ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ


জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগ দেওয়ার ফলে আনোয়ারুল নাসেরের চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি আগামী ২২ জুন বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন। যদি তিনি ওই সময়ে যোগদান না করেন, তবে ওইদিন বিকেল থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের তারে গরু মৃত্যুতে তানোরে ইউএনও’র টিন ও নগদ অর্থ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


বিদ্যুতের তারে গরু মৃত্যুতে তানোরে ইউএনও’র টিন ও নগদ অর্থ প্রদান

১৬ জুন, ২০২৬, রাজশাহীর তানোরে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় ৭টি গরুর ছয়জন মালিকের প্রতিজনকে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং দুই বান্ডিল করে ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে। তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান এই সহায়তা প্রদান করেছেন। ১৬ জুন/২৬ ইং তারিখ মঙ্গলবার বিকালে তানোর উপজেলা চত্বরে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে উপজেলা নিবার্হী কর্মকতা এই নগদ অর্থ ও টিন সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সাকিল আহম্মেদ, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান এবং তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাছির উদ্দীন প্রমুখ। প্রসঙ্গক্রমে, গত ৫ জুন সকাল প্রায় ১০টার দিকে তানোর টু চৌবাড়িয়া রাস্তা ও লবিয়তলা ব্রীজের পূর্ব দিকে তালন্দ ইউনিয়নের বিল দেউলা মৌজায় ও খালের দক্ষিণে বিলের ফাকা জমিতে নেসকোর বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়। এসব গরুর মালিকদের মধ্যে ছিলেন শ্রীমতি তপু বালা, সুধাধারী, জিতেন, গীতার, মোজাফফর হোসেন ও মনজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


মাগুরায় আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপের প্রেক্ষাপটে মাগুরায় আর্জেন্টিনার সমর্থকদের এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে পাঁচটার সময় স্থানীয় নোমানী ময়দান থেকে শুরু হয় শোভাযাত্রাটি।

সমর্থকদের মতে, এবারও আমাদের প্রিয় দল আর্জেন্টিনার মেসির হাতেই বিশ্বকাপ উঠে যাবে। বিশ্ব মঞ্চে আবারও প্রিয় দলটি প্রমাণ করবে আর্জেন্টিনা সেরাদের মধ্যে সেরা।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে পূর্বাশা সিনেমা হলের সামনে দলে দলে আর্জেন্টিনার সমর্থকরা এসে জড়ো হন।

ভায়না মোড় এলাকায় পৌঁছানোর পর পথিমধ্যেই বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে ভিজেও সমর্থকরা নানা শ্লোগান দিতে থাকেন এবং ভেপু বাঁশি, পতাকা, ফেস্টুন নিয়ে আনন্দ ও উল্লাসের পরিবেশ তৈরি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর শিবিরে ঘুরছে কুমিরের দল!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


রোনালদোর শিবিরে ঘুরছে কুমিরের দল!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে পর্তুগালে বিপত্তির সৃষ্টি হয়েছে। সমস্যা এটাই যে, কোনও ফুটবলারের চোট নেই, এবং সরঞ্জামেরও কোনও সমস্যা নেই। বরং সমস্যা অন্য এক জায়গায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের কাছে কুমিরের দল ঘুরে বেড়াচ্ছে। ভয়ের কারণে পর্তুগালের ফুটবলারেরা হোটেল ছাড়তে চাইছেন না।

ফ্লরিডায় পাম বিচ গার্ডেন্সে পর্তুগাল শিবির করেছে। সেখানে অন্তত ৪টি কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন পর্তুগালের ফুটবলারেরা। তাদের ভয়ে ফুটবলারেরা হোটেল ছেড়ে মাঠে ফিরতে চাইছেন না। বর্তমানে তারা হোটেলের জিমে বেশির ভাগ সময় কাটাচ্ছেন।

সেখানে কাজের জন্য ঘাম ঝরাচ্ছেন তারা। আমেরিকার ফুটবলারেরা নিশ্চিত জানেন এই দৃশ্যের সাথে। কারণ মাঝে মাঝেই জলাশয় থেকে পাশের মাঠে কুমির উঠে আসে। তবে অন্য দেশের ফুটবলারদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। পর্তুগালের সংবাদপত্র ‘আ বোলা’ আগেই এই বিপত্তির কথা জানিয়েছিল।

পর্তুগাল যখন আমেরিকায় প্রবেশ করে তখন ফ্লরিডায় তাদের শিবিরের কাছে তিনটি কুমির দেখা যাওয়ার রিপোর্টে বিদ্যমান বলেছে।

ফ্লরিডা পাম বিচ গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কের মধ্যে পড়ে। ৮২ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই এলাকা ফ্লরিডা বনাঞ্চলের একটি অংশ। পাশেই একটি জলাশয় রয়েছে। জানা গেছে সেখান থেকেই কুমিরেরা উঠে আসছে। ইতিমধ্যেই বিষয়টি আয়োজকদের জানানো হয়েছে, যাতে কোনও রকমের খারাপ ঘটনা না ঘটে তার দিকে নজর দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আয়োজকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, অনুশীলনে কোনও সমস্যা হবে না রোনাল্ডোদের। কিন্তু ফুটবলারদের ভয় কাটছে না।

১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১ টায় কঙ্গোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ২৩ জুন রাত ১১ মিনিটে উজবেকিস্তান এবং ২৮ জুন ভোর ৫টায় কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে রোনালদোর দল। তার পূর্বে ভয়ে ফুটবলাররা হোটেল থেকে বের হচ্ছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় শিক্ষক ও তার মেয়েকে আটকে সুদের টাকা আদায়ের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


গাইবান্ধায় শিক্ষক ও তার মেয়েকে আটকে সুদের টাকা আদায়ের চেষ্টা

 ১৬ জুন, ২০২৬,  গাইবান্ধায়, দাদন ব্যবসায়ীর সুদের টাকা আদায়ের চেষ্টায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার মেয়েকে সারারাত আটকে রেখে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পে তিন লাখ টাকা গ্রহনের স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিষয়টি জানিয়ে প্রাথমিক স্কুলের ঐ শিক্ষক গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের মধ্যে জানা যায়, গাইবান্ধার কয়ারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অব্দুস সোবহান, তার মেয়ের বিয়ের জন্য মো: শাহজাহানের, পিতা মো: আলী, গ্রামের খামার বোয়ালী থেকে ২০২২ সালের ৭ জুন তারিখে সুদ প্রদানের শর্তে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। সে সময়, মো: আব্দুস সোবহান শাহজাহান মিয়াকে একটি স্বাক্ষরিত সাদা চেক প্রদান করেন। পরবর্তী সময়ে আব্দুস সোবহান ১৬ মে ২০২৩ তারিখে উক্ত ৫০ হাজার টাকা পরিশোধ করে দেন। কিন্তু এরপরও দাদন ব্যবসায়ী তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে।

গত ১৪ জুন রাতে, আব্দুস সোবহান এবং তার বিবাহিত মেয়ে যখন শহর থেকে বাড়ী ফেরার পথে ছিলেন, দাদন ব্যবসায়ী মো: শাহজাহান তাদের পথরোধ করে বাড়ীতে নিয়ে যান এবং সারারাত আটকে রেখে পাওনা টাকা পরিশোধের জন্য হুমকি ও চাপ দিয়ে আসেন। পরে এই চাপের মুখে, ১০০ টাকার তিনটি ষ্ট্যাম্পে তিনলাখ টাকা গ্রহনের স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রধান শিক্ষক মোঃ অব্দুস সোবহান বলেন, তিন লাখ টাকা পরিশোধ করা না হলে দাদন ব্যবসায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%