ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইতিহাসের সমীক্ষায় আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা


ইতিহাসের সমীক্ষায় আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা

১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের পর ১৯৮২ সাল অর্থাৎ ফুটবল ইতিহাসের ভাষায় ব্যতিক্রম ঘটেনি ১৯৯০ সালের বিশ্বকাপেও।

ইতিহাস বলছে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দুই শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে। তবে এটা মাথায় রাখতে হবে, ২০২২ কাতার বিশ্বকাপে জয়ী দলটির ২০২৬ সালের বিশ্বকাপে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছি কি না?

১৯৭৮ সালে নিজেদের মাঠে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আকাশি-সাদারা বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল। বার্সেলোনার ক্যাম্প ন্যুরে অনুষ্ঠিত সেই ম্যাচে বেলজিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এরউইন ভ্যান্ডেনবার্গ।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

১৯৯০ বিশ্বকাপেও ঘটল একই কাণ্ড।

১৯৮৬ সালে মেক্সিকোতে দিয়েগো ম্যারাডোনার জাদুতে বিশ্বকাপ জয়ের পরের আসরে আর্জেন্টিনা ক্যামেরুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে যাত্রা শুরু করে। আফ্রিকার দলটির হয়ে জয়ের গোলটি করেছিলেন ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক।

১৯৯০ সালের ওই আসরে শুরুতেই ধাক্কা খেয়েও আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল। তবে শিরোপার মঞ্চে তাদের পরাজিত হতে হয় তৎকালীন পশ্চিম জার্মানির কাছে।

এবং চার বছর আগে কাতার বিশ্বকাপের স্মৃতি উদ্ভাসিত। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আলবিসেলেস্তেরা শেষে শিরোপা নিজেদের করে নেন। ফলে ৩৬ বছরের ট্রফি খরা দূর হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কানসাসে আগামীকাল (বুধবার) ভোরে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শক্তিমত্তার দিক থেকে প্রতিপক্ষের তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এছাড়াও আর্জেন্টিনা ফিরে এসেছে ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ের এক নম্বরে। কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী দলটির ১৭ জন খেলোয়াড়ের ওপর আবারো আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে বিশ্বকাপ মিশনে নামার আগে তিনি বেশ সতর্ক।

কানসাস সিটির আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন, যারা যেকোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। তাই তাদের যথাযথ সম্মান দেখিয়ে সতর্কতার সঙ্গে খেলতে হবে।’

স্কালোনির মতে, আলজেরিয়ার খেলার শৈলীর সঙ্গে মরক্কোর কিছুটা মিল রয়েছে। তিনি আলজেরিয়ার কোচ এবং দলের খেলোয়াড়দের প্রশংসাও করেন।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

বিশ্বকাপের শুরুতে মানসিক স্থিরতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আগের বিশ্বকাপ থেকে আমরা শিখেছি যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই দল মানসিকভাবে স্বস্তিতে আছে এবং কোনো অতিরিক্ত চাপ নিতে চায় না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরের পূর্ব-দক্ষিণপূর্ব দিকে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং পালু থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে।

প্রতিবেদনে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি ছিল না।

তবে নিরাপত্তার স্বার্থে কয়েকটি হাসপাতালের রোগীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিক ভূমিকম্পের পর কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৬ জুন, ২০২৬, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভূয়সী প্রশংসা করেছেন। রুটি খাওয়ার পর তিনি নিজে অনুভূতি ব্যক্ত করে বলেছেন, "দারুণ মজা!"

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী 'রুমন কালাই হাউজ' পরিদর্শনে গিয়ে তিনি এই বরেণ্য খাবারটি উপভোগ করেন।

মার্কিন রাষ্ট্রদূত রুটি তৈরির প্রক্রিয়া ও সেলফি কালাই রুটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহের সাথে প্রত্যক্ষ করেন। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফি নেন।

এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখছেন।

খাবারের প্রস্তুতি দেখা শেষে, রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সাথে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিল।

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় প্রচুর উৎসুক জনতা ভিড় জমান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগ দেওয়ার ফলে আনোয়ারুল নাসেরের চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি আগামী ২২ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। যদি তিনি ওই সময়ে যোগদান না করেন, তবে ওইদিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের তারে গরু মৃত্যুতে তানোরে ইউএনও’র টিন ও নগদ অর্থ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


বিদ্যুতের তারে গরু মৃত্যুতে তানোরে ইউএনও’র টিন ও নগদ অর্থ প্রদান

১৬ জুন, ২০২৬, রাজশাহীর তানোরে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় ৭টি গরুর ছয়জন মালিকের প্রতিজনকে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং দুই বান্ডিল করে ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে। তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এই সহায়তা প্রদান করেছেন। ১৬ জুন/২৬ ইং তারিখ মঙ্গলবার বিকালে তানোর উপজেলা চত্বরে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে উপজেলা নিবার্হী কর্মকতা এই নগদ অর্থ ও টিন সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সাকিল আহম্মেদ, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান এবং তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাছির উদ্দীন প্রমুখ। প্রসঙ্গক্রমে, গত ৫ জুন সকাল প্রায় ১০টার দিকে তানোর টু চৌবাড়িয়া রাস্তা ও লবিয়তলা ব্রীজের পূর্ব দিকে তালন্দ ইউনিয়নের বিল দেউলা মৌজায় ও খালের দক্ষিণে বিলের ফাকা জমিতে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। এসব গরুর মালিকদের মধ্যে ছিলেন শ্রীমতি তপু বালা, সুধাধারী, জিতেন, গীতার, মোজাফফর হোসেন ও মনজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%