসিপি সবসময় সেরা।"

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক আশিক ফেসবুক পোস্টে লেখেন, "জুলাইয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিয়েছে। সেদিন ছাত্রশিবির, ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনসহ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আসাদুল্লাহ গালিব বাবুসহ অন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাই, জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি কখনোই সমর্থনযোগ্য নয়।"

আরও পড়ুন

রাবি হরিজন পল্লীতে বাণিজ্যিকভাবে শূকর পালন, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ

উল্লেখ্য, এ বিষয়ে এখন পর্যন্ত নাহিদ ইসলাম তার পোস্টের ব্যাখ্যায় নতুন কোনো বক্তব্য দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%