প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৬ জুন, ২০২৬, রাজশাহীর তানোরে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় ৭টি গরুর ছয়জন মালিকের প্রতিজনকে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং দুই বান্ডিল করে ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে। তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এই সহায়তা প্রদান করেছেন। ১৬ জুন/২৬ ইং তারিখ মঙ্গলবার বিকালে তানোর উপজেলা চত্বরে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে উপজেলা নিবার্হী কর্মকতা এই নগদ অর্থ ও টিন সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সাকিল আহম্মেদ, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান এবং তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাছির উদ্দীন প্রমুখ। প্রসঙ্গক্রমে, গত ৫ জুন সকাল প্রায় ১০টার দিকে তানোর টু চৌবাড়িয়া রাস্তা ও লবিয়তলা ব্রীজের পূর্ব দিকে তালন্দ ইউনিয়নের বিল দেউলা মৌজায় ও খালের দক্ষিণে বিলের ফাকা জমিতে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। এসব গরুর মালিকদের মধ্যে ছিলেন শ্রীমতি তপু বালা, সুধাধারী, জিতেন, গীতার, মোজাফফর হোসেন ও মনজুর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন